MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আজকের দিনেই বিশ্ব ক্রিকেটে আবির্ভাব হয়েছিল ভগবানের, এরপর বাকিটুকু রূপকথার কাহিনি

আজকের দিনেই বিশ্ব ক্রিকেটে আবির্ভাব হয়েছিল ভগবানের, এরপর বাকিটুকু রূপকথার কাহিনি

১৯৮৯ সালের ১৫ নভেম্বর। করাচিতে ভারত-পাকিস্তান টেস্ট। বল হাতে আগুন ঝড়াচ্ছেন ইমরান খান, ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস। সঙ্গে রয়েছে আবদুল কাদিরের স্পিনের ছোঁবল। ৪১ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে ভারতীয় দল। সেই পরিস্থিতিতে ব্যাট হাতে নামেন ১৬ বছর বয়সের এক বিষ্ময় বালক। নাম সচিন রমেশ তেন্ডুলকর। প্রথমে দেখে কিছুটা অবাকই হয়েছিলে পাক পেস ব্যাটারি। ঠাট্টাও করেছিলেন তারা। অভিষেক ইনিংসে খুব একটা সফলও হননি সচিন। মাত্র ১৫ রানের ইনিংস খেললেও, কয়েকটি বাউন্ডারি মেরে বুঝিয়ে দিয়েছিলেন বিশ্ব ক্রিকেটে আবির্ভাব হয়ে গিয়েছে আগামি 'ভগবানের'। 

2 Min read
Author : Sudip Paul
Published : Nov 15 2020, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

মাত্র ১০ বছর বয়সে দাদা অজিত তেন্ডুলকর ছোট্ট সচিনকে নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন কোচ রমাকান্ত আচরেকরের কোচিংয়ে। সেখান থেকেই কঠোর পরিশ্রম ও রমাকান্ত আচরেকরের সান্নিধ্যে প্রস্তুত হয়েছিলেন আগামির বিশ্ব তারকা।

28

১৫ বছর বয়সেই মুম্বইয়ের হয়ে রঞ্জিতে অভিষেক হয় সচিনের। আর প্রথম ম্যাচেই সেঞ্চুরি করে নির্বাচকদের নজরে চলে এসেছিলেন সচিন। তারপর বিনোদ কাম্বলির সঙ্গে স্কুল ক্রিকেটে রেকর্ড পার্টনারশিপ, অসংখ্য ভালো ইনিংস সচিনের জাতীয় দলের পথটা প্রশস্ত করে।
 

38

তারপরই ১৬ বছর বয়য়ে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় সচিনের। প্রথম ম্য়াচে ১৫ রান করলেও, সিরিজে চারটি টেস্ট ম্যাচে দুটি হাফ সেঞ্চুরি করে বুঝিয়ে দিয়েছিলেন, আগামিতে বিশ্ব ক্রিকেটকে শাসন করবেন তিনি।
 

48

এরপর ২৪ বছরের ক্রিকেট কেরিয়ারে বাকিটা রূপকথার কাহিনির মত। লম্বা কেরিয়ারে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরি করেছেন সচিন। তার মধ্যে টেস্টে শতরানের সংখ্যা ৫১। ওয়ানডে ফরম্যাটে শতরানের সংখ্যা ৪৯। টেস্ট ও একদিনের ক্রিকেটে তাঁর মোট রান যথাক্রমে ১৫৯২১ ও ১৮৪২৬।
 

58

কেরিয়ারে মোট ৬টি বিশ্বকাপ খেলেছেন মাস্টার ব্লাস্টার। ২০১১ সালে তিনি বিশ্বকাপও জিতেছেন। ২০১০ সালে প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরম্যাটে ডাবল সেঞ্চুরি করেন মুম্বইকর। 
 

68

২০১৩ সালে আজকের দিনেই নিজের কেরিয়ারের শেষ ম্যাচও খেলেছিলেন সচিন তেন্ডুলকর। মুম্বইতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টেস্ট ৭৪ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। 
 

78

অবসরের পর একাধিকবার নানা প্রদিশর্নী ম্য়াচে সচিনকে মাঠে দেখা গিয়েছে। একাামাত্র ক্রিকেটার হিসেবে সম্মানিত হয়েছেন ভারত রত্নে। ক্রিকেট বিদায় জানানোর পরও সচিন নামের মাহাত্ম্য যে তার ভক্তদের কাছে এতটুকু কমেনি তার প্রমাণও মিলেছে বারবার। সেই কারণেই তিনি 'ক্রিকেট ঈশ্বর'।

88

আজকের দিনে সচিনকে সম্মান ও কুর্নিশ জানাতে ভোলোনি বিসিসিআই। সচিনের প্রথম ও শেষ বার ব্যাট করতে নামার ছবি শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। নিজের খেলার মাধ্য কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদও জানানো হয় বিসিসিআইয়ের তরফে।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
Latest Videos
Recommended Stories
Recommended image1
RCB IPL 2026: "একটা মিনিটও নষ্ট করা চলবে না! ১২০% উজাড় করে দিতে হবে" চলে এল 'বিরাট' বার্তা
Recommended image2
LSG IPL 2026: মিশন আইপিএল! অযোধ্যা মন্দিরে পুজো দিলেন পন্থ-গোয়েঙ্কা, কী জানালেন মালিক এবং ক্যাপ্টেন?
Recommended image3
Gary Kirsten: 'পাকিস্তানের কোচ হিসেবে কাজ করা কঠিন,' তোপ গ্যারি কার্স্টেনের
Recommended image4
Akash Deep Ruled Out IPL 2026: হর্ষিত রানার পর এবার চোট পেয়ে ছিটকে গেলেন আকাশদীপ, আইপিএলের আগে নাইটে আঁধার
Recommended image5
Dwayne Bravo: 'ওরা যখন ফোন করেছিল বাড়িতে ২ বান্ধবী...' প্রকাশ্যে বেফাঁস মন্তব্য ব্র্যাভোর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved