সিংহ রাশির আর্থিক উন্নতির যোগ রয়েছে, দেখে নিন আপনার রাশিফল
পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।
112

মেষ – আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। অফিসে কাজের দ্বায়িত্ব বাড়তে পারে। ব্যবসার দিকে ঝামেলা বাড়তে পারে, সাবধান থাকুন। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনও প্রকার উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না। বাড়িতে আত্মীয় সমাগমের যোগ রয়েছে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে। পরিবারের অশান্তি মিটে যেতে পারে। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। নিরাপত্তার জন্য চিন্তা বৃদ্ধি পাবে। আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ২৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন লাল প্রবাল।
212
বৃষ– বাড়িতে কোনও লোকের থেকে দুঃখ পেতে পারেন। কোনও ভাল কাজের জন্য সাফল্য লাভ পেতে পারে। ব্যবসার দিকে উন্নতি বৃদ্ধি পেতে পারে। পিতার সঙ্গে কোনও আলোচনা বাড়তে পারে। পাওনা টাকা পেতে দেরি হতে পারে। চিকিৎসায় ব্যয় বৃদ্ধি পেতে পারে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি হতে পারে। সম্পর্কের জন্য় মানসিক শান্তি বৃদ্ধি পাবে। শরীরিক কষ্ট বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৩২। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন সাদা প্রবাল।
312
মিথুন– অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। পেটের সমস্যা বৃ্দ্ধি পেতে পারে। নিকট আত্মীদের থেকে খারাপ খবর আসতে পারে। জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে। বাবার জন্য কোনও চিন্তা বৃদ্ধি পেতে পারে। আজ কোনও জটিল সমস্যার সমাধান হতে পারে। মামলা-মোকদ্দমার জড়িয়ে পড়তে পারেন। কোনও মিথ্যা অপবাদ আজ কপালে জুটতে পারে। বাড়িতে আগের মতো শান্তি ফিরে আসতে পারে। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৩২। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।
412
কর্কট– যে কোনও সন্দেহের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা। আজ নতুন কোনও কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। কোনও কারণে কাজে ক্ষতি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সাহিত্যিকদের মান বৃদ্ধি পাবে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২৪। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন মুনস্টোন।
512
সিংহ– অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। সিঁড়ি ওঠা-নামার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। গোটা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। পরগৃহে বাসের যোগ রয়েছে। পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল। আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। আজ পত্নী বিরহের যোগ রয়েছে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ৩৫। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন চুনি।
612
কন্যা– আজ সারাদিন ব্যবসা ভাল চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে। অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। যানবাহনে ওঠা-নামার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। গোটা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভাল। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। আজ পত্নী বিরহের যোগ রয়েছে। আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ১৭। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পান্না।
712
তুলা– স্ত্রী লোকের দ্বারা কোনও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুর জন্য কোনও বিপদ থেকে উদ্ধার হতে পারেন। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, সাবধানে থাকুন। সকাল থেকে সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে। ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে। কাজের উদ্যোগ আরও বৃদ্ধি পাবে। জ্যোতিষচর্চা থেকে মনে আনন্দ পেতে পারেন। আজ কোনও কারনে আপনার রাগ বৃদ্ধি পেতে পারে। শরীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৪২। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন।
812
বৃশ্চিক – বাড়িতে কোনও শুভ সংবাদ আসতে পারে। সেবামূলক কাজের ফলে মনে শান্তি বজায় থাকবে। মায়ের শরীরের জন্য চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে। পেটের কোনও সমস্যা দেখা দিতে পারে। কোনও কারে মনের কষ্ট বাড়তে পারে। ভাল কাজের জন্য সুনাম বাড়তে পারে। আজ উদার মনোভাব বজায় থাকবে। আইনি কোনও কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। সন্তানের ব্যবহারে মনে বিষণ্ণ ভাব থাকবে। আজ সারাদিন কোনও খরচ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। বাড়িতে সকলে মিলে ভবিষ্যতে ঘুরতে যাওয়ার আলোচনা হতে পারে। অংশীদারী ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে। আপনার শুভ রং কালচে লাল। শুভ সংখ্যা ৩৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন প্রবাল।
912
ধনু– বাড়িতে কোনও অতিথি আসতে পারে। গ্যাস অম্বলের সমস্যায় ভুগতে পারেন। কোনও অপর ব্যক্তির জন্য সংসারে বিবাদ হতে পারে। ব্যবসার ব্যয় বাড়তে পারে। বাড়িতে কোনও নতুন অতিথির আগমণ হতে পারে। কৃষি কাজে সাফল্য বাড়তে পারে। প্রতিযোগীতায় সাফল্য লাভের যোগ রয়েছে। প্রিয়জনের কোনও কাজের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে। আজ আপনার কোনও কাজ স্বীকৃতি লাভ করবে। কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করুন। আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৩৯। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন পোখরাজ।
1012
মকর– ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত হতে পারে। আজ কাজের চাপ বৃদ্ধি পাবে। ভালো কোনও সুযোগ হাতছারা হতে পারে। আজ বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পরার সম্ভাবনা আছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। প্রিয়জন সঙ্গের যোগ রয়েছে। বাড়িতে শুভ সময় আগমনের যোগ রয়েছে। গঠনমূলক কোনও কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৫২। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।
1112
কুম্ভ– স্বামী-স্ত্রী বিবাদ বিচ্ছেদ অবধি যেতে পারে। অসৎ কোনও কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে। অফিসে উন্নতির সুযোগ আসতে পারে। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজের জন্য ব্যস্ততা বাড়তে পারে। বাড়তি কোনও ব্যবসার দিক থেকে আয় বাড়তে পারে। অস্থি ভঙ্গের আশঙ্কা রয়েছে। আজ সামান্য কারনে গৃহবিবাদ দেখা দিতে পারে। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। শরীরের ও মনের দিকে কোনও কষ্ট বাড়তে পারে। সঙ্গীর কারনে কোনও খরচ বাড়তে পারে। আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৭১। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।
1212
মীন– সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। দাম্পত্য কলহের যোগ রয়েছে। আজ ভ্রমণের জন্য দিনটি খুব ভাল। অফিসে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। শারীরিক কোনও সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ঘুরতে যাওয়ার পরিকল্পনায় বাধা আসতে পারে। পিঠের ব্যথায় ভুগতে হতে পারে। ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে। বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে। সম্পর্কের সমস্যা মিটে যাবে। আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৬৪। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন মুক্তো।
Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.
Latest Videos