MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলের অপেক্ষায় ছটফট করছেন বিরাট, প্রহর গোনা শুরু আরসিবি অধিনায়কের

আইপিএলের অপেক্ষায় ছটফট করছেন বিরাট, প্রহর গোনা শুরু আরসিবি অধিনায়কের

দীর্ঘ টালবাহানর পর ঘোষিত হয়েছে আইপিএলের ক্রীড়াসূচি। আইপিএলেপ জন্য মুখিয়ে রয়েছেন সবকটি দলই। দীর্ঘ বিরতির পর মাঠে নামার জন্য ছটফট করছেন বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় আইপিএলের ছবির সঙ্গে ঘড়ির চিহ্ন দিয়ে বুঝিয়ে দিয়েছেন কাউন্ট ডাউন স্টার্ট করে দিয়েছেন কোহলি। 

2 Min read
Author : Sudip Paul
Published : Aug 05 2020, 10:43 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

করোনা ভাইরাস  মহামারীর কাণে গত মার্চ মাস থেকে স্থগিত ছিল আইপিএল। অবশেষে মিলেছে আইপিএলের সবুজ সংকেত। ১৯ সেপ্টম্বর থেকে আরব আমিরশাহিতে শুরু হচ্ছে আইপিএল। শেষ হবে ১০ নভেম্বর। অতিমহামারীর কারণে চার মাস ঘরবন্দি থাকা টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি আইপিএলে মাঠে নামার জন্য ছটফট করছেন৷
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

লকডাউন পর্বে স্ত্রী অনুষ্কার শর্মার সঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন বিরাট কোহলি। একইসঙ্গে মাঠে ফেরার প্রস্তুতি হিসেবে চালিয়ে গিয়েছেন ফিটনেস ট্রেনিং। দীর্ঘ বিরতির প্রিয় অধিনায়ক কোহলির খেলা দেখার অপেক্ষায় রয়েছেন আরসিবি সমর্থকরাও।
 

37

সোশ্যাল মিডিয়ায় আইপিএলে নিজের দলের সতীর্থ এবি ডি’ভিলিয়ার্সের সঙ্গে ছবি পোস্ট করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক৷ প্রথমটিতে তাঁকে ব্যাটিংয়ের সময় ডি’ভিলিয়ার্সের সঙ্গে দেখা যাচ্ছে। এবিডির সঙ্গে বিরাট খুবই ভাল বন্ধুত্ব। আরসিবির ব্যাটিং লাইন আপে ডিভিলিয়ার্স যে অন্যতম ভরসা সেটা বোঝানোর জন্য ও বন্ধুকে আইপিএলের জন্য প্রস্তুত থাকার কথাই বোঝাতে চেয়েছেন এই ছবি শেয়ারের মাধ্য।
 

47

দ্বিতীয়টিতে কোহলিকে সতীর্থদের সঙ্গে উইকেট উদযাপন করতে দেখা গিয়েছে। কোহলি একটি ঘড়ির ইমোজি এবং একটি ঘড়ির কাচের ইমোজি দিয়ে শিরোনাম করেছেন, ইঙ্গিত দিয়েছেন যে, আইপিএলের ১৩ তম আসর শুরু হওয়ার জন্য দিন গুনছেন৷ কোহলি এই বছর দলকে প্রথম আইপিএল খেতাব এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী৷
 

57

প্রসঙ্গত, ২০০৮ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১২ লক্ষ টাকার বিনিময়ে কিনেছিল বিরাট কোহলিকে। তার পর থেকে বিরাট আরসিবি দলের একজন৷ তিনি এখনও পর্যন্ত আইপিএলে জার্সি পালটায়নি৷ আরসিবি-র হয়ে ১৭৭টি ম্যাচ খেলেছেন৷ ৩৭.৮৪ গড়ে ৫৪১২ রান করেছেন৷ স্ট্রাইক রেট ১৩১.৬১৷
 

67

বিরাটের ব্যাট যে আইপিএলেও একইভাবে কথা বলে তার প্রমাণ এই পরিসংখ্যান। আরসিবি অধিনায়ক ৩৬টি হাফ-সেঞ্চুরির পাশাপাশি ৫টি সেঞ্চুরিও করেছেন। এবারও কোহলির দিকেই তাকিয়ে রয়েছেন আরসিবি ভক্তরা।
 

77

কোহলির নেতৃত্বে আরসিবি এখনও আইপিএল খেতাব জেতেনি। শেষবার তারা আইপিএল ট্রফি জয়ের কাছাকাছি এসেছিল ২০১৬ সালে। ফাইনালে উঠতে সক্ষম হলেও খেতাবের লড়াইয়ে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হেরে যায় কোহলি অ্যান্ড কোং। তবে এবার নতুন উদ্যমে আইপিএলে নামার জন্য মুখিয়ে রয়েছেন বিরাট। একইসঙ্গে তার লক্ষ্য আরসিবিকে প্রথমবার আইপিএল সেরা করা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India vs Zimbabwe T20 Series: জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত! মায়াঙ্কের দাপটে ৩৫ রানে জিতে সিরিজ পকেটে টিম ইন্ডিয়ার
Recommended image2
BCCI Review System: এবার চাপে পড়ছেন গম্ভীর? পর্যালোচনায় বোর্ড, গম্ভীরের সাপোর্ট স্টাফদের ভবিষ্যৎ নিয়ে জল্পনা
Recommended image3
India vs Zimbabwe: সিরিজ জয় হয়ে গিয়েছে, জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ভারত
Recommended image4
Ravindra Jadeja: বুমরার ফিটনেস নিয়ে সংশয়, শ্রীলঙ্কা সিরিজে দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজা?
Recommended image5
IND vs ZIM 2nd T20I: হারারেতে কেন কালো আর্মব্যান্ড পরে খেলছেন শ্রেয়স আইয়ার-সিকান্দার রাজারা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved