MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • T20 WC 2021, Aus vs NZ ফাইনালে হয়েছে একগুচ্ছ রেকর্ড, জানা আছে কী আপনার

T20 WC 2021, Aus vs NZ ফাইনালে হয়েছে একগুচ্ছ রেকর্ড, জানা আছে কী আপনার

শেষ হল টি২০ বিশ্বকাপ  ২০২১ (T20 World Cup 2021) । ফাইনালে নিউজিল্যান্ডকে (New Zealand) ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া (Australia)। শুরু থেকেই বিশেষ ছিল এই বিশ্বকাপ। কোভিড পরিস্থিতিতে ভারতের বদলে আরব আমিরশাহিতে আয়োজন থেকে  শুরু করে ফাইনাল পর্যন্ত। ফাইনালে প্রথমে ব্যাট করে ১৭২ রান করে নিউজিল্যান্ড। বিপদের সময় দলের রাশ ধরে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। কিন্তু তা কাজে এল না। ডেভিড ওয়ার্নারের (David Warner)  ৫৩ ও মিচেল মার্শের (Mitchell Marsh) ৭৭ রানের বিধ্বংসী ইনিংসের সৌজন্যে ২ উইকেট হারিয়ে ৭ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্য়ে পৌছে যায় অস্ট্রেলিয়া (Australia)। ফাইনালম্যাচে হয়েছে একাধি রেকর্ডও। টি২০ বিশ্বকাপ সাক্ষী থেকেছে একাধিক রেকর্ডের। দেখে নিন এক ঝলকে।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Nov 15 2021, 12:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

পুরুষদের টি২০ বিশ্বকাপের সাতটি ফাইনালের  মধ্যে যে ৬টি দল টস জিতেছে  তারাই ফাইনালে জয় লাভ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের নামও। ফাইনাল খেলা হয়েছিল দুবাইতে। যেখানে ১০ চি ম্যাচেই দ্বিতীয় ব্যাট করে দল জয় পেয়েছে। যার মধ্যে ৯টিতেই টস জয়ী দল ম্যাচ জিতেছে। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

শুধু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম নয়, টি২০ বিশ্বকাপে আরব আমিরশাহির অন্য়ান্য দুই মাঠ আবুধাবি ও শারজাতেও যেই দল টস জিতে দ্বিতীয় ব্যাটিং করেছে তারাই বেশি জয় পেয়েছে। এরআগে কোনো টি২০ বিশ্বকাপে এত ম্যাচ রান তাড়া করে জেতেনি কোনও দেশ।
 

38

টি২০ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া সবচেয়ে বড় রান তাড়া করে ম্যাচ জয়ের দিক থেকেও রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া। এই রেকর্ড এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের নামে। ২০১৬ সালের টি২০ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের দেওয়া ১৫৬ রান তাড়া করে ম্য়াচ জিতেছিল ক্যারেবিয়ানরা। ২০২১ ফাইনালে ১৭২ রান তাড়া করে জিতল অস্ট্রেলিয়া।
 

48

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই প্রথম কোনও রেকর্ড গড়ার এক ঘণ্টার মধ্যে তা ভেঙে গেল। রবিবারের কেন উইলিয়ামসন ৩২ বলে হাফ সেঞ্চুরি করে এই রেকর্ড টি২০ বিশ্বকাপ ফাইনালে দ্রুততম হাফ সেঞ্চুরি করার রকের্ড গড়েছিলেন কিন্তু অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ঘণ্টা খানেকের ব্যবধানেই ৩১ বলে হাফ সেঞ্চুরি করে রেকর্ড ভেঙে দেন। 

58

ফাইনালে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৮৫ রান করেন। যা টি২০ বিশ্বকাপ ফাইনালে খেলা সবচেয়ে বড় ইনিংস। এর আগে ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ইংল্যান্ডের বিপক্ষে সফল তাড়া করার সময় মার্লন স্যামুয়েলস অপরাজিত ৮৫ রান করেছিলেন। তবে বল বেশি খেলেছিলেন কেন উইলিয়ামসনের থেকে।

68

এক টি২০ বিশ্বকাপে করা অস্ট্রেলিয়ার হয়ে সর্রবাধিক রান করার রেকর্ড গড়লেন ডেভিড ওয়ার্নার। ওয়ার্নার এই বিশ্বকাপে করেছেন ২৮৯ রান। ম্য়ান অব দ্যা সিরিজও নির্বাচিত হয়েছেন তিনি। একইসঙ্গে ২০১১ সালে কেভিন পিটারসনের পর ডেভিড ওয়ার্নার একমাত্র ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জয়ী দল থেকে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন।

78

টি২০ বিশ্বকাপ ২০২১ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মার্শ। অস্ট্রেলিয়ার মিচেল মার্শ এই বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬২৭ রান করেছেন। যা অস্ট্রেলিয়ার যেকোনও  খেলোয়াড়ের থেকে সবচেয়ে বেশি। ১০২৩ রান প্রথম স্থানে রয়েছেন মহম্মদ রিজওয়ান ও ৮২৬ রান করে দ্বিতীয় স্থানে রয়েছে বাবর আজম।

88

বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার স্টার্ক ফাইনাল ম্যাচে  ৪ ওভারে ৬০ রান দেন। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রেকর্ড। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এখন পর্যন্ত কোনো বোলার এত রান খরচ করেনি। সেই সঙ্গে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান দেওয়া ৫ বোলারের তালিকায় উঠে এসেছেন তিনি।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image2
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image3
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Recommended image4
BCCI New Rule: সমস্যায় পড়বেন বিরাট-রোহিতরা? BCCI-এর নতুন নিয়মে মাথায় হাত ফ্যানদের
Recommended image5
IND vs AFG Series: আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে সঞ্জু, বাদ তরুণ বৈভব! কেমন হতে পারে প্রথম একাদশ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved