MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সখ করে শুরু করেছিলেন কালো মুরগির ব্যবসা, বার্ড ফ্লুতে মাথায় হাত ধোনির

সখ করে শুরু করেছিলেন কালো মুরগির ব্যবসা, বার্ড ফ্লুতে মাথায় হাত ধোনির

একে রক্ষা ছিল না করোনা ভাইরাস, তারউপর দোসর হয়ে দেখা দিয়েছে বার্ড ফ্লু। ইতিমধ্যে দেশের একাধিক রাজ্যে থাব বসিয়েছে বার্ড ফ্লু। আর এই বার্ড ফ্লুর কারণেই ছেদ পড়ল এমএস ধোনির সখের পোল্ট্রি ফার্মের  ব্যবসায়। কড়কনাথ ও গামাপ্রিয়া মুরগির অর্ডার বাতিল করে দিতে বাধ্য হলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

1 Min read
Author : Sudip Paul
Published : Jan 13 2021, 06:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

বহু সখ করে কালো মুরগি অর্থাৎ কড়কনাথ মুরগির ব্যবসা শুরু করেছিলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। রাঁচিতে নিজের ফার্ম হাউসে তৈরি করেছিলেন পোল্ট্রি ফার্মও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলা থেকে গত বছর নভেম্বর মাসে ২ হাজার কড়কনাথ মুরগির অর্ডার দেওয়া হয় ধোনির ফার্মে। সেই কাজও শুরু করে দিয়ছিলেন এমএস ধোনি।

37

কিন্তু এরইমধ্যে রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, দিল্লির মতো জায়গায় দেখা গিয়েছে পাখিদের মড়ক। মৃত কাক, পরিযায়ী পাখিদের পরীক্ষা-নিরীক্ষার পর প্রমাণিত হয় তাদের শরীরে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার উপস্থিতি। 
 

47

এবার ফের ২ হাজার কড়কনাথ এবং গ্রামাপ্রিয়া ধরণের মুরগি অর্ডার করা হয়ে ছিল ধোনির ফার্ম হাউসের তরফে। কিন্তু দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে বার্ড ফ্লু থাবা বসাচ্ছে তাতে সেই অর্ডার বাতিল করে দিয়েছেন ধোনি। 
 

57

কড়কনাথ মধ্যপ্রদেশ থেকে এলেও, গ্রামাপ্রিয়া আসার কথা ছিল হায়দরাবাদ থেকে। সেখানে এখনও সেই ভাবে বার্ড ফ্লুর হদিশ না পাওয়া গেলেও কোনও ঝুঁকি নিতে রাজি নন ধোনি। তাই বাতিল করা হয়েছে সেই অর্ডারও। 
 

67

নিজের ফার্ম হাউসে ধোনি শুধু মুরগির পোল্ট্রি ফার্ম করেছেন এমনটা নয়, উন্নতি প্রজাতির গরু তৈরির কাজও শুরু করেছেন ধোনি। তার জন্য বিশেষ গরুও আনিয়েছেন মাহি।

77

এছাড়াও বিভিন্ন ধরনের সবজি চাষ অনেক দিন ধরেই করছেন ধোনি। ক্রিকেট বিদায় জানানোর পর নিজের ফার্ম হাউসে পরিবারের সঙ্গে এই সমস্ত কাজ করেই নিজেকে ব্যস্ত রেখেছেন এমএসডি।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajinkya Rahane: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরেই স্টিভ ওয়ার দলে অজিঙ্কা রাহানে
Recommended image2
John Turner: মাত্র ২৫ বছরেই নিতে হল কঠিন সিদ্ধান্ত! চোটের কাছে হার মেনে ক্রিকেটকে বিদায় ইংল্যান্ডের তরুণ পেসারের
Recommended image3
Shubman Gill: চোটের জন্য শ্রীলঙ্কা সফরে প্রস্তুতি ম্যাচে নেই শুবমান, ভারতের নেতৃত্বে রাহুল
Recommended image4
Shubman Gill: শ্রীলঙ্কা সফরে চোট, প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন শুবমান গিল?
Recommended image5
India vs Pakistan: প্রকাশিত মহিলাদের এশিয়া কাপের সূচি, জেনে নিন ভারত-পাকিস্তান ম্যাচের তারিখ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved