MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • মিশন টি২০ বিশ্বকাপ জয়, ভারতীয় দলে জায়গা পেতে পারে এই ১৮ জন ক্রিকেটার

মিশন টি২০ বিশ্বকাপ জয়, ভারতীয় দলে জায়গা পেতে পারে এই ১৮ জন ক্রিকেটার

১৭ অক্টোবর থেকে আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে টি২০ বিশ্বকাপ। ফাইনাল ১৪ নভেম্বর। এবার টি২০ বিশ্বকাপে ভারতীয় দলকে হট ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বর্তমানে ভারতীয় দল পৃথিবীর যেকোন দলকে হারাতে সক্ষম। ব্য়াটিং-বোলিং সব বিভাগেই ভারতীয় দলে একাধিক তারকা রয়েছে। টি২০ বিশ্বকাপে ১৮ জনের ভারতীয় দলে জায়গা পেতে পারে কোন কোন তারকা। দেখে নিন এক নজরে।  

3 Min read
Author : Sudip Paul
Published : Aug 23 2021, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
118

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রান মেশিন বিরাট কোহলি। এখনও পর্যন্ত আইসিসি অনুমোদিত ট্রফি অধরা থেকে গিয়েছে ক্যাপ্টেন কোহলির। টি২০ বিশ্বকাপ জয় পাখির চোখ বিরাটের।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
218

সীমতি ওভারের ক্রিকেটে বিরাটে ডেপুটি হিসেবে দায়িত্ব পালন  করবেন 'দ্যা হিট ম্যান' রোহিত শর্মা। সাদা বলের ক্রিকেটে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। আসন্ন টি২০ বিশ্বকাপেও ওপেনার রোহিতের ব্যাটে 'হিট ম্যান' শো দেখার জন্য মুখিয়ে ক্রিকেট প্রেমিরা।
 

318

বিগত কিছু সময় ধরে কেরিয়ারের সেরা ফর্মে রয়েছেন কেএল রাহুল। ওডিআই, টি২০-র পাশাপাশি টেস্ট ক্রিকেটে কামব্যাক করে দুরন্ত ব্যাটিং করছেন রাহুল। টি২০ বিশ্বকাপে ভারতীয় ব্যাটিং শক্তির অন্যতম সেরা অস্ত্র হতে চলেছেন কেএল রাহুল।
 

418

দীর্ঘ দিন আইপিএলের আঙিনায় অনবদ্য ব্যাটিং করেছেন সূর্যকুমার যাদব। ভারতীয় দলে স্বল্প সুযোগে নিজের জাত চিনিয়েছেন তিনি। মারকুটে এই ব্যাটসম্যান শ্রীলঙ্কা সফরে দৃষ্টি কেড়েছে ক্রিকেটমহলের। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যের টিকিট পাকা।
 

518

প্রথম এগারো জায়গা এখনও পাকা না হলেও, টি২০ বিশ্বকাপে ১৮ জনের দলে থাকা একপ্রকার নিশ্চিৎ তরুণ ইশান কিশানের। আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকেই অর্ধশতরান করে নজর কেড়েছেন ইশান। সুযোগ পেলে নিজেকে ফের প্রমাণ করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
 

618

ভারতীয় সীমিত ওভারের দলে প্রথম উইকেট রক্ষক হিসেবে বর্তমানে ঋষভ পন্থের নাম পাকা। তার মারকুটে ব্য়াটিংও দলের সেরা অস্ত্র। টি২০ বিশ্বকাপে বিরাটের অন্যতম সেরা অস্ত্র হতে চলেছে ঋষভ পন্থ।

718

মরুদেশের উইকেটে রবীন্দ্র জাদেজার স্পিনের ভেলকি খুবই কার্যকর হতে চলেছে। একইসঙ্গে অলরাউন্ডার হিসেবেও নিজের দায়িত্ব বারবার পালন করেছেন জাড্ডু। ফলে স্পিনিং অলরাউন্ডার হিসেবে তার জায়গা একশো শতাংশ পাকা।
 

818

ভারতীয় দলে মিডিয়াম পেস বোলিং ও হার্ড হিটিং ব্যাটসসম্যান হিসেবে হার্দিক পান্ডিয়ার থেকে ভাল অপশন এই মুহূর্তে নেই। যদিও শ্রীলঙ্কা সফরে হার্দিককে সেরা ছন্দে পাওয়া যায়নি। তাতে টি২০ বিশ্বকাপের দলে থাকা হার্দিকের আটকাচ্ছে না।
 

918

অশ্বিন দীর্ঘ দিন সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ না পাওয়ায়, ভারতীয় দলের এই মুহূর্তে সেরা স্পিনারের নাম যুজবেন্দ্র চাহল। তার চতুর লেগ স্পিনের জালে ফেঁসেছেন বিশ্বের তাবড় তাবড় ব্যাটসম্যান।
 

1018

বর্তমান বিশ্বে ব্যাটসম্যানদের অন্যতম ত্রাস জসপ্রীত বুমরাহ। তার কাঁটার মত ইয়র্কার ও ডেথ ওভার বোলিং বিরাটের সেরা অস্ত্র। টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্যই ভারতীয় দলে অন্তর্ভুক্ত হবেন বুম বুম বুমরা।
 

1118

ভারতীয় দলের পেস অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র মহম্মদ শামি। তার পেস ও সুইং বিপক্ষের কাছে ত্রাস। বর্তমানে ডেথ ওভারেও দিরন্ত বোলিং করছে শামি। টি২০ বিশ্বকাপের দলে তার জায়গা পাকা।
 

1218

ভারতীয় দলে চাহল থাকলে, ১৮ জনের দলে থাকতে পারেন অপর লেগ স্পিনার রাহুল চাহার। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে সীমিত সুযোগে নজর কেড়েছেন তিনি। 

1318

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৭ রানের বিনিময়ে ৬টি মূল্যবান উইকেট তুলে নিয়ে আলোচনায় এসেছিলেন দীপক চাহার। ক টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৮ জনের দলে তিনি সুযোগ পেতে পারেন।
 

1418

চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন ভারতীয় দলের নির্ভরযোগ্য় মিডল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়স আইয়র। ভারতীয় দলের চার নম্বর পজিশনে খেলার অন্যতম দাবিদার তিনি। পুরোপুরি ফিট তিনি ১৮ জনের দলে থাকতে পারেন।
 

1518

আইপিএল দুরন্ত ছন্দে রয়েছেন ভারতীয় দলের তরুণ ওপেনার পৃথ্বি শ। শ্রীলঙ্কা সফরেও তাকে ছন্দে পাওয়া গিয়েছে। প্রথম একাদশে জায়গা পাকা না হলেও, ১৮ জনের দলে তার জায়গা একপ্রকার পাককা।
 

1618

চোট সারিয়ে আন্তর্জাতির ক্রিকেটের আঙিনায় ফিরেছেন সুইং মাস্টার ভুবনেশ্বর কুমার। টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন বলের পাশাপাশি পুরনো বলে ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে থাকেন। তার জায়গা পাকা।
 

1718

 বর্তমানে ভারতীয় দলের অংশ হিসেবে ইংল্যান্ড সফরে ব্যস্ত আছেন তিনি। ২১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে এ পর্যন্ত ৩১টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। শার্দুলের জায়গাও পাকা।
 

1818

সীমিত ওভারের ক্রিকেটে দীর্ঘ দিন ধরে রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন। বর্তমানে সবসময় টি২০ ক্রিকেটে জায়গা না পেলেও, ১৮ জনের জনের দলে থাকতে পারেন গব্বর।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rishabh Pant: ফিট হয়ে উঠেছেন, নিউজিল্যান্ড সফরে টেস্ট দলে যোগ দিচ্ছেন ঋষভ পন্থ
Recommended image2
Afghanistan U19 vs India U19: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারত, সামনে পাকিস্তান
Recommended image3
Ball Tampering: বল বিকৃতি বিতর্কে আর কোনও তদন্ত নয়, স্পষ্ট জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া
Recommended image4
Arshdeep Singh: বান্ধবী সামরিন কউরের সঙ্গে বাগদান, জীবনের নতুন ইনিংসে আর্শদীপ সিং
Recommended image5
Rahmat Shah: প্রথম আফগান হিসেবে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা দশে, ইতিহাসে রহমত শাহ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved