MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • কন্যা রাশির আর্থিক সমস্যা কেটে যেতে পারে, দেখে নিন আপনার রাশিফল

কন্যা রাশির আর্থিক সমস্যা কেটে যেতে পারে, দেখে নিন আপনার রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

5 Min read
Author : Deblina Dey
Published : Jun 07 2020, 08:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ- আজ পারিবারিক কলহের যোগ রয়েছে। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে। আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। আজ দাম্পত্য সুখ বজায় থাকবে। মান-সম্মানহানির আশঙ্কা রয়েছে। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন।

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৩১। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন প্রবাল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

বৃষ– আজ অপরকে সাহায্য করে মনে আনন্দ পাবেন। আজ কোনও কারণে অর্থ ক্ষতির আশঙ্কা রয়েছে। বাড়তি খরচের সম্ভাবনা আছে। আপনার করা মজা অপরের বিপদ ডেকে আনতে পারে। রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। আজ আগুন থেকে একটু সাবধান থাকুন, দুর্ঘটনার যোগ রয়েছে। আজ কর্মক্ষেত্রে অলসতার জন্য কাজে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে ছাড়তে হতে পারে। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৮৪। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন সাদাপ্রবাল।

312

মিথুন– আজ মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। নিজের বুদ্ধির ভুলের জন্য কাজের ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যপারে প্রতিবেশীর সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে। অনেক দিনের কোনও আশা আজ পূর্ণ হতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের যোগ রয়েছে। পারিবারিক শান্তি বজায় থাকবে। সম্পর্কের সমস্ত সমস্যা আজ কেটে যাওয়ার যোগ রয়েছে। গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চিন্তা-ভাবনা করতে পারেন। বাড়িতে কোনও পূজোর জন্য আলোচনা হতে পারে। কোনও নতুন ব্যবসার দিকে আগ্রহ বাড়তে পারে। গুরুজনের অসুস্থতা নিতে চিন্তা বাড়তে পারে। 

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৫২। শুভ দিক উত্তর-পূর্বদিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট– কোনও কারণে আজ সারাদিন মানসিক চাপ ও চিন্তা বজায় থাকবে। জমি বা সম্পত্তি ক্রয় বা বিক্রয় করার জন্য আজ শুভ দিন। কোনও পুরনো শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ বাড়তি উপার্জন হওয়ার যোগ আছে। পেটের সমস্যায় ভুগতে হতো পারে। ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে। কাজের ক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন, বিদেশ যাত্রাও হতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনও জটিলতা সৃষ্টি হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। 

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ২২। শুভ দিক উত্তর-পশ্চিমদিক। শুভ রত্ন মুনস্টোন।

512

সিংহ– শিক্ষার্থীরা আজ উচ্চশিক্ষার সুযোগ পাবেন। কর্মস্থলে নিজের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা করুন, লাভবান হবেন। ভাইয়ের সঙ্গে কোনও কারণে বিবাদ হতে পারে। আবেগের বশে কোনও কাজ করলে বিপদে পড়তে হতে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। বাবা-মায়ের অসুস্থতার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে। ধার্মিক দিকে আজ আগ্রহ বাড়তে পারে। আজ সারাদিন কোনও কারণে মানসিক অস্থিরতা বজায় থাকবে। বাড়ির পরিবেশ আপনার অনুকূলে থাকবে। 

আপনার শুভ রং গোলাপী। শুভ সংখ্যা ৫৮। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন চুনি।

612

কন্যা- আপনার আর্থিক সমস্যা কেটে যেতে পারে। আজ ভালো কোনও বিষয়ে প্রশিক্ষণ লাভ করতে পারবেন। এই রাশির জাতক-জাতিকাদের কর্মস্থলে দ্বায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। খুচরো এবং পাইকারী বিক্রেতাদের জন্য দিনটি অনূকুল। বাকি থাকা ঘরোয়া বা গৃহস্থালীর কাজকর্ম ফেলে না রেখে সেরে নিন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন। প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য লাভ হতে পারে।  কোনও কাজে সফলতা পাওয়ার জন্য নৈতিক অবনতিও হতে পারে। 

আপনার শুভ রং সবুজ। শুভ সংখ্যা ৯৯। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পান্না।

712

তুলা – আজ আপনার কোনও আশা পূর্ণ হতে পারে। আজ কোনও শুভ যোগাযোগ হতে পারে। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ যোগ রয়েছে।  অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে।  

আপনার শুভ রং সাদা। শুভ সংখ্যা ৬৯। শুভ দিক পশ্চিমদিক। শুভ রত্ন জারকন।
 

812

বৃশ্চিক– সম্পত্তি কেনাবেচার শুভ সময়। ঘুরতে গিয়ে সারাদিন বেশ ভালোই কাটবে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি থাকবে। সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। কারও জিনিসের দায়িত্ব আজ নেবেন না। সন্তানকে নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সন্তানদের নিয়ে চিন্তা থাকবে। নতুন কোনও ব্যবসা করার কথা ভাবতে পারেন। 

আপনার শুভ রং কালচে লাল। শুভ সংখ্যা ৮০। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন প্রবাল।

912

ধনু– আজ আপনার সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাবে। কর্মসূত্রে নতুন চাকরি পাওযার সুযোগ রয়েছে।  নিজের চঞ্চল স্বভাবের জন্য ক্ষতি হতে পারে। আজ সারাদিন আপনার মনে শত্রু ভয় থাকবে। মাঙ্গলিক কোনও কাজের জন্য আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। সারাদিন সংসারে শান্তি বজায় থাকবে, তবে রাতের দিকে অশুভ যোগ রয়েছে। আজ অপরের উপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়তে পারে। শিল্পীদের জন্য আজ শুভ দিন। আজ প্রবঞ্চিত হওয়ার যোগ রয়েছে। 

আপনার শুভ রং পিত হলুদ। শুভ সংখ্যা ৭২। শুভ দিক পূর্বদিক। শুভ রত্ন পোখরাজ।

1012

মকর– অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়। কাজের জন্য খুব ভালো সময়। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। 

আপনার শুভ রং নীল। শুভ সংখ্যা ৬৮। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1112

কুম্ভ– ঋণ নিতে হতে পারে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। সামান্য কোনও অশান্তি আদালত অবধি গড়াতে পারে। চলাফেরায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন। উচ্চ শিক্ষায় সাফল্যের যোগ রয়েছে। আজ চোখের সমস্যায় ভুগতে হতে পারে। সঙ্গীর কোনও কাজের জন্য সংসারে শান্তি ফিরে আসবে। কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য ভালো সুযোগ আসবে। 

আপনার শুভ রং কালচে নীল। শুভ সংখ্যা ৬৪। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1212

মীন– আফিসে আজ আপনাকে কারও অনুগত হয়ে চলতে হতে পারে। চাকরি ক্ষেত্রে ভাল কোনও খবর পেতে পারনে। অতিরিক্ত অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে। সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা হতে পারে। কোনও আত্মীয়ের থেকে আজ বিশেষ সাহায্য পেতে পারেন। আপনার কোনও প্রতিভার জন্য আজ জনপ্রিয়তা লাভ করবেন। বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করার জন্য খেসারত দিতে হতে পারে। 

আপনার শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৪৯। শুভ দিক  উত্তর পূর্ব দিক। শুভ রত্ন  পিত মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Horoscope: মেষ থেকে মীন- জেনে নিন কেমন কাটবে পঞ্চমীর দিন, রইল ১৫ অক্টোবরের দৈনিক রাশিফল
Recommended image2
Budhaditya Rajyoga 2026: ১৭ অক্টোবর তৈরি হচ্ছে বুধাদিত্য রাজযোগ! মেষ-সহ ৩ রাশির ভাগ্য খুলবে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved