NZ vs SA Semi Final: দুটি দলের শক্তিই প্রায় সমানে সমান। তাই ক্রিকেটপ্রেমীরা ইডেনে একটি ক্লাসিক লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন। কাগজে-কলমে শক্তিশালী হলেও, বড় মঞ্চে পিছলে পড়ার একটা বদনাম রয়েছে দুটি দলেরই। 

NZ vs SA Semi Final: টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রথম ফাইনালিস্ট কে? তা বুধবারই জানা যাবে। প্রথম সেমিফাইনালে, দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড (NZ vs SA T20 World Cup Semi Final)। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়, কলকাতার ইডেন গার্ডেন্সে। তার আগে গ্রুপ পর্বের ম্যাচে, নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকা (NZ vs SA Semi Final)।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে আছে?

বলা চলে, দুটি দলের শক্তিই প্রায় সমানে সমান। তাই ক্রিকেটপ্রেমীরা ইডেনে একটি ক্লাসিক লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন। কাগজে-কলমে শক্তিশালী হলেও, বড় মঞ্চে পিছলে পড়ার একটা বদনাম রয়েছে দুটি দলেরই। তবে আবার গর্ব করার মতো বিষয় হল, দুই দলের ঝুলিতেই আছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের খেতাব। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলতে মরিয়া প্রোটিয়া এবং কিউয়িরা। ফলে, কলকাতায় যে একটি হাড্ডাহাড্ডি লড়াই অপেক্ষা করে আছে, সেটা বলাই যায়।

চলতি টুর্নামেন্টে এখনও পর্যন্ত একটিও ম্যাচ হারেনি দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক এইডেন মার্করামের নেতৃত্বে তাদের ব্যাটিং লাইনআপ রীতিমতো বিধ্বংসী। পাশাপাশি রয়েছেন রায়ান রিকেলটন, ডেওয়াল্ড ব্রেভিস, কুইন্টন ডি কক এবং ডেভিড মিলার। অন্যদিকে, ম্যাট হেনরি ও লকি ফার্গুসনের পেস জুটি জ্বলে উঠলে তবেই কিউয়িরা ম্যাচে ফিরতে পারবে। ব্যক্তিগত কারণে দেশে ফেরা ম্যাট হেনরি যদি দলে না ফেরেন, তাহলে তাঁর জায়গায় টাফি খেলতে পারেন।

টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাস কী বলছে?

অধিনায়ক মিচেল স্যান্টনার এবং অলরাউন্ডার রাচিন রবীন্দ্রকে নিয়ে কিউয়িদের বোলিং বিভাগও তৈরি। তবে নিউজিল্যান্ডের আসল শক্তি তাদের ওপেনিং জুটি। টিম সাইফার্ট এবং ফিন অ্যালেন যদি জ্বলে ওঠেন, তাহলে নিউজিল্যান্ডের চিন্তা কমবে। তবে এই দু'জনকে চ্যালেঞ্জ জানানোর জন্য তৈরি প্রোটিয়াদের শক্তিশালী পেস অ্যাটাক। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকার পেসাররা দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং এখনও পর্যন্ত, ৪৩টি উইকেট নিয়েছেন। 

পরিসংখ্যান বলছে, টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে নিউজিল্যান্ড কখনও দক্ষিণ আফ্রিকাকে হারাতেই পারেনি। শুধু বিশ্বকাপেই নয়, টি-টোয়েন্টির সার্বিক পরিসংখ্যানেও কিউয়িদের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে দুই দলেরই সেরা পারফরম্যান্স একবার করে ফাইনালে ওঠা। ইডেন থেকে যেই দলই ফাইনালে যাক না কেন, খেতাবি লড়াই যে জমজমাট হবে, তা প্রায় নিশ্চিত।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।