MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • ফের সিএসকে শিবিরে ফিরতে পারেন রায়না, জানালেন দেশে ফেরার আসল কারণ

ফের সিএসকে শিবিরে ফিরতে পারেন রায়না, জানালেন দেশে ফেরার আসল কারণ

সুরেশ রায়নার হঠাৎ আইপিল না খেলার সিদ্ধান্ত অবাক হয়েছিলেন সকলেই। ঠিক কি কারণে দল ছাড়লেন রায়না তা নিয়েও তৈরি হয়েছিল নানা জল্পনা। সামনে এসেছিল একাধিক কারণ। ধোনির সঙ্গে হোটেলের রুম নিয়ে বিবাদ থেকে শুরু করে পাঠান কোটে আত্মীয়ের বাড়িতে দষ্কৃতী হামলা। কিন্তু সঠিক কারণ কোনটা তা নিয়ে মুখ খোলেননি রায়না। ফলে বাড়তে থাকে বিতর্কও। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে তার সিএসকে ছাড়ার কারণ জানালেন প্রাক্তন ভারতীয় তারকা ব্যাটসম্যান। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জানান তার দেশে ফেরার কারণ। একইসঙ্গে দিলেন আরও এক বড়সড় ইঙ্গিত।

2 Min read
Author : Sudip Paul
| Updated : Sep 02 2020, 05:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

মহেন্দ্র সিং ধোনি অথবা চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর ঝামেলার গুজব উড়িয়ে দেন সুরেশ রায়না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, সেএসকের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই।  সিএসকে আমার কাছে পরিবারের মতই।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

রায়না বলেন,মাহি ভাই আমার বড় দাদার মতো। এগুলো সবই রং চড়ানো গল্প। ধোনির সঙ্গে আমার তেমন কোনও ঝামেলাই হয়নি। তাই এই বিষয় নিয়ে বেশি মাথা ঘামাতেও রাজি নন রায়না।

38

তবে কি কারণে দল ছেড়েছিলেন, সেই বিষয়ে বলতে গিয়ে রায়না জানান,দলের একাধিক খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফের করোনা আক্রান্ত হওয়াতেই ভয় পেয়েছিলেন।  তাই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছি।
 

48

রায়না বলেন,যখন জৈব বলয় সুরক্ষিত নয়, তখন কেন ঝুঁকি নেব?‌ আমার দু’‌টো ছোট সন্তান রয়েছে, বয়স্ক মা–বাবা রয়েছে। পরিবারের কাছে ফিরে আসাটাই তাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আমার কাছে খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। চেন্নাই সুপার কিংসও  আমার কাছে পরিবারের মতো। কিন্তু দুবাইয়ে করোনা পরিস্থিতি মোটেই ভাল নয়, আর তাই সন্তানদের মুখ মনে পড়তেই ফিরে আসার সিদ্ধান্ত নিই।
 

58

পাঠানকোটে তাঁর পরিবারের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ঘটনা প্রসঙ্গে বলেন, ‘পাঠানকোটের ঘটনা অত্যন্ত ভয়ানক। ঘটনার পর থেকে পরিবারের কেউই ভালো নেই। ফিরে এসে ওদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য। যদিও কোয়ারান্টাইনে থাকায় আমি এখনও পিসির কাছে গিয়ে দাঁড়াতে পারিনি।’
 

68

তবে দুবাইয়ের ও সিএসকের করোনা পরিস্থিতির উন্নতি হলে ফের দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনার কথাও একেবারে উড়িয়ে দেননি সুরেশ রায়না। তিনি জানান,'আমি চিরকাল চেন্নাইয়ের খেলোয়াড়। দুবাইয়ে পরিস্থিতির পরিবর্তন ঘটলে আমি ফিরতেও পারি। চেন্নাইয়ের জন্য আমার দরজা সবসময় খোলা।'
 

78

দলের সঙ্গে যে তার কোনও সমস্যা নেই সেই কথাও জানিয়েছেন রায়না। তাই রায়না জানিয়েছেন,কেউই সাড়ে বারো কোটি টাকার চুক্তি ছেড়ে চলে আসে না। হতে পারে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছি। তবে আমার বয়স কম। এখনও ৪-৫ বছর চেন্নাইয়ের হয়ে মাঠে নামার ইচ্ছা রয়েছে আমার।’

88

ফলে রায়নার বক্তব্য থেকেই পরিষ্কার যে দলের সঙ্গে ফের যোগ দেওয়ার ইচ্ছা রয়েছে সুরেশ রায়নার। তবে সিএসকের করোনা পরিস্থিতি দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন এই তারকা বাঁ হাতি ব্যাটসম্যান।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Sooryavanshi: "এমনভাবে বোলারদের পেটাও! কত গ্লাস দুধ খাও রোজ?" রবি শাস্ত্রীর প্রশ্নের উত্তরে কী জানাল বৈভব?
Recommended image2
Vaibhav Sooryavanshi: ১৫ বছর বয়সেই আইপিএল-এ অরেঞ্জ ক্যাপ! ফের চমক বৈভব সূর্যবংশীর
Recommended image3
Virat Kohli: ‘দ্য পারফেক্ট চেজমাস্টার' বিরাট বললেন, "আমি দারুণ খুশি! জানতাম কোন কাজটা আমাকে করতে হবে"
Recommended image4
Virat Kohli: ফাইনালে সেরা ব্যাটিং, ফের বেঙ্গালুরুকে খেতাব জেতালেন বিরাট কোহলি
Recommended image5
RCB vs GT Final 2026: কোহলির দাপটে ছারখার গিলদের গুজরাত! ডবল ইঞ্জিন ছোটাল বেঙ্গালুরু, ব্যাক টু ব্যাক আইপিএল জয়
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved