MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • শুক্রবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

শুক্রবারের সারাদিন কেমন কাটবে আপনার, দেখে নিন আজকের রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

6 Min read
Author : Deblina Dey
| Updated : Aug 21 2020, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ–  কোনও শোকের খবর পেতে পারেন, সেই কারণে সারাদিন মানসিক কষ্ট থাকবে। সমস্যার সমাধানের যোগ রয়েছে। প্রেমে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। বিজ্ঞান চর্চায় অগ্রগতির যোগ দেখা যাচ্ছে। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। কারও প্ররোচনায় পা দেবেন না। আজ কোনও খারাপ খবর পেতে পারেন। কোনও ভালো কাজ করার সুযোগ পাবেন। আজ সৌভাগ্য বৃদ্ধির যোগ রয়েছে। আগুন থেকে সাবধানে থাকুন। 

আপনার শুভ রং লাল।  শুভ সংখ্যা ৩৯। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।

212

বৃষ– গুরুজন স্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। পরাক্রম বৃদ্ধির যোগ রয়েছে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। নতুন কোনও কাজের খবর পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তির আশঙ্কা। আজ কাজের জন্য বাড়ির বাইরে যাওয়ায় মানসিক কষ্ট বাড়তে পারে। পরিশ্রমের ফল ভাল হবে। 

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৬২। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।

312

মিথুন– মহিলাদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে। সাহসিকতা প্রদর্শন করার সুযোগ পাবেন। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ভাই বোনদের সঙ্গে হঠাৎ ঝামেলার সৃষ্টি হতে পারে। শরীরে কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমে জট ছেড়ে যাবে। শরীরে নানা রূপ রোগের উপদ্রব বাড়তে পারে। অফিসে উন্নতির যোগ রয়েছে। নতুন কোনও কাজের জন্য উৎসাহ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। 

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৩৫। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট– কর্মস্থানে উদাসিন ভাব আপনার ক্ষতি করবে। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। পথেঘাটে সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। ব্যথা বেদনা বাড়বে। দীর্ঘ মেয়াদি রোগের তাড়াতাড়ি চিকিৎসা করুন। বিশেষ কারও দ্বারা সংসারে উন্নতির যোগ হবে। আজ সামাজিক কোনও কারণে নিজের বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের কোনও আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। রাজনৈতিক সংঘর্ষের যোগ রয়েছে। তীর্থযাত্রার যোগ রয়েছে। 

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৪১। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ–  দীর্ঘ মেয়াদি কোনও কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। দর্শনশাস্ত্রে উন্নতির যোগ রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। বন্ধু প্রীতি বজায় থাকবে। পুরনো দিনের অশান্তি মিটে যেতে পারে। সেবামূলক কাজে মানসিক শান্তি বজায় থাকবে। আজ আপনি কারও অপবাদের শিকার হতে পারেন। আজ অপরের সমালোচনা করতে যাবেন না। আজ সারাদিন কাজে অলসতা থাকলেও সঞ্চয় ভাল হবে। জীবনে শুভ কিছু ঘটতে চলেছে। বিপর্যয়ের সম্ভাবনা রয়েছে। 

আপনার শুভ রং গেরুয়া।  শুভ সংখ্যা ৫৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

612

কন্যা– আজ কাজে অনিহা দেখা দেবে। পুরস্কার লাভের যোগ রয়েছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। গৃহ নির্মাণের শুভ সময় আসছে।বিদ্যার্থীদের জন্য শুভ দিন। অপরকে সাহায্য করার সুযোগ পাবেন। যদিও এতে অর্থ ব্যয় হতে পারে। তবে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা। প্রতিবাদী মানসিকতা মন থেকে ঝেড়ে ফেলুন, না হলে বিপদ। ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। দাম্পত্য সুখ বজায় থাকবে। আজ সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। 

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৯। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

712

তুলা–  কর্মক্ষেত্রে অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে যশ বৃদ্ধি পেতে পারে। যানবাহন ওঠার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। আজ কোনও সংঘর্ষে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। 

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৩৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

812

বৃশ্চিক–  আজ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। দাম্পত্য কলহের আশঙ্কা রয়েছে। শরীরের খুব ব্যথার সৃষ্টি হতে পারে। কিছু কেনাবেচার জন্য খরচ। পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে।  বাড়িতে মাথা প্রচুর ঠান্ডা রেখে চলতে হবে, প্রতিবেশীর সঙ্গে বিবাদের যোগ রয়েছে। ধর্ম আলোচনায় আপনি এগিয়ে থাকবেন। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক থাকবে। প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজ কার্যে সাফল্য লাভ করতে পারেন।  

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ২৮। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।

912

ধনু-   সকালের দিকে কোনও আর্থিক ক্ষতির খবর পেতে পারেন। আজ ব্যবসায় উৎপাদন বৃদ্ধি পাবে। আজ আপনার উচ্চাশা পূরণের সম্ভাবনা রয়েছে। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। অফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। 

আপনার শুভ রং হলুদ।  শুভ সংখ্যা ৬৮। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর–  বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। আজ সারাদিন অবসন্ন থাকবেন। আজ কোনও কারণে অসন্তুষ্ট হতে পারেন। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। গঠনমূলক কোনও কাজের চিন্তা ভাবনা হতে পারে। আজ কর্মক্ষেত্রে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত। বাড়িতে পোষ্য কেনায় আনন্দ। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। আজ ভালো কোনও জিনিস ভোগ করতে পারবেন। 

আপনার শুভ রং নীল।  শুভ সংখ্যা ৫৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112

কুম্ভ-  আজ কাজে উৎসাহ বৃদ্ধি পাবে। সাফল্য লাভের যোগ রয়েছে। সপরিবারে ভ্রমণের যোগ রয়েছে। আজ কাউকে সুখি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে।  ঋণ পরিশোধ করার সুযোগ পাবেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক বেশ ভালোই থাকবে। বিশেষ কোনও আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বিদ্যার্থীরা ভাল কিছু করে দেখানোর সুযোগ পাবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। যে কোনও প্রতিযোগিতামূলক কাজে জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। 

আপনার শুভ রং মেরুন।  শুভ সংখ্যা ৪১। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1212

মীন-   তৃতীয় কারও জন্য সংসারে অশান্তি হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। স্বাস্থ্য ভাল থাকবে। শিক্ষক শিক্ষিকাদের জন্য সময়টা শুভ। উঁচু স্থান থেকে পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা। আজ অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনতে পারে। নতুন কোনও কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। প্রচুর পরিশ্রম সত্ত্বেও আপনার আশা পূরণ হবে না। আজ কোনও কারনে সারাদিন বিরক্তিভাব বজায় থাকবে। 

আপনার শুভ রং কমলা।  শুভ সংখ্যা ১৪। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
মহা শিবরাত্রি ২০২৬: ৩০০ বছর পর তৈরি হচ্ছে বিরল রাজযোগ! টাকার বৃষ্টি হবে এই রাশির ওপর!
Recommended image2
Love Horoscope: আপনার জীবন সঙ্গীর গুরুত্ব অনুভব করুন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image3
Money Horoscope: আজ আপনি ব্যবসায় অগ্রগতি হতে পারে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image4
Ajker Rashifal: আজ খরচ বৃদ্ধি পেতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image5
Love Horoscope: প্রেমের সম্পর্ক নিয়ে আপনি খুশি হবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved