MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Cricket
  • ক্রিকেট ছিল সুশান্তের রক্তে,হয়ে উঠেছিলেন ক্রিকেটারদের কাছের মানুষ

ক্রিকেট ছিল সুশান্তের রক্তে,হয়ে উঠেছিলেন ক্রিকেটারদের কাছের মানুষ

শুধু মাত্র ক্রিকেটার বা ক্রিকেট কোচের ভূমিকায় অভিনয় নয়। ক্রিকেট ছিল সুশান্ত সিং রাজপুতের রক্তে। বিভিন্ন সময় যখনই সুযোগ পেয়েছেন  ক্রিকেটের টানে ছুটে গিয়েছেন ২২ গজে। সময় কাটিয়েছেন বিভিন্ন ক্রিকেটারের সঙ্গে। ধোনির বায়োপিকে অভিনয় তাকে করে তুলেছিল অঘোষিত ভারতীয় ক্রিকেট দলের সদস্য।

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 16 2020, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

এমএস ধোনি, দি আনটোল্ড স্টোরির সময় ধোনির সঙ্গে বছর খানের সময় কাটিয়েছিলেন সুশান্ত। হয়ে উঠেছিলেন ধোনির ছায়া সঙ্গী। ধোনির পরিবারের সঙ্গেও ছিলেন সুশান্ত। ধোনিকে অনুকরন করার জন্য জানা গিয়েছে প্রশ্ন করে করে মাহিকে বিরক্তও করে তুলতেন সুশান্ত। তেমনই ধোনির পরিবারের সঙ্গে কাটানো একটি মুহূর্ত যেখানে জিভাকে আদর করছেন সুশান্ত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

ধোনির বাইক প্রেমের কথা আমাদের সকলেরই জানা। ধোনির সঙ্গে সময় কাটানোর সময় বাইক রাইডও করেছিলেন সুশান্ত। তাও আবার ধোনির প্রিয় বাইকে। সিনেমাতেও ধোনির মতই বাইক চালাতে দেখা গিয়েছিল সুশান্তকে।
 

37

সুশান্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সচিন তেন্ডুলকরও। মাস্টার ব্লাস্টারের সঙ্গে একটি টিভি শোতে দেখাও হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। সেখানে একসঙ্গে বেশ কিছুটা সময় কাটান। একসঙ্গে ক্রিকেটও খেলতে দেখা যায় তাদের।

47

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে অভিনয় করা ছিল সুশান্ত সিং রাজপুতের জীবনের অন্যতম স্বপ্ন। তার রোল মডেল ছিলেন সৌরভ। কলকাতায় একবার সৌরভের সঙ্গে দেখাও করেছিলেন সুশান্ত। প্রিয় তারকাকে হাতের নাগালে পেয়ে আবেগ সামলে রাখতে পারেননি সুশান্ত। সেই সময় সৌরভের সঙ্গে এক প্রস্তর তার বায়োপিক নিয়ে কথাও হয়েছিল সুশান্তের।
 

57

জন্মদিনের পার্টিতে সুশান্তের সঙ্গে দেখা হয়েছিল ইরফান পাঠানের। সেই সময় একসঙ্গে আড্ডা দেন তারা। পরে নিজে থেকেই ইরফানের সঙ্গে ছবি তোলেন সুশান্ত। সুশান্তের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছিলেন ইরফান পাঠানও।
 

67

ধোনির বায়োপিক শুটিংয়ের সময় ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের তারকা যোগিন্দর শর্মার সঙ্গে দেখা হয়েছিল সুশান্তের। দুজন একসঙ্গে শুটও করেছিলেন ফাইনালের দৃশ্যে। সেই শুটিংয়ের সময় কাটানো কিছু মুহূর্তে ফটো শুটও করেছিলেন যোগিন্দর ও সুশান্ত।
 

77

শুধু তারকা ক্রিকেটার নয় ক্ষুদে ক্রিকেটারদের সঙ্গে সম্পর্ক বেশ ভাল ছিল সুশান্তের। ধোনির বায়োপিক শুটিংয়ের সময় কিরণ মোরের কাছে ক্রিকেট অনুশীলনে যেতেন সুশান্ত। সেই সময় স্টারডাম ভুলে মোরের অ্যাকাডেমির ক্রিকেটারের সঙ্গেও ছবি তুলেছিলেন সুশান্ত। হয়ে উঠেছিলেন তাদেরই একজন। কারণ ক্রিকেট যে বরাবরই তার রক্তে। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pakistan: ড্রেসিংরুমের খবর বাইরে, সাইবার ক্রাইম বিভাগের জেরার মুখে রিজওয়ান-ইমাম
Recommended image2
Hanuman Ansh 2: 'হনুমান অংশ ২'-এ একসঙ্গে অভিনয় করবেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা?
Recommended image3
Kuldeep Yadav: কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১০ উইকেট, গৌতম গম্ভীরকে বার্তা কুলদীপ যাদবের
Recommended image4
Women's Asia Cup 2026: উড়ে গেল বাংলাদেশ, মহিলাদের এশিয়া কাপ ফাইনালে ভারত
Recommended image5
Caribbean Premier League: ৪৭ বছর বয়সে ৫ উইকেট, টি-২০ ক্রিকেটে ইতিহাস ইমরান তাহিরের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved