MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • সত্যিই কী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বড় আপডেট দিলেন যুজবেন্দ্র চাহল

সত্যিই কী ধনশ্রী ভার্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হচ্ছে, বড় আপডেট দিলেন যুজবেন্দ্র চাহল

খেলার পাশাপাশি নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় চর্চায় থাকেন ভারতীয় ক্রিকেটাররা (Indian Cricketers)। সম্প্রতি স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি ও বিবাহ বিচ্ছেদের জল্পনা নিয়ে শিরোনামে রয়েছেন তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল (Yuzvendra Chahal)। সৌজন্যে চাহল ও তা স্ত্রী ধনশ্রী ভার্মার (Dhanashree Verma) সোশ্যাল মিডিয়া (Social Media) পোস্ট। অবশেষে নিজের বিবাহ বিচ্ছেদেক জল্পনা নিয়ে মুখ খুললেন চাহল। দিলেন বড় আপডেট।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Aug 19 2022, 02:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

ভারতীয় ক্রিকেটের যে সকল জুটিকে পারফেক্ট জুটি বলা হয়ে থাকে তাদের মধ্যে অন্যতম হল তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহল ও তার স্ত্রী ইউটিউবার-চিতিৎসক ধনশ্রী ভার্মা। নিজেদেরে ঘন ঘন রোমান্টিক ছবি আপলোড করে চর্চায় থাকেন চাহল-ধনশ্রী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

সবথেকে কিউট জুটি বলা হয়ে যুজবেন্দ্র চাহল ও ধনশ্রী ভার্মাকে । ভারতীয় দলের ম্যাত হোক আর আইপিএলের ম্যাচ স্বামীকে সমর্থন করতে সবসময় মাঠে দেখা গিয়েছে ধনশ্রী ভার্মাকে। বিন্দাস মুডেও ধরা দিয়েছে এই জুটি।

38

কিন্তু সম্প্রতি তাদের সম্পর্কের অবনতি হয়েছে বলে জল্পনা শুরু হয়েছে। সৌজন্যে চাহল ও ধনশ্রীর সোশ্যাল মিডিয় পোস্ট। এমনকী তারা ডিভোর্সের মামলাও করেছে বলে শোনা যায়। অবশেষে এই বিষয়ে বড় আপডেট দিলেন চাহল।

48

 কিছুদিন আগেই দেখা যায়, ইনস্টাগ্রামে নিজের নাম থেকে চাহাল পদবিটি সরিয়ে দিয়েছেন ধনশ্রী। কাছাকাছি সময়েই ইনস্টা স্টোরিতে একটি ছবি পোস্ট করেন লেগস্পিনার। সেখানে লেখা রয়েছে, ‘নিউ লাইফ লোডিং’ অর্থাৎ নতুন জীবন শুরু করছি।
 

58

ইনস্টাগ্রামের ট্রেন্ড অনুযায়ী, যদি কেউ নামের পাশ থেকে পদবি সরিয়ে দেন, তার অর্থ বিচ্ছেদ হয়ে গিয়েছে দু’জনের মধ্যে। সেই কারণেই ভক্তদের অধিকাংশ মনে করছেন, চাহাল দম্পতির সম্পর্কের অবনতি ঘটেছে। 

68

জল্পনার মাঝেই ফের ইনস্টা স্টোরি আপলোড করে চাহল নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সেখানে লিখেছেন,'আমি আপনাদের সকলকে অনুরোধ করছি আমাদের সম্পর্ক সম্পর্কিত কোনো গুজবে বিশ্বাস করবেন না। এসব গুজব বন্ধ করুন'।
 

78

যজবেন্দ্র চাহাল দুই বছর আগে ডান্সার, কোরিওগ্রাফার এবং ডাক্তার ধনশ্রী ভার্মাকে প্রেম করেছিলেন এবং বিয়ে করেছিলেন। ডান্সের ক্লাসেই তাদের আলাপ হয়েছিল। ২০২০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তবে সম্প্রতি তাদের যে বিবাহ বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল তা চাহলের বক্তব্যের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা।
 

88

প্রসঙ্গত, বর্তমানে ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে রয়েছে। সেখানে একদিনের সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। তবে সেই দলে নেই চাহল। বিশ্রামে রয়েছেন তিনি। এশিয়া কাপের জন্য নিজেকে প্রস্তুত করছেন চাহল।
 

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Ranji Trophy 2026: কেরালার বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে চালকের আসনে গুজরাট, প্রথম দিনের শেষে স্কোর কত?
Recommended image2
India vs Pakistan: গ্যালারিতে আসন ৩৪,০০০, বিশ্বকাপে ভারত-পাক ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লক্ষ!
Recommended image3
Yashasvi Jaiswal: যশস্বীর অপরাজিত শতরান, নিউজিল্যান্ড এ দলের সঙ্গে ড্র ভারতীয় এ দলের
Recommended image4
Glenn Maxwell: কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর? খোলসা করলেন ম্যাক্সওয়েল
Recommended image5
Glenn Maxwell: ১৪ বছরের কেরিয়ার শেষ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ম্যাক্সওয়েলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved