MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • রবিবার ৪ রাশির পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা, দেখে নিন আপনার রাশিফল

রবিবার ৪ রাশির পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা, দেখে নিন আপনার রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

5 Min read
Author : Jayita Chandra
| Updated : Aug 08 2021, 08:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ–  কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে। রাজনীতির সঙ্গে যুক্তদের জন্য খুব ভালো সময়। কোনও কারণে পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। শরীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। ব্যয়ের দিকে আজ একটু বেশি সংযত থাকতে হবে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাঁধা আসতে পারে। 

আপনার শুভ রং লাল।  শুভ সংখ্যা ৩১। শুভ দিক দক্ষিণদিক। শুভ রত্ন লাল প্রবাল।

212

বৃষ-  প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। অতিরিক্ত কথার জন্য ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ আছে। আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। পরিবারের অশান্তি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারও প্ররোচনায় পা দেবেন না। বিদ্যার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ পেতে পারেন। অর্থলাভের যোগ রয়েছে। 

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ১৪। শুভ দিক অগ্নিকোণ। শুভ রত্ন প্রবাল।
 

312


মিথুন-  আজ দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল হতে পারে। সংসারের সুখ এবং শান্তি বজায় থাকবে। কার্যে সাফল্য লাভের যোগ রয়েছে। সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি হতে পারে। জীবনের মূল্যবান কোনও সিদ্ধান্ত আজ নিতে হতে পারে। ব্যবসায় বা অফিসে মাথা ঠাণ্ডা রাখুন এবং খুব বুঝে কথা বলুন। ব্যবসায় চাপ বৃদ্ধির সঙ্গে সঙ্গে লাভ ভালো থাকবে। শারীরিক ক্ষমতা অনুযায়ী কর্ম করুন। অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। 

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৫৭। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন পান্না।

412

কর্কট-  প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি হতে পারে। আর্থিক টানা পোড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। আজ গৃহে বা কর্মস্থানে মাথা প্রচুর ঠাণ্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা। আজ নতুন কোনও কাজের খবর পেতে পারেন। অল্প সঞ্চয় নিয়ে সঙ্গীর সঙ্গে অশান্তি হতে পারে। মাতৃস্থানীয় কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। 

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ২৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন মুনস্টোন।
 

512

সিংহ-  নতুন বাড়ি তৈরির পরিকল্পনা সফল হতে পারে। কোনও উচ্চপদস্থ ব্যক্তি আপনাকে যেচে উপকার করতে পারেন। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। খরচ বেশি হওয়ার কারণে বাড়িতে সমস্যা হতে পারে। আজ সতর্ক না থাকলে অফিসে সম্মানহানি হওয়ার যোগ রয়েছে। বন্ধুর বিপদে পাশে থাকতে না পারায় মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে। চাকরিতে বদলি হওয়ার যোগ রয়েছে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পাবে। নতুন কোনও কাজের খবর পেতে পারেন। 

আপনার শুভ রং গেরুয়া।  শুভ সংখ্যা ৭৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

612

কন্যা– আজ অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময়। সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে। মনঃকষ্ট বৃদ্ধি পেতে পারে। আজ অর্থ উপার্জনের ভাগ্য ভাল। কর্মজগতে আপনার জনপ্রিয়তা বাড়তে পারে। আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। সারাদিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। যানবাহন চরার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। সন্তান নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। 

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৮৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন চুনি।

712

তুলা–  কোনও পাওনা টাকা আদায় নিয়ে বিবাদ হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে। প্রেমের জন্য বিরহ যন্ত্রণা বাড়তে পারে। কর্মস্থানে নতুন কিছু শুরু হতে পারে। ব্যবসার দিকে বাড়তি কোনও খরচ হতে পারে। পায়ে কোনও আঘাত লাগতে পারে। পড়াশুনার জন্য দিনটি ভালো। ঘুরতে যাওয়ায় বাধা আসতে পারে। স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। 

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৭২। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন জারকন

812

বৃশ্চিক -  কৃষি কার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা খুব ভালো। উচ্চ শিক্ষার দিকে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবনতির যোগ রয়েছে। কোনও বিষয়ে সংশয় নিয়ে সঙ্গীর সঙ্গে ঝামেলা হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতি যোগ রয়েছে। কাজের বিষয়ে বিদেশ যাত্রার যোগ রয়েছে। শ্বশুর বাড়ির থেকে কিছু উপহার পাতে পারেন। চোট লাগতে পারে সাবধানে থাকুন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। 

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৪২। শুভ দিক উত্তর-পূর্ব দিক। শুভ রত্ন হীরে।

912

ধনু -  ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা হতে পারে। অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না। কোনও দুঃসংবাদ পেতে পারেন। আজ সারাদিন ব্যবসা ভালো চলবে কিন্তু জটিলতা আসতে পারে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে হবে। আজ গঠনমূলক কোনও কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন। মামলায় জড়িয়ে পরার সম্ভাবনা আছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। 

আপনার শুভ রং হলুদ।  শুভ সংখ্যা ২২। শুভ দিক পূর্ব দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

1012

মকর-   গুরুজনদের সঙ্গে কোনও বিশেষ আলোচনা হতে পারে। সম্পর্কের জন্য বড়দের সঙ্গে বিবাদ হতে পারে। প্রতিষ্ঠা লাভের যোগ রয়েছে। শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। আজ ব্যবসার দিকে অশুভ কিছু ঘটতে পারে। সংসারে কোনও বিবাদ কাজে মন দিতে অসুবিধা হবে। আজ সকাল দিকে কাজের খুব চাপ থাকবে। সামাজিক কোনও কাজে জনপ্রিয়তা বাড়তে পারে। 

আপনার শুভ রং নীল।  শুভ সংখ্যা ৯৭। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন নীলা।

1112

কুম্ভ -   বাড়িতে অতিথি সমাগমে মনে আনন্দের সৃষ্টি হতে পারে। সংসারের অর্থনৈতিক দিক থেকে প্রচুর ব্যয় হতে পারে। কোনও সমস্যার সমাধানের যোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি আসতে পারে। কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। ভুল কোনও  সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। আজ  হঠাৎ বিষয় সম্পত্তি প্রাপ্তি যোগ হতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির জন্য চারিত্রিক অবনতি ঘটতে পারে। বিদ্যার্থীদের জন্য সময়টা খুব ভালো। 

আপনার শুভ রং মেরুন।  শুভ সংখ্যা ২৩। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1212

মীন -  যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য খুব শুভ সময় আসছে। সংসারে অশান্তি মিটে যাবে। অফিসের ঝামেলা কেটে যেতে পারে। পদার্থবিদ্যা নিয়ে লেখাপড়া করছেন যারা তারা সফলতা পাবেন। শিক্ষকদের জন্য আজ শুভ দিন। অকারনে আত্মীয়ের সঙ্গে ঝামেলা হতে পারে। লিভারের সমস্যায় ভোগান্তি বাড়তে পারে। আজ বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। মামলা মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 

আপনার শুভ রং কমলা।  শুভ সংখ্যা ২৮। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

Ajker Rashifal: Check today's rashifal in Bangali for your zodiac signs. Know your daily Horoscope (দৈনিক রাশিফল) in Bangla , Weekly rashifal (সাপ্তাহিক রাশিফল) yearly rashifal at Asianet news Bangla.

About the Author

JC
Jayita Chandra
Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope in Bengali: আপনার জীবনসঙ্গীকে বোঝার চেষ্টা করুন ! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope in Bengali: আর্থিক বিষয়ে লাভবান হবেন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Ajker Rashifal: ভ্রমণে অযথা হয়রানি হতে পারে।! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
Baba Vanga: সোনা-রুপো পাওয়া যাবে না আগামী দিনে? বিনিয়োগ নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী করলেন বাবা ভাঙ্গা
Recommended image5
Love Horoscope in Bengali: আপনার ব্যক্তিত্ব পরিবর্তন করার চেষ্টা করতে পারেন! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved