MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Entertainment
  • Bengali Cinema
  • মাত্র ৪৫ সেকেন্ডেই নিক জোন্সকে 'হ্যাঁ' বলেছিলেন দেশী গার্ল, করণ জোহরের সামনে বিস্ফোরক প্রিয়াঙ্কা

মাত্র ৪৫ সেকেন্ডেই নিক জোন্সকে 'হ্যাঁ' বলেছিলেন দেশী গার্ল, করণ জোহরের সামনে বিস্ফোরক প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোন্স- অন্যতম সেলেব দম্পতি। অসম বয়সী প্রেম আর বিয়ে। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া, করিনা কাপুর খানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন কফি ইউছ করণের ৬ নম্বর সেসনে। আর সেখানেই অনিবার্যভাবে তিনি তাঁর বিয়ে আর বিদেশী স্বামী নিয়ে করণ জোহরের প্রশ্নের মুখে পড়েন। আর সেই সাক্ষাৎকারেই রীতিমত অবাক করার মত তথ্য দিলেন প্রিয়াঙ্কা। বললেন, নিক জোন্সের বিয়ের প্রস্তাবে রাজি হতে তাঁর মাত্র ৪৫ সেকেন্ড সময় লেগেছিলে। 

2 Min read
Author : Web Desk - ANB
Published : Sep 30 2022, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

 প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোন্স জনপ্রিয় সেলেব দম্পতি। সোশ্যাল মিডিয়ায় সাক্ষী তাঁদের উপচে পড়া প্রেমের। কখনও দেশে কখনও এবার বিদেশে- এভাবেই ঘরে-বাইরে সব কিছু সামলান প্রিয়াঙ্কা চোপড়া। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

 ২০১৮ সালে বিয়ে হয়েছিল প্রিয়াঙ্কা আর নিকের। একবার হিন্দু মতে আর একবার খ্রিস্টানমতে। বিয়ের পর থেকে সোশ্যাসল মিডিয়ায় আরও বেশি সক্রিয় সেলেব দম্পতি। তাঁদের আদর আর ভালবাসার ছবিতে ছয়লাপ দুজনের সোশ্যাল মিডিয়া। যা দেখে ভক্তরা রীতিমত উৎসাহী। 
 

38

 সম্প্রতি করিনা কাপুর খানের সঙ্গে কফি উইথ করণের ৬ নম্বর সেসনে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। তাঁরা পাপারাজ্জি , স্বামী, বলিউড গসিপ -সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছিলেন। আর সেখানেই হাটে হাঁড়ি ভাঙেন প্রিয়াঙ্কা। বলেন তাঁদের বিয়ে আর প্রেমের গল্প। 
 

48


 আমেরিকান গায়ক নিক জোন্স। আর বলিউড হয়ে বর্তমানে হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সঙ্গে সফল ব্যবসায়ী। দেশে বিদেশে স্টোর রয়েছে তাঁর। সফল অভিনেত্রী জানিয়েছেন কী করে নিক জোন্স তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। 

58

 প্রিয়াঙ্কার কথায় বিয়ের প্রস্তাব এসেছিল নিকের কাছ থেকেই। তবে তার আগে তারা যে টানা দুই মাস ধরে ডেট করেছিলেন তা অবশ্য জানাতে ভোলেননি অভিনেত্রী। জানিয়েছেন টানা দুই মাস ডেটের পরই নিক জোন্স প্রিয়াঙ্কাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। 

68

 আর সেই প্রস্তাব পাওয়ার পর অবশ্য নিক জোন্সকে হ্যা বলতে অভিনেত্রীর সময় নিয়েছিলেন মাত্র ৪৫ সেকেন্ড। এক মিনিটেরও কম সময় নিয়ে প্রিয়াঙ্কা নিকের বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছিলেন। প্রিয়াঙ্কা জানিয়েছেন নিক পা মুড়ে বসে তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সঙ্গে একটি বড় টিফিন বক্স এনেছিলেন। তারমধ্যেই ছিল আংটি। প্রিয়াঙ্কাকে বলেছিলেন বিয়েতে রাজি থাকেন তাহলে টিফিন বক্স খুলে আংটিটা নিয়ে নিন। আর বক্সটি বন্ধ করে দিন। 

78

নিকের এজাতীয় নাটকীয় কথাবার্তায় কিছুটা অবাক হেয়েছিলেন প্রিয়াঙ্কা। আর ঘোর কাটতেই সময় লেগেছিল বেশ কয়েক সেকেন্ড। তারপরই রাজি হয়ে গিয়েছিলেন তিনি। সবমিলিয়ে গোটা ব্যাপারটা ১ মিনিটেরও কম সময়ের মধ্যে সম্পন্ন হয়েছিল। 

88

প্রিয়াঙ্কা আর নিক এখন সুখী দম্পতি। তাঁদের একমাত্র মেয়ে মালতি মেরিকে ঘিরেই চলছে তাঁদের জীবন। দুজনেই ছোট্ট মেয়েকে ঘিরে ধরে বড় করার চেষ্টা করছেন। 

Bengali Cinema News (বাংলা সিনেমা খবর): Check out Latest Bengali Cinema News covering tollywood celebrity gossip, movie trailers, bangali celebrity news and much more at Asianet News Bangla.

About the Author

WD
Web Desk - ANB

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swastika Mukharjee: পরমব্রতর 'বিশ্ব রগড়ানি দিবস’ পোস্ট ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে! এবার থানায় ডেকে জিজ্ঞাসাবাদ স্বস্তিকাকে
Recommended image2
Mimi Chakraborty: রহস্য, ষড়যন্ত্র, প্রতিশোধ এবং নারীর লড়াই— সব মিলিয়ে এক অন্য রূপে দেখা যাবে মিমিকে! কবে আসছে পর্দায়?
Recommended image3
Laughtersane: কান-এর লাল গালিচায় ধুতি-পাঞ্জাবি! হাতে ঝোলানো ঘড়ি, বাঙালি সাজে ইতিহাস গড়লেন নিরঞ্জন
Recommended image4
Tollywood News: সায়নীর সঙ্গে কথা হয়েছে! আমি বিবাদে জড়াতে চাই না, স্পষ্ট জানালেন নবনীতা
Recommended image5
সরকার বদল হতেই সায়নী ঘোষকে খোঁচা, চরমে জীতু-সায়নীর ভার্চুয়াল বাকবিতণ্ডা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved