MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • রবিবার ৪ রাশির অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে, দেখুন আজকের রাশিফল

রবিবার ৪ রাশির অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে, দেখুন আজকের রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

6 Min read
Author : Deblina Dey
Published : Jan 31 2021, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ -  পিতার সঙ্গে সম্পত্তির ব্যপারে বিবাদ বাড়তে পারে। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। দুঃস্থ কোনও ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। আজ কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। প্রতিবেশীর সঙ্গে বিবাদের সম্ভাবনা রয়েছে। পুরনো কোনও যন্ত্রণা বাড়তে পারে। ব্যবসায় সফলতা থাকলেও ব্যয়ও হবে প্রচুর। উচ্চবিদ্যায় প্রচুর দূর এগোতে পারবেন। তৃতীয় ব্যক্তির জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধির যোগ রয়েছে। আপনার মধুর ব্যবহার সকলের মন জয় করবে। গুপ্ত কোনও রোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। 

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৯০। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন লাল প্রবাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বৃষ– মায়ের শারীরিক অবনতি যোগ রয়েছে। ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন। সন্তানদের কোনও শুভ যোগাযোগ আসতে পারে। ভাইয়ের সঙ্গে অশান্তির যোগ রয়েছে। আজ কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা বাঁধতে পারে। আজ ঋণ নেওয়ার জন্য কোথাও যোগাযোগ করতে হতে পারে। রাস্তায় একটু সাবধানে চলুন, আঘাত লাগতে পারে। কোনও বিষয়ে আজ আপনাকে ছোটোদের দয়ার পাত্র হতে হবে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। উচ্চশিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৩। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন সাদা প্রবাল।

 

312

মিথুন– প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। বিচক্ষণ কোনও ব্যক্তির জন্য কাজে উন্নতির যোগ রয়েছে। আজ লটারি কাটবেন না। পরোপকারে আজ মনে খুব শান্তি পাবেন। প্রেমের প্রস্তাবে আজ রাজি না হওয়াই ভালো। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। বিপদে আজ বন্ধুর সাহায্য পাবেন। হস্ত শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য দিনটি খুব ভাল। আজ এমন কিছু সমস্যা দেখা দেবে যা সমাধান করতে গিয়ে নাজেহাল হবেন। শত্রুর সঙ্গে আপোস করা যেতে পারে। স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ বাড়তে পারে। 

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৭৪। শুভ দিক উত্তর পূর্ব। শুভ রত্ন পান্না।

412

কর্কট-  আজ শত্রুর সঙ্গে কোনও চুক্তিতে আপনি জিততে পারেন। বিদ্যার্থীদের জন্য শুভ সময় ও ভাল ফল পাওয়ার যোগ রয়েছে। ব্যবসার  লাভ আপনাকে হতবাক করবে। কর্মযোগে বন্ধুর সাহায্য পেতে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি হতে পারে। বাড়তি কোনও খরচ থেকে সাবধান থাকুন। নতুন চাকরির খবর পাওয়ার জন্য দেরি হতে পারে। যে কোনও অশান্তিতে আজ আপনার দোষ না থাকলেও জরিয়ে পড়তে পারেন। চোখের সমস্যায় ভোগান্তির সম্ভাবনা থাকতে পাতে। অতিরিক্ত অর্থ লাভের আশায় ঝামেলার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৮৫। শুভ দিক উত্তর পশ্চিম দিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ– পেটের কোনও সমস্যা বাড়তে পারে। সন্তানদের নিয়ে উদ্বিগ্নতা বৃদ্ধি পাবে। কারও থেকে ভালো পরামর্শ পেতে পারেন। সাংসারিক শান্তি বজায় থাকবে। আজ কর্মক্ষেত্রে কারও উপর অভিমান হতে পারে। নৈরাশ্য দেখা দিতে পারে। কর্মস্থানে সুনাম পাওয়ার যোগ রয়েছে। আজ ব্যবসায় বিশেষ নজর থাকবে না এবং ব্যয় বেশি হবে। স্ত্রীর সঙ্গে মতান্তর হতে পারে। বাড়িতে প্রচুর অতিথি আসতে পারে। কোনও সৌখিন বস্তু কেনার জন্য খরচ  হতে পারে। 

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৮৫। শুভ দিক উত্তর পশ্চিম। শুভ রত্ন চুনি।

612

কন্যা -  আজ বাড়তি কথা না বলাই ভাল। পিতার শরীর নিয়ে ব্যস্ত হতে হবে। চাকুরীর ভাল সুযোগ আসতে পারে। মাঙ্গলিক কাজের জন্য কাউকে বুদ্ধির জোগান দিতে হতে পারে। সহকর্মীর হিংসার জন্য কর্মস্থানে ঝামেলার সৃষ্টি হতে পারে। কৃষিকার্যের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য দিনটি খুব ভালো। আজ সকালের দিকে খুব আনন্দে থাকবেন। কাজের জন্য দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা ব্যর্থ হয়ে যেতে পারে। শেয়ারে ব্যবসার একটা সুযোগ নিতে পারেন। চলাফেরায় প্রচুর সাবধানতা অবলম্বন করুন। ভাই-বোনদের থেকে ভাল কিছু আশা রাখতে পারেন। 

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫৪। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পান্না।

712

তুলা–  মা-বাবার সঙ্গে মতবিরোধ হওয়ায় মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি অনুকূল। আগুনের কাজ খুব সাবধানে করুন বিপদের যোগ রয়েছে। সঙ্গীতচর্চার জন্য দিনটি উপযুক্ত। আইনি কাজের জন্য শুভ দিন।অনেক দিনেক মনের ইচ্ছে পূরণ হবে। গাড়ি চালকেরা একটু সাবধানে গাড়ি চালাবেন। আজকের দিন ব্যবসার জন্য শুভ। ছেলে-মেয়েদের জন্য চিন্তা থাকলে মিটে যাবে। সংসারে অযথা কথা না বলাই ভাল, অশান্তি বাঁধতে পারে। কর্মস্থানে শত্রুর বৃদ্ধি হতে পারে। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৪। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন।

812

বৃশ্চিক-  সন্তানদের নিয়ে সমাজে মুখ উজ্জ্বল হতে পারে। অর্থ ব্যয় নিয়ে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হতে পারে। চাকরি বদলের যোগ রয়েছে। অসৎ পথেই আজ আয় হতে পারে। নিজের মতে চলার জন্য বাড়িতে বিবাদ বাড়তে পারে। বিদ্যার্থীদের যে কোনও পরীক্ষায় শুভ ফল লাভ হওয়ার যোগ রয়েছে। রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। স্বামী-স্ত্রীর মিলিত পরামর্শে ব্যবসায় উন্নতির যোগ। প্রেমে অশান্তির জন্য মনে শূণ্যতা প্রকাশ পাবে। প্রতিবেশীদের ফলে হেনস্থা হতে পারেন।

আপনার শুভ রং গাঢ় লাল। শুভ সংখ্যা ৪১। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন প্রবাল।

912

ধনু– আজ নিয়মিত কাজে বাধা আসতে পারে। বন্ধুর দ্বারা উপকার পেতে পারেন। গুরুজনদের কথা না মানলে ক্ষতির সম্ভাবনা রয়েছে। নিজের শরীরের উপর বিশেষ নজর দিন। বুঝে খরচ করুন কারণ, আজ ব্যয় বহুল দিন। আজ আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। অশান্তি থেকে একটু দূরে থাকুন পুলিশ অবধি যেতে হতে পারে। আজ যে কোনও কাজে নিজের বাকপটুতার জন্য সফলতা পাবেন। সংসারে কোনও দায়িত্ব থাকলে শীঘ্রই সেড়ে ফেলুন। সন্তানের ব্যাপারে উদ্বিগ্নতা থাকবে। কোমড়ের যন্ত্রণা বাড়তে পারে। 

আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৮২। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন পোখরাজ।

1012

মকর-    সম্পত্তি নিয়ে অশান্তি বাড়তে পারে। বিপদে নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে। পেটের যন্ত্রণা বাড়তে পারে। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধির যোগ। কোনও কাজ না হওয়ার জন্য হতাশা দেখা দিতে পারে। গান বাজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক দূরে এগোনোর সময়। সুখ-স্বাচ্ছন্দ্য সংসারে ফিরে পেতে পারেন। নতুন কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগের সম্ভাবনা রয়েছে। গঠনমূলক কোনও কাজের জন্য উন্নতি বাড়তে পারে। প্রেমের ব্যপারে আনন্দ বাড়তে পারে। 

আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৯৬। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1112

কুম্ভ–  পিতামাতার সঙ্গে অযথা বিবাদ বাধতে পারে। কাজে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণ বুদ্ধির জন্য সকলের মন জয় করতে পারবেন। গুরুজনদের বাধ্যগত থাকার চেষ্টা করুন। আজ একটু সাবধানে থাকুন। নতুন কোনও চাকরীর সুযোগ পাবেন। গোপন কোনও রোগ বৃদ্ধি ও খরচের সম্ভাবনা রয়েছে। আজ ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখুন। আজ গান বাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পেরে সংসারের শান্তি ফিরে পাবেন। সন্তানদের কথার গুরুত্ব দিন। 

আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৭১। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1212

মীন-   পুরনো কোনও বন্ধুর সঙ্গে আনন্দ বাড়তে পারে। ভাই-বোনের সম্পর্কে ভাঙ্গন ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। প্রেমে সফলতা পাওয়ার বা জট ছাড়ার সম্ভাবনা আছে। পুরনো কোনও দামি বস্তু আপনার হাতে আসতে পারে। আজ বুদ্ধি নাশের সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে কাজ করুন। খাওয়ার ব্যপারে বাড়িতে কোনও অশান্তি বাধতে পারে। অযথা কারও সঙ্গে অশান্তি হতে পারে। সাংসারিক চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধির সম্ভাবনা। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আপনার শুভ রং পিত মুক্তো। শুভ সংখ্যা ৭। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পিত মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Rashifal: সপ্তমীর দিন ১২ রাশির কেমন কাটবে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image2
Daily Horoscope: মেষ থেকে মীন- জেনে নিন দিন কেমন কাটবে, রইল মহা সপ্তমীর রাশিফল
Recommended image3
Daily Horoscope: আজ ষষ্ঠীর দিন, জেনে নিন কোন রাশির কেমন কাটবে? রইল দৈনিক রাশিফল
Recommended image4
Daily Horoscope: মেষ থেকে মীন- জেনে নিন কেমন কাটবে পঞ্চমীর দিন, রইল ১৫ অক্টোবরের দৈনিক রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved