MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • কোন দল কতবারের আইএসএল চ্যাম্পিয়ন, কী হয়েছিল ফাইনালের রেজাল্ট, নতুন চ্যাম্পিয়ন পাওয়ার আগে দেখে নিন ইতিহাস

কোন দল কতবারের আইএসএল চ্যাম্পিয়ন, কী হয়েছিল ফাইনালের রেজাল্ট, নতুন চ্যাম্পিয়ন পাওয়ার আগে দেখে নিন ইতিহাস

আজ আইএসএলের ২০২১-২২ (ISL 2021-22) মরসুমের মেগা ফাইনাল (Mega Final)। প্রতিযোগিতার ইতিহাসে আট নম্বর ফাইনালে নামতে চলেছে কেরালা ব্লাস্টার্স ও হায়দরাবাদ এফসি (Kerala Blasters vs Hyderabad FC)। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে (Fatorda Stadium) মুখোমুখি মেগা ম্যাচ ঘিরে চড়ছে পারদ। করোনা অতিমারী শুরু হওয়ার পর এই প্রথম আইএসএলে (ISL)ফিরতে চলেছে দর্শক। গোয়ার ফতোরদা স্টেডিয়ামে দর্শকপূর্ণ স্টেডিয়ামে হবে ফাইনাল। আর কিছু সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে কে হতে চলেছে অষ্টম আইএসএলের ফাইনাল। তার আগে এক ঝলকে দেখে নিন ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত আইএসএলের চ্যাম্পিয়নদের ইতিহাস (ISL Final History)।  

3 Min read
Author : Sudip Paul
Published : Mar 20 2022, 12:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

২০১৪-১৫ মরসুম-
আইপিএলের অনুকরণে ভারতীয় ফুটবলকে গোটা দেশের মানুষের সাথে পরিচিত করাতে শুরু হয় মিলিয়ন ডলার ফুটবল ইন্ডিয়ান সুপার লিগ। নিমেষে গোটা দেশে জনপ্রিয় হয়ে ওঠে প্রতিযোগিতাটি। গোটা টুর্নামেন্টে বুদ্ধিদীপ্ত ডিফেন্সিভ ফুটবল খেলে ফাইনালে পৌঁছয় অ্যান্তোনিও লোপেজ হাবাসের অ্যাটলেটিকো দ্য কলকাতা ওরফে এটিকে। দুর্দান্ত ফুটবল খেলেন ফিকরু, অর্ণব মণ্ডল-রা। ফাইনালে কেরালার বিরুদ্ধে ম্যাচে ব্যাকফুটে থেকেও সুপার সাব মহম্মদ রফিকের গোলে জয় পায় অ্যাটলেটিকো দ্য কলকাতা। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

২০১৫-১৬ মরসুম-
গোটা দেশ অপেক্ষা করছিল আইএসএলের দ্বিতীয় বর্ষের। সুন্দর ফুটবল দেখার আশায় বুক বেঁধে বসেছিল ভারতবাসীরা। হতাশ করেনি আইএসএল। মালুদা, পোস্তিগা, লিও মোরার মতো বিদেশিদের পাশাপাশি রোমিও ফার্নান্দেজ, সন্দেশ ঝিঙ্গান-রাও দুর্দান্ত পারফরম্যান্স করেন। এলানো, মেন্ডোজা-দের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে নক আউটে পৌঁছয় চেন্নাইয়ান এফ সি। সেমিফাইনালে কলকাতাকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে হারিয়ে ফাইনালে এফ সি গোয়াকে হারিয়ে জয় তুলে নেয় চেন্নাইয়ান। 
 

37

২০১৬-১৭ মরসুম-
তৃতীয় বারও দুর্দান্ত ফুটবল উপহার দেয় আইএসএল। নতুন কোচ, কিছু নতুন ভারতীয় খেলোয়াড় নিয়ে দুর্দান্ত ফুটবল খেলে নক আউটে পৌঁছয় অ্যাটলেটিকো দ্য কলকাতা। সেমিতে দিয়াগো ফোরল্যানের মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ফাইনালে পৌঁছয় হোসে মোলিনার কলকাতা। ফাইনালে তারা মুখোমুখি হয় প্রথমবারের ফাইনালিস্ট কেরালার। পেনাল্টি শুট আউট জয় তুলে নেয় এটিকে। 

47

২০১৭-১৮ মরসুম-
এই আইপিএলে অন্তর্ভূক্তি ঘটে আরও দুটি দলের। দু বারের আইলিগ জয়ী বেঙ্গালুরু এফসি এবং একাধিক বাঙালী ফুটবলার নিয়ে তৈরি জামশেদপুর এফসি এই বারই প্রথম আইএসএলের মঞ্চে অবতীর্ণ হয়। দুর্দান্ত ফুটবল খেলে গ্রূপে প্রথম হয়ে আইএসএল ফাইনালে পৌঁছয় বেঙ্গালুরু। কিন্তু ফাইনালে তাদের হারতে হয় চেন্নাইয়ানে কাছে। সুনীল ছেত্রীর গোলে পিছিয়ে পড়েও অ্যালভেসের জোড়া গোল এবং রাফায়েল অগাস্তোর জোড়া গোলে জয় তুলে নেয় চেন্নাইয়ান। 
 

57

২০১৮-১৯ মরসুম-
গত বছর ট্রফি জিততে না পারার হতাশা ঝেড়ে ফেলে ফের নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ে  বেঙ্গালুরু। ফের তারা গ্রূপে শীর্ষস্থান নিশ্চিত করে। সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে প্রথম লেগে হারলেও দ্বিতীয় লেগে জয় পেয়ে এগ্রিগেট স্কোরে ফাইনালে পৌঁছয় তারা। ফাইনালে তাদের মুখোমুখি হয় দুর্দান্ত ফর্মে থাকা এফসি গোয়া। ৯০ মিনিট অবধি ফাইনাল গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের খেলায় ১১৭ মিনিটে রাহুল ভেকের গোলে নিজেদের প্রথম আইএসএল ঘরে তোলে বেঙ্গালুরু এফসি। 
 

67

২০১৯-২০ মরসুম-                                                হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর গোয়া, এটিকে, বেঙ্গালুরু ও চেন্নাইয়ান প্লে অফে পৌঁছয়। সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৬-৫ এগ্রিগেটে গোয়াকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে চেন্নাইয়ান। অপরদিকে দুই চার বছর এবং দুই মরশুম পরে ফাইনালে পৌঁছয় এটিকে। বেঙ্গালুরুকে সেমিতে তারা হারায় ৩-২ এগ্রিগেটে। ফাইনালে জাভিয়ার হার্নান্দেজের জোড়া গোল এবং এডু গার্সিয়ার গোলে চেন্নাইয়ানকে ৩-১ ফলে হারিয়ে নিজেদের তৃতীয় ট্রফি তুলে নেয় এটিকে।
                

77

২০২০-২১ মরসুম-
২০২০-২১ মরসুমে প্রথমবার এটিকের সঙ্গে যুক্ত হয়ে প্রথমবার আইএসএল খেলে মোহনবাগান। আর প্রথমবারেই ফাইনালের ওঠে এটিকে মোহনবাগান। কিন্তু ফাইনালে উঠে স্বপ্নভঙ্গ হয় এটিকে মোহনবাগানের। ফাইনালে এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হয় তৎকালীন কোচ অ্য়ান্টোনিও লোপেজ হাবাসের দলকে। ম্যাচের ১৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস। কিন্তু ১৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসে এটিকে মোহনবাগান। ম্য়াচের ৯০ মিনিটে বিপিন সিংয়ের গোলে প্রথমবার চ্যাম্পিয়ন হয় মুম্বই সিটি এফসি। 
 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।

Latest Videos
Recommended Stories
Recommended image1
East Bengal: লাল হলুদ আবেগের বিস্ফোরণ! রশিদ থেকে অস্কার এবং বাঁধনহারা উচ্ছ্বাস, এক্সক্লিউসিভ 'চ্যাম্পিয়ন'-রা
Recommended image2
East Bengal: আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলকে অভিনন্দন, মোহনবাগানকেও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
Recommended image3
East Bengal: ইস্টবেঙ্গলে থাকবেন? আইএসএল জেতার পর সিদ্ধান্ত জানিয়ে দিলেন অস্কার
Recommended image4
East Bengal vs Inter Kashi: কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইতিহাস, প্রথমবার আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল
Recommended image5
Manuel Neuer: অবসর ভেঙে বিশ্বকাপে খেলবেন ৪০ বছরের জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved