MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
TN DA Hike
Madan Mitra
West Bengal DA Date
Janmashtami 2026 Date
West Bengal Women Scheme
Weekly Numerology Predictions
Krishna Janmashtami Wishes in Bengali
How to Remove Ink Stains from School Uniforms?
September Long Weekend School Holidays
Philips Smartphone
Kolkata Weather Forecast
Kolkata Mumbai Sea Level Rise
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • Sports
  • Football
  • রোনাল্ডোকে পেতে রেকর্ড টাকার প্রস্তাব নিয়ে আসরে একাধিক ক্লাব, চমক দিতে পারেন লেওনডস্কি-নেইমারও

রোনাল্ডোকে পেতে রেকর্ড টাকার প্রস্তাব নিয়ে আসরে একাধিক ক্লাব, চমক দিতে পারেন লেওনডস্কি-নেইমারও

ক্রিশ্চিায়নো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আগামি মরসুমে ফের দল বদল নিশ্চিৎ। নিজের পুরোনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে (Manchester United) গত মরসুমে  ফিরলেও খুব একটা সুখী নন পর্তুগীজ মহাতারকা। ফলে নতুন মরসুমে একাধিক ক্লাব রয়েছে যারা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পাওয়ার জন্য ঝাপিয়েছে। সেই তালিকায় রয়েছে ইউরোপের (Europe)একাধিক তাবড় তাবড় ক্লাবের নাম। অপরদিকে, লেওনডস্কি ও নেইমারও চমক দিতে পারেন দল বদলের বাজারে। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jul 05 2022, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বেশ কয়েক দিন  ধরেই গুঞ্জন চলছিল  ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে রোনাল্ডোর ক্লাব ছাড়ার ইচ্ছে যে সত্যি তা গত রবিবার পরিষ্কার হয়ে গিয়েছে। এমনকি তিনি ক্লাবকে অনুরোধ করেছেন তার জন্য যদি অন্য কোনও ক্লাব থেকে সন্তোষজনক কোনও প্রস্তাব আসে তাহলে যেন তাকে যেতে দেওয়া হয়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

রোনাল্ডোর দল ছাড়ার প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে রোনাল্ডো চ্যাম্পিয়নস লিগে খেলতে চান। কিন্তু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড গত ইংলিশ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে শেষ করেছে। যার ফলে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন করতে পারেনি।  তারা খেলবে উয়েফা ইউরোপা লিগ। যেটা রোনালদো খেলতে চান না।
 

38

রোনাল্ডোকে দলে নিতে ইতোমধ্যেই আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি ক্লাব। বিশেষ করে হোসে মরিনহোর এএস রোমা ও নিউ ক্যাসেল ইউনাইটেড। তবে এই দুটি দলে তার যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। আগ্রহ দেখানোর তালিকায় আছে চেলসি এবং স্পোর্টিং সিপিও। রোনালদোকে দলে নেওয়ার সামর্থ বিবেচনায় এই দুটি ক্লাব এগিয়ে। 
 

48

বিশেষ করে চেলসির নতুন মালিক আমেরিকার ধনকুবের চাইছেন বড় তারকাদের দলে নিতে। রোনাল্ডোকে দলে নেওয়ার ইচ্ছে রয়েছে তার। জানা গেছে, চেলসির নতুন মালিক টড বোহেলি রোনাল্ডোর এজেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। যেহেতু রোমেলু লুকাকু চেলসি ছেড়ে গেছেন তাই ব্লুজরা একজন ভালো মানের স্ট্রাইকার খুঁজছে।
 

58

অপরদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পেশাদার কেরিয়ারের প্রথম ক্লাব স্পোর্টিং সিপিও আগ্রহি তাকে ফের দলে নেওয়ার জন্য। তাদের স্পোর্টিং ডিরেক্টর হুগো ভিয়ানা এ বিষয়ে বলেছেন, ‘আমার মনে হয় না এটা এখন সম্ভব। তবে বলা তো যায় না কখন কি হয়।’
 

68

অবশ্য রোনাল্ডোর মতো একজন স্ট্রাইকারকে কে না চায়? তাইতো তাকে দলে নেওয়ার গুঞ্জনের তালিকায় পিএসজি, বায়ার্ন ও রিয়ালের মতো হেভিওয়েট দলের নামও শোনা যাচ্ছে। তালিকায় রয়েছে জুভেন্তাসের নামও।  শেষ পর্যন্ত কোন ক্লাবে যান রোনাল্ডো সেটাই দেখার।
 

78

Meanwhile, Ronaldo's future at Old Trafford is far from certain as the Red Devils look destined to fall short in their bid to qualify for Champions League next season. Ajax's Erik ten Hag is also set to take over as United's permanent manager, with reports suggesting that a verbal agreement has taken place with the Dutchman.

88

রোনাল্ডো ছেড়ে যাওয়া প্রায় নিশ্চিৎ হয়ে যাওয়ায় দল বদলের বাজারে বিশ্ব ফুটবলের অপর দুই তারকা  রবার্ট লেওনডস্কি ও নেইমারের মধ্য একজনকে কেনার চেষ্টা করছে ম্য়ান ইউ। চেলসিও বায়ার্নের পোলিশ স্ট্রাইকারকে পেতে দৌড়ে নামতে ইচ্ছুক। বার্সেলোনাতেও যেতে পারেন লেওনডস্কি। ফলে এবারের দল বদলের বাজারে নানা চমক অপেক্ষা করছে তা বলাই যায়।
 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
India U-17 Football Team: অনূর্ধ্ব-১৭ ভারতের জাতীয় ফুটবল দলের কোচ নিযুক্ত করা হল প্রাক্তন তারকা মেহরাজউদ্দিন ওয়াডুকে
Recommended image2
East Bengal: আকাশ হেমব্রমের হ্যাটট্রিক, কলকাতা লিগে ফের জয় ইস্টবেঙ্গলের
Recommended image3
Enzo Fernandez: রেকর্ড অর্থের বিনিময়ে দলবদল, চেলসি ছেড়ে ম্যান সিটিতে এনজো ফার্নান্ডেজ
Recommended image4
Indian Football Team: পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন কোন ফুটবলাররা? স্কোয়াড ঘোষণা ভারতের
Recommended image5
Bruno Guimaraes: "আরও বেশি ট্রফি জিততে এবং ইতিহাস গড়তে আর্সেনালে এসেছি", জানালেন ব্রুনো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved