MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • শুক্রবার ৬ রাশি অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, দেখে নিন আজকের রাশিফল

শুক্রবার ৬ রাশি অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারে, দেখে নিন আজকের রাশিফল

আজ ২৭ মে ২০২২ শুক্রবার জ্যেষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি। আজ একটি বিশেষ দিন. আজ চাঁদ মকর রাশিতে গমন করছে। আজ ধনিষ্ট নক্ষত্র। আজকের দিনটি কেমন যাবে আপনার, চলুন জেনে নেওয়া যাক আজকের রাশিফল- 

5 Min read
Author : Deblina Dey
Published : May 27 2022, 12:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ-  
অভিভাবকদের সঙ্গে কোনও বিষয়ে তর্কে জড়িয়ে পড়তে পারেন। অনেক দিন থেকে ফেলে রাখা কোনও আজ সেরে ফেলুন। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিশেয সুযোগ আসতে পারে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা মিটে যাবে। দাম্ভিকতায় ক্ষতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ মিলতে পরে। প্রেমের ক্ষেত্রে আজ দিনটি বিশেষ ভালো নয়, সমস্যা দেখা দিতে পারে। 
আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ২৮। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন ক্যাটস আই।

212

বৃষ- 
রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে। শারীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। দুর্ঘটনার যোগ রয়েছে। অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে।  বাড়িতে কোনও অতিথি আসতে পারে। 
আপনার শুভ রং মেরুন। শুভ সংখ্যা ৮৮। শুভ দিক উত্তর। শুভ রত্ন চুনি।

312

মিথুন-  
অর্থনৈতিক সমস্যার সন্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। দুপুরের পর প্রত্যাশিত কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন যারা তাদের জন্য দিনটি মোটামুটি ভালো। বাড়ি সংক্রান্ত বা জমি সংক্রান্ত বিষয়ে কিছু লাভের যোগ রয়েছে। শিক্ষার্থীদের জন্য আজ বিশেষ কোনও সুখবর আসতে পারে।কর্মক্ষেত্রে বদল্র সম্ভাবনা রয়েছে। অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বাড়িতে কোনও অতিথি আসতে পারে।  শরীরিক সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে। 
আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৮৭। শুভ দিক দক্ষিণ-পশ্চিম। শুভ রত্ন পান্না।

412

কর্কট- 
ব্যবসায় বা অন্য ক্ষেত্রে অর্থ বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করুন। দ্বি-মুখী আয়ের সম্ভাবনা রয়েছে। পিঠে ব্যাথার সমস্যা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কোনও বিষয়েই চটজলদি কোনও সিদ্ধান্ত আজ নেবেন না। ভ্রমণ সুখকর হলেও খরচ বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য জীবন সুখের। সন্তানের কোনও কাজের জন্য মন ভালো হয়ে যাবে। পরিশ্রম করলেও আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা খুব কম।  
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৭২। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন ডায়মন্ড।

512

সিংহ-  
 অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে।  প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। আয় বৃদ্ধির যোগ রয়েছে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। 
আপনার শুভ রং কালছে নীল। শুভ সংখ্যা ৩৬। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন মুনস্টোন।

612

কন্যা- 
এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। ক্ষতির আশঙ্কা রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। 
আপনার শুভ রং গেরুয়া। শুভ সংখ্যা ৮৪। শুভ দিক ঈষাণ। শুভ রত্ন জারকন।

712

তুলা- 
রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন আঘাত লাগার আশঙ্কা রয়েছে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। মানসিক অশান্তি বৃদ্ধি পাবে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যেতে পারেন। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২১। শুভ দিক উত্তর। শুভ রত্ন মুক্তো।

812

বৃশ্চিক- 
বন্ধুদের সঙ্গে সময় ভালো কাটবে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব একটা ভালো নয়। বেহিসেবি খরচের ফলে সংসারে অশান্তি হওয়ার আশঙ্কা রয়েছে। উপস্থিত বুদ্ধির ফলে কর্মস্থানে উন্নতি হতে পারে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। অর্শপীড়ায় ভুগতে হতে পারে। শিল্পীদের জন্য আজ দিনটি অনকূল। যানবাহন এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় হতে পারে। অংশিদারী ব্যবসায় ভালো ফল আশা করেত পারেন। 
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৭৪। শুভ দিক পূর্ব। শুভ রত্ন নীলা।

912

ধনু- 
অনেক দিনের কোনও সুপ্ত ইচ্ছা আজ পূরণ হতে পারে। আজ খরচ বৃদ্ধি পেতে পারে। এই রাশির জাতক জাতিকার আজ দিনটি ভালো কাটবে। কাজের চাপের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। বিবাহের যোগ রয়েছে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে আইনি সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও আজ ভালো দিন। উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত, বিশেষ কোনও সুযোগ পেতে পারেন। 
আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৪৪। শুভ দিক দক্ষিণ ও শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর- 
কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। ব্যবসার ক্ষেত্রে ভাল যোগাযোগ আসতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। অস্ত্রোপচার সফল হবে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। এই রাশির জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। পেটের সমস্যায় ভুগতে হতো পারে
আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮৬। শুভ দিক পূর্ব। শুভ রত্ন পান্না

1112

কুম্ভ- 
ফল পাওয়ার জন্য একটু ধৈর্য্য ধরতে হবে। তাড়াহুড়োর ফলে সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ সমস্যায় পড়লে বন্ধুর সাহায্য পাবেন। কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে তা সমাধান হয়ে যাবে সহজেই। জনহিতকার কাজে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিন আপনার বেশ ভালোই কাটবে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। শিক্ষার্থীদের ভালো যে কোনও বিষয়ে চিন্তা-ভাবনা করে সিন্ধান্ত নিন। ব্যবসায় ভালো আয় হতে পারে। 
আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৭। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন লাল প্রবাল

1212

মীন- 
অভিযানে সাফল্য লাভ করতে পারবেন। জলপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। কর্মক্ষেত্রে আপনার সবথেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকে ঠকাতে পারে। কর্মস্থলে অত্যধিক কাজের চাপ থাকায় পারিবারিক চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলি অবহেলিত হবে, ফলে সমস্যা দেখা দিতে পারে। এই রাশির জাতক জাতিকাদের আজ আর্থিক উন্নতি নিশ্চিত।  লিভারের সমস্যায় ভুগতে হতে পারে। 
আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৫৩। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন গোমেদ।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: আজ সঙ্গীকে খুব কম সময়ই দিতে পারবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: আপনি অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: মার্চ মাসের প্রথম দিন কেমন কাটবে আপনার! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
২০২৬ এর ২রা মার্চ থেকে বদলাবে এই ৪টি রাশির ভাগ্য, জেনে নিন তালিকায় কে কে
Recommended image5
Money Horoscope: ভাগ্যচক্রে আজ কী অপেক্ষা করছে? জানুন আপনার আর্থিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved