MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • শনিবারে ৭ রাশির অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতির যোগ, দেখে নিন আজকের রাশিফল

শনিবারে ৭ রাশির অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতির যোগ, দেখে নিন আজকের রাশিফল

গ্রহ এবং নক্ষত্রের গতিবিধির উপর ভিত্তি করে একটি ভবিষ্যদ্বাণী করা হয়। আজকের রাশিফল ​​আপনাকে চাকরি, ব্যবসা, লেনদেন, পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক, স্বাস্থ্য এবং সারাদিনের শুভ ও অশুভ ঘটনার পূর্বাভাস দেয়। এই রাশিফলটি পড়ে আপনি আপনার দৈনন্দিন পরিকল্পনা সফল করতে সক্ষম হবেন। আজকের দিনটি কেমন যাবে আপনার, চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল- 

5 Min read
Author : Deblina Dey
Published : Jun 18 2022, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ–  
বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কাজে সাফল্য লাভের যোগ রয়েছে। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। 
আপনার শুভ রং লাল।  শুভ সংখ্যা ৫৭। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বৃষ– 
অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। আগুন থেকে সাবধানে থাকুন। গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। নতুন কোনও কাজের খবর আসতে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৪৮। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

312

মিথুন–  
ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক লাভের যোগ রয়েছে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৭৩। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট–  
আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। আজ দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। আজ অধিক পরিশ্রম হতে পারে। কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে।  পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। ব্যথা বেদনা বাড়বে। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৭১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ–  
আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে।  আজ সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। কোনও দুঃসংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। 
আপনার শুভ রং গেরুয়া।  শুভ সংখ্যা ৯৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

612

কন্যা–   
ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। সারাদিন মোটের উপর কাটবে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। স্বাস্থ্যহানীর যোগ রয়েছে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৫৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

712

তুলা–  
বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে।  মনঃকষ্ট বৃদ্ধি পেতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। সম্পর্কের প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। 
আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ২৩। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

812

বৃশ্চিক–  
মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। আজ গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। আপনার উপার্জন অসৎ উপায়ে হবে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। 
আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ১৮। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।

912

ধনু-   
আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। অভিযানে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। 
আপনার শুভ রং হলুদ।  শুভ সংখ্যা ৪২। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর–  
বন্ধু প্রীতি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। পরীক্ষায় সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। আজ অপরের সমালোচনা করতে যাবেন না। 
আপনার শুভ রং নীল।  শুভ সংখ্যা ২৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112

কুম্ভ-   
আজ করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। যে কোনও প্রতিযোগিতাকাউকে সুখী মূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। প্রবাস যাত্রার যোগ রয়েছে। আজ ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। 
আপনার শুভ রং মেরুন।  শুভ সংখ্যা ৫৯। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা। 

1212

মীন-   
প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। গৃহ নির্মাণের শুভ সময় আসছে। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। বিবাহের যোগ রয়েছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। 
আপনার শুভ রং কমলা।  শুভ সংখ্যা ৪২। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope in Bengali: আজ সঙ্গীর সঙ্গে উইকএন্ড ডিনার জমে উঠবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope in Bengali: আজ আপনি ব্যবসায় অগ্রগতিতে খুশি হবেন ! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজ ভালো দিন! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Love Horoscope in Bengali: আজ সঙ্গীর সঙ্গে সময় কাটানোর অনেক সময় পাবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image5
Money Horoscope in Bengali: আজ আয়ের নতুন উত্স তৈরি হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved