MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • একটি এক দিনের ম্যাচে একাই ৬ উইকেট, এমন কৃতিত্ব রয়েছে কোন ভারতীয় বোলারদের, দেখুন প্রথম ১০-এর তালিকা

একটি এক দিনের ম্যাচে একাই ৬ উইকেট, এমন কৃতিত্ব রয়েছে কোন ভারতীয় বোলারদের, দেখুন প্রথম ১০-এর তালিকা

যত দিন এগোচ্ছে ক্রিকেট ব্যাটসম্য়ানদের খেলা হয়ে উঠছে। একদিনের ক্রিকেট (ODI) ও টি২০ (T20) ক্রিকেট বর্তমানে খুবই কম বোলারদের দাপট দেখা যায়। সেখানে একটি ম্যাচে একজন বোলারের ৬ উইকেট নেওয়াটা নিঃসন্দেহে কৃতিত্বের। ভারতীয় দলে (Team India) একাধিক বোলার রয়েছেন যার একদিনের ক্রিকেটে ৬ উইকেট নিয়েছেন। প্রথম দশে রয়েছে কারা, দেখে নিন তালিকা।  

2 Min read
Author : Sudip Paul
Published : Sep 16 2022, 09:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

স্টুয়ার্ট বিনি-
এই তালিকায় শীর্ষ রয়েছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি। একদিনের ক্রিকেটে একটি ভারতীয় বোলারদের মধ্যে সবথেকে ভালো পারফরম্যাম্যান্স তার। ২০১৪ সালে  বাংলাদেশের বিরুদ্ধে ৪ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

210

অনিল কুম্বলে-
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলে। ১৯৯৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হিরো কাপের ফাইনালে তিনি নিয়েছিলেন ১২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে। 

310

জসপ্রীত বুমরা-
এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন জসপ্রীত বুমরা। ২০২২ সালে ওভালে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ১৯ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। সঙ্গে ৩টি মেডেন ওভারও করেছেন ভারতীয় তারকা পেসার। 

410

আশিস নেহরা-
এই তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের প্রাক্তন তারকা বাঁ হাতি পেসার আশিস নেহরা। ২০০৩ সালে ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েছিলেন নেহরা। ২৩ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন তিনি।

510

কুলদীপ যাদব-
এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। তিনিও ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন। ২০১৮ সালে কুলদীপ যাদব ২৫ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন। 

610

মুরলী কার্তিক-
আরেক প্রাক্তন ভারতীয় বাঁ হাতি স্পিনার মুরলী কার্তিক এই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন। ঘরের মাঠে ২০০৭  সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের ম্যাচে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ২৭ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন মুরলী কার্তিক।
 

710

অজিত আগরকর-
প্রাক্তন ভারতীয় পেসার অজিত আগরকরও একটি ওয়ান ডে ম্য়াচে ৬ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে।  এই তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তিনি।  ২০০৪ সালে ৪২ রান দিয়ে  অজিদের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন অজিত আগরকর। 

810

যুজবেন্দ্র চাহল-
এই তালিকায় অষ্টম স্থানে রয়েছেন বর্তমানে ভারতীয় দলের তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল। তিনি অজিদের বিরুদ্ধেই ৬ উইকেট নিয়েছিলেন। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪২ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন যুজবেন্দ্র চাহল।
 

910

অমিত মিশ্র-
প্রাক্তন ভারতীয় তারকা লেগ স্পিনার অমিত মিশ্র এই তালিকায় নবম স্থানে রয়েছেন। তিনি ২০১৩ সাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৬ উইকেট নেওয়া নজির গডেছিলেন। তারজন্য ৪৮ রান খরচ করেছিলেন অমিত মিশ্র।

1010

এস শ্রীসন্থ-
এই তালিকায় একেবারে শেষে রয়েছেন প্রাক্তন ভারতীয় পেসার শান্তাকুমারন শ্রীসন্থ।  তিনিও ইংল্যান্ডের বিপক্ষকেই ছয় উইকেট নিয়েছিলেন। ২০০৬ সালে ৫৫ রান দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৬ উইকেট নিয়েছিলেন এস শ্রীসন্থ। 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
পাকিস্তানের ৩টে 'হাস্যকর' দাবিই খারিজ করল ICC, এবার কী করবেন মহসিন নকভি?
Recommended image2
Scotland vs Italy: ইডেনে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল স্কটল্যান্ড, ৭৩ রানে হার ইতালির
Recommended image3
T20 World Cup: ‘অনুগ্রহ ভুলে যাওয়া ঠিক নয়’, ভারত ম্যাচ বয়কট নিয়ে PCB-কে চিঠি আমিরশাহি ক্রিকেট বোর্ডের
Recommended image4
IND vs PAK Match News: ভারত-পাক ম্যাচ না হলে কি সত্যিই ২৫০ মিলিয়ন ডলার আর্থিক ক্ষতি? চর্চা তুঙ্গে
Recommended image5
Pakistan Boycott World Cup 2026: ICC তিন 'হাস্যকর শর্ত' মানলে তবেই খেলবে পাকিস্তান! নতুন নাটক PCB-র
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved