MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • আজ অলস হয়ে যান, আর উপভোগ করুন জীবনকে, জানুন দৈনিক রাশিফল

আজ অলস হয়ে যান, আর উপভোগ করুন জীবনকে, জানুন দৈনিক রাশিফল

মানুষ মূলত তিনটি জিনিসের উপর বেশি করে মনোযোগী হয়। একটা সাংসারিক এবং সামাজিক, একটি কর্ম এবং অপরটি সাফল্য। এই তিনটি ক্ষেত্রের বশবর্তী হিসাবেই তাই আবির্ভাব ঘটে প্রেম, অর্থ এবং কর্মক্ষেত্রে সাফল্যের। হিন্দু শাস্ত্র বলছে প্রত্যেকটি মানুষ-ই এক একটি জাতককে প্রতিনিধিত্ব করে। এই জাতকদের সঙ্গে গ্রহ-নক্ষত্রের ফেরে যে ভাবে সময় এবং গতি আবর্তিত হয় সেভাবেই নির্ধারিত হয় একজন মানুষের ভাগ্য। এই ভাগ্যকে শাস্ত্রবিদরা নানাভাবে ব্যাখ্যা করে থাকেন। এরমধ্যে অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম হল রোজকার ভাগ্য-গণনা। হিন্দু শাস্ত্র মচে জাতকের গুণ ও নক্ষত্র বিচার করে বলা সম্ভব যে একজন ব্যক্তির জীবনে রোজ কেমন এবং কী ধরনের ভাগ্য নির্ধারণ হয়ে রয়েছে। এখানে রইল ১২টি জাতকের রোজকার ভাগ্যগণনার সম্ভাব্য সন্ধান। 

5 Min read
Author : Asianet News Bangla
Published : Jan 29 2020, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
মেষ- মোটের উপর দিনখানা ভালোই যাবে। তবে, আজ আপনার পক্ষে দিনটি কাজের নয়। সকাল থেকেই একটু আরাম চাইবে মন। কাজ দেখলেই বিরক্তি আসবে। তারমধ্যে আজ আবার বসন্ত পঞ্চমী। ঘরে ঘরে সরস্বতী পুজো। বাড়িতে পুজো পুজো ভাব। সরকারি চাকুরি হলে অফিস যাওয়ার টেনশন নেই। কিন্তু, বেসরকারি অফিস হলেই কাজে যাওয়ার টেনশন। চিন্তা করবেন না। কারণ, আজ কোনও কাজ হবে না। কথায় আছে মর্নিং শো-জ দ্য ডে। ওয়েদার-ই বলে দিচ্ছি আজকের দিনটা শীত-শীত শিরশিরানিতে জীবনকে উপভোগ করার। অর্থ ও অন্য ভাগ্য নিয়ে চিন্তা করে লাভ নেই। সবই আজ বসন্ত পঞ্চমী-তে নিবেদিত। আর প্রেম! অবশ্যই সেটা এক্কেবারে টইটম্বুর। কারণ, আজ তো বসন্তে প্রেমে মজে থাকার দিন। সুতরাং প্রেমিক বা প্রেমিকার বেশে প্রেম খেলাতে কোনও অসুবিধা নেই।
212
বৃষ- আপনার ভাগ্য বলছে আজকের দিনটা আপনার সাফল্যের। বহু আটকে থাকা প্রজেক্ট আজ অনুমোদন পেয়ে যাবে। আপনার কাছে অবশ্যই দিনটা কাজের। তবে, বেশি বেশি কাজ করলে অসুবিধা। সকাল থেকেই নিজের কাজগুলো-কে কয়েকটি সেগমেন্টে ভাগ করে নিন। প্রায়োরিটি-র ভিত্তিতে এগিয়ে চলুন। আজকের দিনে নিরামিশ থাকতে পারলে ভালো। বেশকিছু ফোন আজ আপনি পাবেন যা আপনাকে পুরনো দিনের কথা খেয়াল করাবে। বিকেলের মধ্যে বাড়িতে প্রবেশ করুন। রাতে সারুন ডিনার ডেট।
312
মিথুন- ছোট্ট এক টুকরো কাঁচা হলুদ মুখে দিয়ে বাড়ি থেকে বের হন। এতে আপনার দিনটি শুভ হবে। বেশি কাজ করবেন না। আপনার সংস্কৃতি ও আচার মেনে দিনটি-র গুরুত্ব রয়েছে। বাড়ির লোকের ইচ্ছেকে মর্যাদা দিন। কামাই-এর সুযোগ যদি না থাকে তাহলে তাড়াতাড়ি বাড়ি ফেরার বন্দোবস্ত করুন। পারলে দুপুরের মধ্যে বাড়িতে ঢুকুন। খিচুড়ি সহযোগে মধ্যাহ্নভোজ সারুন। প্রিয়জনদের সঙ্গে সময় কাটান। বিকেলের দিকে কিছু এমার্জেন্সি কল থাকতে পারে। মনে হতে পারে দিনটা গেল, তা হবে না। খুব দ্রুত কাজ শেষ হয়ে যাবে। সন্ধ্যার মধ্যে ফ্রি হয়ে যাবেন। রাতে বাড়ি ফিরে প্রিয়জনের সঙ্গে একান্তে সময় কাটান এবং দুজন দুজনের সঙ্গ উপভোগ করুন। রাত-কে করে তুলুন রঙীন।
412
কর্কট- ভক্ত ও ভগবানের মধ্যে সম্পর্ককে স্বীকার করুন। মনের মধ্যে আধ্যাত্মিক ভাবনাকে জাগ্রত করুন। পারলে বসন্ত পঞ্চমীর অঞ্জলি দিয়ে বাড়ি থেকে বের হন। সকাল থেকে এমন কোনও খাদ্য গ্রহণ করবেন না যা সরস্বতী বন্দনায় আচারের লঙ্ঘন বলে প্রতিপন্ন হবে। অঞ্জলি-র পরে কাজ শুরু করুন। আজ বহু কাজেই সাফল্য আসবে। ভবিষ্যতের জন্য বেশকিছু কাজের দায়িত্ব পেতে পারেন। এতে আপনার কেরিয়ার একটা নতুন মাত্রা পাবে। অর্থ ভাগ্য ভালো। তবে ভুলেও আজ কোথাও অর্থ লগ্নি করবেন না। শেযার বাজারের কারবার থেকে আজ সাবধান থাকুন।
512
সিংহ- সকাল থেকে প্রিয়জনদের প্রতি যত্নবান হন। নিজের ব্যস্ততাকে বিদায় জানান। পারলে অফিস কামাই করার ফিকির খুঁজে বের করুন। পরিবারের সঙ্গে একান্তে সময় কাটান। বাড়ির পুজোর অঞ্জলি দিয়ে বেরিয়ে পড়ুন আত্মীয় বা বন্ধুদের বাড়ির উদ্দেশে। চুটিয়ে আড্ডা দিন। ভুলেও সুরাপান করবেন না। আজকের দিনটা চিত্ত ও আত্মশুদ্ধির দিন। আড্ডা-গল্প-এসবেরই দিন। প্রকৃতি আজ জীবনের প্রতিটি কোণাকে সাজিয়ে রেখেছে। এই সুযোগ হারাবেন না। অর্থভাগ্য মোটামুটি। তবে এমন কিছু যোগাযোগ পাবেন যাতে আগামী-তে আয়ের একটা উৎস পাবেন।
612
কন্যা-পুরনো ঝামেলা মিটিয়ে ফেলুন। পারলে ঝামেলা হওয়া ব্যক্তির সঙ্গে আজকে একটা মিটিং ফিক্স করুন। সন্ধ্যার দিকে রাখুন এই প্ল্যান। নজর দিন অর্থ সঞ্চয়ে। সামনে বড় কর্তব্য আসছে, তার ইঙ্গিত আজ পেয়ে যাবেন। কাজ পেন্ডিং রাখবেন না। সমস্ত কাজ আজ মিটিয়ে ফেলুন। প্রিয়জনের সঙ্গে বেশি করে কথা বলুন।
712
তুলা- আজ আপনার প্রিয় রঙ হলুদ। কটন-এর পোশাক পরুন। নিজেকে হাল্কা রাখুন। চাপমুক্ত করুন। প্রেম ও অর্থভাগ্য আজ ভালো। ঘরে বেশকিছু নগদ আসার সম্ভাবনা। অপরিণত প্রেম আজ পূর্ণতা পাবে। বাবা-মা-এর সামনে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন। তাই সাবধান থাকুন। বিকেলের দিকে রাখুন ডেটিং-এর টাইম। কোনও সুন্দর রেস্তোরাঁতে প্রিয়জনের সঙ্গে সময় কাটান।
812
বৃশ্চিক- সকাল উঠে নিজের প্রিয়জনের নামকে স্মরণ করুন। জীবনের এই প্রান্তে যে মানুষটি আপনার সবচেয়ে প্রিয় তাকে মনে মনে কল্পনা করুন। এরপর ঈশানকোণে একটা প্রণাম ঠুকে দিনটা শুরু করুন। সকাল সকাল স্নান সেরে বসন্ত পঞ্চমীর অঞ্জলি দিন। আজকের দিনটাতে নিরামিশ থাকুন। অনেকে প্রলুব্ধ করবে আপনাকে মাছ-মাংস খাওয়ার জন্য। কৌশলে তা এড়িয়ে যান। আজ বরং কফি বা চা-এর ডেট চলতে পারে। প্রিয়জনের সঙ্গে বেশি করে সময় কাটান। পারলে কোনও জলাশয়ের ধারে ঘুরতে যান। অর্থভাগ্য মোটের উপরে ভালো। এমন কিছু সোর্স থেকে আজ অর্থ পাবেন যেগুলো অনেকদিন থেকে অপ্রদেয় ছিল।
912
ধনু- মোটের উপর ভালোই দিন। কাজের ব্যস্ততা ছাড়ুন। পরিবারের সঙ্গে সময় কাটান। অফিস-কে আজ গুলি মেরে উড়িয়ে দিন। বলে দিন শরীর ভালো নেই। সকালটাই আপনাকে বলে দেবে আজকের দিনটি কেন শুধুই আপনার। পুরনো কিছু ঝামেলা চিন্তা বাড়িয়ে ফিরে আসতে পারে। পাত্তা দেবেন না। যে হোগা দেখা যায়েগা টাইপের মানসিকতা রাখুন। অর্থ আজ অনর্থের মূল হবে। বিকেলের দিকে এটিএম-এ যান। সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে একটা ডিনার ডেট, অবশ্যই ভেজ। বুঝতেই পারছেন আজকের দিনটা কেনই আপনার জন্য সাজিয়ে রাখা হয়েছে।
1012
মকর- ঘরে বেশি ঝামেলা করবেন না। সকাল থেকে বেশকিছু ইস্যুতে মাথা গরম হওয়ার সম্ভাবনা। নিজেকে বলুন অল ইজ ওয়েল। ভরসা রাখুন যে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। জানবেন, জীবনে এমনকিছু ঘটনা থাকে যা দেখে আমরা ঘাবড়ে যাই, কিন্তু বহু সময় সেগুলি আমাদের ক্ষতি সাধনের জন্য সামনে আসে না, বরং সেই ঘটনাগুলো ভবিষ্যতের কোনও বার্তা বহন করে। তাই ঘটনার মধ্যে থাকা দূরের বার্তাকে বোঝার চেষ্টা করুন এবং সেভাবে নিজেকে তৈরি রাখুন। বেশি বেশি কাজ করে দিনটা পণ্ড করবেন না। পারলে হাল্কা থাকুন। কীভাবে পরিবারের সঙ্গে আজ বেশিক্ষণ থাকবেন তার উপায় বের করুন। অর্থ নিয়ে আজ ছেলেখেলা করবেন না। ডুবতে পারেন।
1112
কুম্ভ- কি এবং কেন- এই দুটো প্রশ্ন-কে আজ সামনে রাখুন। কারণ এমনকিছু ঘটনা আজ আপনার সামনে আসবে তাতে এই দুটো প্রশ্ন মনের মধ্যে আসতে বাধ্য। তবে, এক্কেবারে এই পরিস্থিতি থেকে পালিয়ে যাবেন না। এমন কৌশলে বিষয়টি-র মোকাবিলা করুন যাতে ভবিষ্যতে এর থেকে ফায়দা তুলতে পারেন। মনের মধ্যে আধ্যাত্মিক চেতনা বাড়ান। অযাচিত অর্থলাভের বার্তা পাবেন। ধার দেওয়া অর্থও এদিন ফেরত আসবে।
1212
মীন- প্রকৃতির সঙ্গে এই জাতকের যোগ রয়েছে। সুতরাং প্রকৃতির সঙ্গে আপনার সংযোগকে অনুভব করুন। জানবেন, আমরা যা দেখি বা ভাবি তার আড়ালেও এক সত্য রয়েছে। এই সত্যের সন্ধান আমরা কেউ করি না। অথচ এই সত্য়ের সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের আসল পরিচয়। এই ইনার কানেকশনকে কখনও অবজ্ঞা করবেন না। আজ কাজকে পারলে বিদায় জানান। কারণ, আজকের দিনটি নিজেকে আবিষ্কারের। অর্থ নিয়ে ভাববেন না। আপনার জীবনে অর্থ আছে এবং থাকবে।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope in Bengali: রোমান্টিক একটা দিন সঙ্গীর সঙ্গে কাটাতে পারবেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope in Bengali: আজকের দিনটি সাফল্যে পূর্ণ হবে! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Love Horoscope in Bengali: এই জাতকদের প্রেমের সম্পর্ক আরও মধুর হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image4
Money Horoscope in Bengali: আজ আর্থিক বিষয়ে ভালো খবর পেতে পারেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image5
Ajker Rashifal: কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved