MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলের আগে বিয়ে সেরে ফেললেন বিজয় শংকর, দেখুন 'ওয়েডিং অ্যালবাম'

আইপিএলের আগে বিয়ে সেরে ফেললেন বিজয় শংকর, দেখুন 'ওয়েডিং অ্যালবাম'

আরব আমিরশাহিতে গত আইপিএলে খেলতে যাওয়ার আগে বাগদান সেরেছিলেন ভারতীয় অলরাউন্ডার ও সানরাইজার্স হায়দরাবাদ তারকা বিজয় শংকর। আর ২০২১ আইপিএলের আগে বিয়ে সেরে ফেললেন ভারতীয় তারকা। দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা বৈশালী বিশ্বেস্বরনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন বিজয় শংকর। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jan 28 2021, 04:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

দীর্ঘ বছরের প্রেম। সেরে রেখেছিলেন বাগদান। এবার সাতপাকে বাঁধা পড়লেন ভারতীয় অলরাউন্ডার বিজয় শংকর।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29

আরব আমিরশাহিতে আইপিএল খেলতে যাওয়ার আগে ২০ অগাস্ট বান্ধবী বৈশালী বিশ্বেসরনের সঙ্গে বাগদান সেরেছিলেন বিজয় শংকর।
 

39

বাগদানের একাধিক মিস্টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সানরাইজার্স হায়দরাবাদ তারকা। সকলেও শুভেচ্ছাও জানিয়েছিলেন তাকে।
 

49
এবার ২০২১ সালের আইপিএলের আগে বিয়েটা সেরে ফেললেন বিজয় শংকর। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে খবর দিয়েছে তার আইপিএল দল।
59

সানরাইজারস হায়দরাবাদ তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছে। তারা লিখেছে, ‘তোমাকে এই বিশেষ দিনে আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা। তোমার বিবাহিত জীবন অনেক সুখের হোক।’

69
প্রথমে কোভিডের কারণে তাদের বিয়ে কিছুটা পিছিয়ে যায়। অবশেষে পরিস্থিত কিছুটা নিয়ন্ত্রণে আসায় বৃহস্পতিবার শুভ কাজটা সেরে ফেললেন বিজয় শংকর ও বৈশালী।
79
বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় দলের একাধিক সদস্য শুভেচ্ছা জানিয়েছে বিজয় শংকরকে। তার অনুগামীদেরও শুভেচ্ছার জোয়ারে ভাসছেন তামিলনাড়ুর ক্রিকেটার।
89

২০১৮ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল বিজয় শঙ্করের। এক বছর পর মেলবোর্নে ওয়ানডেতে অভিষেক ঘটে তাঁর। এখনও পর্যন্ত ১২ ওয়ানডে ও নয় টি-টোয়েন্টিতে খেলেছেন চেন্নাইয়ের এই অলরাউন্ডার। এক দিনের ম্যাচে তিনি করেছেন ২২৩ রান, নিয়েছেন চার উইকেট। টি-টোয়েন্টিতে তিনি করেছেন ১০১ রান, নিয়েছেন পাঁচ উইকেট। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় দলেও জায়গা পেয়েছিলেন তিনি। কিন্তু পরে চোটের জন্য ছিটকে যেতে হয়।

99

গত মরসুমে আইপিএল খুব একটা ভালো যায়নি বিজয় শংকরের। যদিও এবার তার উপর আস্থা রেখে তাকে দলে রেখে দিয়েছে সানরাইজার্স। এবার আইপিএলে ভালো পারফর্ম করে ভারতীয় দলে ফের জায়গা করাই লক্ষ্য বিজয় শংকরের।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
KKR vs DC: জিততেই হবে নাইটদের! ইডেনে হাইভোল্টেজ ম্যাচে অভিনব লেজার শো, সম্ভাব্য প্রথম একাদশ
Recommended image2
Rishabh Pant: আইপিএল-এ সবার শেষে লখনউ সুপার জায়ান্টস, নেতৃত্ব হারাবেন ঋষভ পন্থ?
Recommended image3
Ram Charan-Jasprit Bumrah: 'জসপ্রীত বুমরা ফুটবলার!' এ কী বলে বসলেন রাম চরণ, ভাইরাল ভিডিও
Recommended image4
IPL Playoff Scenario: কোন অঙ্কে প্লে অফে উঠে যাবে KKR, কী হলে শাহরুখ-রাহানেদের কপাল পুড়বে
Recommended image5
Top Mileage Budget Cars India: ৫ লাখের কমে সেরা ৩টি ফ্যামিলি কার! মাইলেজও দারুণ? সঙ্গে ওয়ারেন্টির গ্যারান্টি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved