MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Astrology
  • Horoscope
  • লক্ষ্মীবারে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রইল বৃহস্পতিবারের রাশিফল

লক্ষ্মীবারে ভাগ্য ফিরবে কোন কোন রাশির, রইল বৃহস্পতিবারের রাশিফল

পুরাতন জ্যোতিষ শাস্ত্রে যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- রাশি রয়েছে। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রও রয়েছে, যার ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। 

5 Min read
Author : Jayita Chandra
Published : Jul 08 2021, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

মেষ-  সম্পর্কের জটিলতা কেটে যাবে তবে তা নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে। বাবা-মায়ের সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। দ্রব্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ যে কোনও বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুণ। শরীরিক ক্ষমতা বুঝে কাজ করুন। নতুন কোনও কাজের যোগাযোগ হতে পারে। কাজের জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সৃষ্টিশীল কোনও কাজের জন্য উন্নতির যোগ রয়েছে। প্রিয়জনের অসুস্থতার জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। দিনের শুরুর দিকে ব্যবসায় অন্যকে বিশ্বাস করে ঠকতে হতে পারে। 

আপনার শুভ রং লাল। শুভ সংখ্যা ৪৯। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন লাল প্রবাল।

212

বৃষ-  নিজের ব্যক্তিগত কোনও ঝামেলা বন্ধুর দ্বারা সমাধান হয়ে যাবে। বাড়িতে কোনও অতিথির জন্য খরচ বাড়তে পারে। সম্পত্তির বিষয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। আজ সারাদিন বিষণ্ণতা থাকতে পারে। নতুন উপায়ে উপার্জনের চেষ্টা এখন না করাই ভালো। বায়ুপথে যাতায়াত না করাই শ্রেয়। মাঙ্গলিক কোনও কাজের আজ মনের আনন্দ বৃদ্ধি পাবে। অচেনা ব্যক্তিদের সঙ্গে বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। নিজের কাজ সম্পূর্ণ না করার জন্য সংসারে অশান্তি হতে পারে। কাজের জন্য খুব ভালো সময়। 

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৭৩। শুভ দিক উত্তর দিক। শুভ রত্ন সাদা প্রবাল।

312

মিথুন-  বন্ধুদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। ফাটকা ব্যবসায়ীদের আয় আজ বৃদ্ধির যোগ রয়েছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। আপনার উদ্ভাবনী চিন্তাশক্তির ফলে উপার্জন বৃদ্ধি পাবে। রাস্তাঘাটে সাবধানে যাতায়াত করুন, আঘাত লাগার আশঙ্কা রয়েছে। এই রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতি লাভ হতে পারে। সন্তানদের পড়াশুনো নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে। 

আপনার শুভ রং গোলাপী।  শুভ সংখ্যা ৮০। শুভ দিক দক্ষিণ। শুভ রত্ন রুবি।  

412

কর্কট-  নিকটবর্তী কোনও আত্মীয়কে নিয়ে বাড়িতে অশান্তির আশঙ্কা রয়েছে। সম্মানহানি হওয়ার যোগ রয়েছে, সাবধানে থাকুন। বন্ধু নির্বাচনের সময় খুব সতর্ক থাকুন। আজ কোনও প্রতিবেশীরা আপনার বিরুদ্ধে কথা বলতে পারে। অতিরিক্ত বিনিয়োগের জন্য ব্যবসার চিন্তা বৃদ্ধি পাবে। আটকে থাকা কোনও কাজ সম্পূর্ণ হতে পারে। আজ পরিশ্রম অনুযায়ী সঠিক মূল্য পাবেন না। সঙ্গীর কারণে অতিরিক্ত ব্যয় হতে পারে।  ন্যায্য পাওনা আদায় করতে বেগ পেতে হবে।

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৬৯। শুভ দিক অগ্নিকোন। শুভ রত্ন প্রবাল।

512

সিংহ-  জনহিতকর কোনও কাজের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে বদলি হওয়ার রয়েছে। বাড়িতে বড় কারও শারীরিক অসুস্থতার জন্য ভুগতে হতে পারে। বন্ধুদের বিষয়ে আজ আপনাকে একটু সাবধান হতে হবে। আজ সারাদিন ব্যবসায় উদ্বেগ দেখা যাবে। ব্যয় বেশি হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে। আজ সতর্ক থাকুন নাহলে কর্মক্ষেত্রে সন্মানহানি হওয়ার আশঙ্কা আছে। কোনও মহৎ ব্যক্তি আজ আপনাকে যেচে উপকার করতে পারে।
 
আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ১৮। শুভ দিক পূর্ব। শুভ রত্ন চুণী।

612

কন্যা-  আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে। ব্যবসায়ে জটিলতা বৃদ্ধি পাবে। পারিবারিক সম্পত্তি নিয়ে কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন। যুক্তিপূর্ন আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে। আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করেত পারবেন। 

আপনার শুভ রং সবুজ।  শুভ সংখ্যা ৫৪। শুভ দিক দক্ষিণ দিক। শুভ রত্ন পান্না। 

712

তুলা-   শারীরিক রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। রোগে ভোগান্তির যোগ রয়েছে। আজ অপরকে সাহায্য করে মনে আনন্দ পাবেন। আপনার করা রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। আজ কর্মক্ষেত্রে নতুন কিছু করার ইচ্ছা আপনার মনে কাজ করবে। প্রেমের ক্ষেত্রে আজ আপনার জন্য শুভ। নিজের সম্পত্তি থেকে কিছু অংশ আপনাকে ছাড়তে হতে পারে। বাড়তি খরচের সম্ভাবনা আছে। পরিবারের গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান আপনাকেই করতে হবে। আজ কর্মক্ষেত্রে আপনি মিশ্র ফল পাবেন।

আপনার শুভ রং কমলা। শুভ সংখ্যা ৫২। শুভ দিক উত্তর-পশ্চিম। শুভ রত্ন জারকন।

812

বৃশ্চিক-  তৃতীয় কোনও ব্যক্তির জন্য সংসারে সমস্যা দেখা দিতে পারে। আজ আপনি বন্ধুর থেকে বিশেষ সাহায্য পেতে পারেন। কর্মস্থলের ঝামেলা কেটে যেতে পারে। অপ্রিয় সত্যি কথা বলায় আজ আপনার সমস্যা বাড়তে পারে। আজ বাড়িতে অতিথি সমাগম হতে পারে। হঠাৎ বিষয় সম্পত্তির প্রাপ্তি যোগ রয়েছে। আজ আপনাকে একটু সাবধানী হতে হবে নাহলে বদনাম হতে পারে। মা–বাবার সঙ্গে কোনও কারণে বিরোধ হতে পারে। মানসিক ক্লান্তি বৃদ্ধি পাবে। 

আপনার শুভ রং সাদা।  শুভ সংখ্যা ৩৫। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন পোখরাজ।

912

ধনু-  বেশি রাগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। পাওনা টাকা ফেরত পাবেন তবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে। কর্মচারীর জন্য আজ আপনার ব্যবসায় লাভ হতে পারে। কোথাও ভ্রমণের পক্ষে আজ দিনটি শুভ নয়। আজ ব্যয় হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। সঠিকভাবে চিন্তা ভাবনা করে তবেই কোনও সিদ্ধান্ত নিন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব অনুকূল। অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। 

আপনার শুভ রং গাঢ় সবুজ।  শুভ সংখ্যা ৯। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন ক্যাটসআই।

1012

মকর-  পারিবারিক সম্পত্তি নিয়ে কোনও অশান্তির সৃষ্টি হতে পারে। আজ গুরুজনদের পরামর্শ মেনে চললে ব্যবসায় লাভ করেত পারবেন। বাড়িতে কোনও মঙ্গলানুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে। যুক্তিপূর্ন আলোচনায় আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। কর্মচারীর জন্য ব্যবসায় লাভ করার সুযোগ পাবেন। অতিরিক্ত তাড়াহুড়োর ফলে আঘাত লাগতে পারে। সঙ্গীর সঙ্গে আজ খুব ভালো সময় কাটবে।

আপনার শুভ রং গাঢ় নীল। শুভ সংখ্যা ২৪। শুভ দিক পূর্ব। শুভ রত্ন ইন্দ্রনীলা।

1112

কুম্ভ-  প্রেমের সম্পর্কে নিঃসঙ্গতা কেটে যাতে পারে। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। গান বাজনা নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্য ভালো সুযোগ আসবে। প্রতিবেশীর সঙ্গে কোনও বিবাদে যাবেন না। ঋণ শোধ নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে। অতিরিক্ত পরিশ্রমের ফলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে। অসৎসঙ্গে ক্ষতির সম্ভাবনা হওয়ার যোগ রয়েছে। সঙ্গীর কোনও কাজের জন্য সংসারে শান্তি ফিরে আসবে। কাজের বিষয়ে ভালো সুযোগ আসতে পারে। অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে।

আপনার শুভ রং নীল।  শুভ সংখ্যা ১৭। শুভ দিক উত্তর পূর্ব দিক। শুভ রত্ন নীলা।

1212

মীন-   আজ আপনাকে বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে হতে পারে। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি ভালো। অভিভাবকের শারিরীক সমস্যা দেখা দিতে পারে। বাইরের ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করুন। যৌথ কোনও কাজের সঙ্গে যুক্ত থাকলে সুনাম লাভের আশা রাখতে পারেন। প্রভাবশালী কোনও ব্যক্তির থেকে সাহায্য পেতে পারেন। আজ কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। 

আপনার শুভ রং হলুদ।  শুভ সংখ্যা ৯। শুভ দিক পশ্চিম দিক। শুভ রত্ন মুক্তো।

About the Author

JC
Jayita Chandra

Latest Videos
Recommended Stories
Recommended image1
Love Horoscope: আপনার সঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে! দেখে নিন আপনার আজকের প্রেমের রাশিফল
Recommended image2
Money Horoscope: আজ একটি লাভের দিন! দেখে নিন আজকের আর্থিক রাশিফল
Recommended image3
Daily Horoscope: কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে! দেখে নিন কী বলছে আপনার রাশিফল
Recommended image4
First Solar Eclipse 2026: বছরের প্রথম সূর্যগ্রহণ, এই রাশিগুলির জন্য শুরু হচ্ছে কঠিন সময়!
Recommended image5
Numerology: দেখে নিন সংখ্যাতত্ত্বের বিচারে কেমন কাটবে সোমবার দিনটি, রইল জ্যোতিষ গণনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved