MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Sports
  • Cricket
  • 'ব্রিটিশ মডেলের সঙ্গে হোটেলের রুমে রোহিত', জানুন ক্রিকেট তারকার বিতর্কিত কাহিনি

'ব্রিটিশ মডেলের সঙ্গে হোটেলের রুমে রোহিত', জানুন ক্রিকেট তারকার বিতর্কিত কাহিনি

বর্তমানে ভারতীয় দল রয়েছে ইংল্যান্ডে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বিরাট কোহলি-রোহিত শর্মারা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলের ওপেনিংয়ের দায়িত্ব সামলাতে দেখা যাবে রোহিত শর্মাকে। প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়ে ফ্যানেদের মধ্যে উৎসাহ কম নয়। আপনাদের হয়তো অনেকেরই অজানা বিয়ের আগে এই ইংল্যান্ডেরই মডেল-অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল রোহিতের। হিটম্যান সম্পর্কে নানা তথ্য ফাঁস বা অভিযোগ এনেছিলেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে জেনে নিন রোহিত শর্মার জীবনের সেই বিতর্কিত অধ্যায়।

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 10 2021, 10:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সোফিয়া হায়াতের কথা হয়তো আপনাদের অনেকেরই মনে আছে। অভিনেত্রী ও মডেল হওয়ার পাশাপাশি তিনি গায়িকাও ছিলেন। তবে সোফিয়া সবচেয়ে বেশি পরিচিতি পান জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

বিয়ের আগে মডেল-অভিনেত্রী সোফিয়া হায়াতের সঙ্গে রোহিত শর্মার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। রোহিত-সোফিয়ার প্রেমের গল্প ছড়িয়ে পড়েছিল সর্বত্র।

310

পরে সংবাদ মাধ্যমে সোফিয়া নিজেও জানান, লন্ডনে একটি পার্টিতে তাঁর সঙ্গে রোহিতের আলাপ হয়েছিল। সেখান থেকেই সম্পর্কের সূত্রপাত বলে দাবি সোফিয়ার।

410

তাঁর সঙ্গে রোহিতের সম্পর্ক ছিল বলে পরে টুইটও করেছিলেন সোফিয়া। সেখানে এ কথাও জানান, তাঁদের সেই সম্পর্ক এখন অতীত। বিচ্ছেদের জন্য রোহিতকেই দায়ী করেন সোফিয়া।

510

রোহিত নাকি সংবাদ মাধ্যমে তাঁর জীবনে সোফিয়ার অস্তিত্ব অস্বীকার করেন। এর পরেই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই ব্রিটিশ মডেল। টুইটারে ব্লক করে দেন রোহিতকে।

610

বিনোদন দুনিয়া থেকে সরে দাঁড়িয়ে সোফিয়া মাঝে সন্ন্যাসজীবন গ্রহণ করেছিলেন। পরে অবশ্য বিয়ে করেন মডেল ভ্লাদ স্তানেস্কুকে। তবে সেই বিয়েও বেশিদিন টেকেনি, প্রতারণার অভিযোগ এনে সোফিয়ার সাথে বিবাহ বিচ্ছেদ করেন ভ্লাদ স্তানেস্কু।

710

কিন্তু বেশ কয়েক বছর পর রোহিত ও তাঁর সম্পর্ক নিয়ে সরব হয়েছিলেন সোফিয়া। সোফিয়াই এখন একটি বইয়ে তার সাথে রোহিত শর্মার প্রেমের গোপন সব কথা ফাঁস করেছেন।

810

সোফিয়া বলেছিলেন,একটা ছবির শুটিংয়ের সময় আমার এক বন্ধু রোহিতের সঙ্গে আলাপ করায়। আমি তখন রোহিতকে চিনতাম না। কারণ তখনও আমি ক্রিকেট তেমন দেখি না। আমরা পরস্পরের সঙ্গে প্রচুর কথা বলছিলাম। তার পর দুজন একসঙ্গে সেই শুটিং সেটের একটা ফাঁকা জায়গায় চলে যাই। সেখানে রোহিত আমাকে চুম্বন করে। তার পর আমরা একসঙ্গে নেচেছিলাম। 

910

এছাড়াও তিনি বলেছিলেন 'ও খুব মিষ্টি একটা ছেলে। আমি ও রোহিত পরস্পরের সান্নিধ্য পছন্দ করতাম। ওর সঙ্গে সম্পর্কটাকে আমি সম্মান করি। আমাদের সম্পর্কটাকে নিয়ে মিডিয়া অনেক কিছুই প্রচার করেছে। আসলে আমাদের সম্পর্কটার ব্যাপারে কেউ মিডিয়াকে জানিয়েছিল। তা ছাড়া তখন আমাদেরকেও হোটেলের ঘরে বা লনে অনেক সময় দেখা যেত।'

1010

তবে এখন সেসব অতীত। ২০১৫ সালে ১৩ ডিসেম্বর রীতিকাকে বিয়ে করেন রোহিত শর্মা। বিয়ের ৩ বছর পর তাদের একটি কন্যা সন্তান হয়। এখন স্ত্রী-কন্যা ও ক্রিকেটকে নিয়ে সুখী জীবন কাটাচ্ছেন রোহিত শর্মা।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027: দিল্লি ক্যাপিটালসের কোচিং টিমে বড়সড় রদবদল! হেড কোচ সৌরভ, ব্যাটিংয়ে যুবরাজ?
Recommended image2
Pakistan Cricket: স্লো ওভার রেটের গেরোয় পাকিস্তান, মোটা জরিমানা এবং ১১ পয়েন্ট কাটল আইসিসি
Recommended image3
Women's Asia Cup 2026: পুরুষদের পর এবার মহিলারা, PCB প্রধানের হাত থেকে এশিয়া কাপের ট্রফি নিল না ভারত
Recommended image4
Women's Asia Cup 2026: মহিলাদের এশিয়া কাপ জয় ভারতের, শ্রীলঙ্কাকে ৭২ রানে হারালেন হরমনপ্রীতরা
Recommended image5
India vs Afghanistan T20: অভিষেকের ঝোড়ো ব্যাটিংয়ে উড়ে গেল আফগানিস্তান, ৭ উইকেটে সিরিজ জয় ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved