MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • Daily Horoscope: বুধবারে ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আপনার রাশিফল

Daily Horoscope: বুধবারে ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আপনার রাশিফল

আয়-সম্পর্ক কেমন থাকবে আজ! কোনদিকে ঘুরছে ভাগ্যের চাকা (Astrology)। কোন দিকে হবে আজ ভাগ্যের উন্নতি। কি বলছে আজকের রাশিফল (Daily Horoscope )।

5 Min read
Author : Deblina Dey
Published : Jan 12 2022, 08:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ- প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। 
আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ২৮। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন ক্যাটস আই।

212

বৃষ-  জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। পেটের সমস্যায় ভুগতে হতো পারে। কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন।  আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। 
আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ৮৮। শুভ দিক উত্তর। শুভ রত্ন চুনি।

312

মিথুন-  বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। তবে কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো কাটবে। 
আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৮৭। শুভ দিক দক্ষিণ-পশ্চিম। শুভ রত্ন পান্না।

412

কর্কট- কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত।  সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। 
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৭২। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন ডায়মন্ড।

512

সিংহ- সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম। ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। দাম্পত্য জীবন সুখের। পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। 
আপনার শুভ রং কালছে নীল। শুভ সংখ্যা ৩৬। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন মুনস্টোন।

612

কন্যা- যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। শরীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। অংশিদারী ব্যবসায় ভালো ফল আশা করেত পারেন। বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। 
আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৮৪। শুভ দিক ঈষাণ। শুভ রত্ন জারকন।

712

তুলা-    সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২১। শুভ দিক উত্তর। শুভ রত্ন মুক্তো।

812

বৃশ্চিক- অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। বাড়িতে কোনও অতিথি আসতে পারে। 
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৭৪। শুভ দিক পূর্ব। শুভ রত্ন নীলা।

912

ধনু-  আজ অপর কারও থেকে সাহায্য পাবেন। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। আজ সাফল্য লাভের যোগ রয়েছে। ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। 
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৪৪। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর- যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। রাজনীতিতে সুনাম বৃদ্ধি পেতে পারে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। 
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮৬। শুভ দিক পূর্ব। শুভ রত্ন পান্না

1112

কুম্ভ- কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। শিল্পীদের জন্য আজ শুভ দিন। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। শিক্ষার্থীদের ভালো ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। ব্যবসায় ভালো আয় হতে পারে। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৭। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন লাল প্রবাল

1212

মীন- অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেষ সুযোগ আসতে পারে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। 
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: আজ সঙ্গীকে খুব কম সময়ই দিতে পারবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: মার্চ মাসের প্রথম দিন কেমন কাটবে আপনার! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
২০২৬ এর ২রা মার্চ থেকে বদলাবে এই ৪টি রাশির ভাগ্য, জেনে নিন তালিকায় কে কে
Recommended image5
Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved