MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • 'হ্যান্ড অফ গড' গোল নিয়ে চাঞ্চল্যকর দাবি মারাদোনার সতীর্থের, আলোড়ন ফুটবল বিশ্বে

'হ্যান্ড অফ গড' গোল নিয়ে চাঞ্চল্যকর দাবি মারাদোনার সতীর্থের, আলোড়ন ফুটবল বিশ্বে

মারাদোনার মৃত্য়ুর কারণ নিয়ে এখন রয়েছে ধোঁয়াশা। চলছে তদন্ত প্রক্রিয়াও। ফুটবল ঈশ্বরের সম্পত্তি নিয়েও বিবাদ রয়েছে তাঁর সন্তানদের মধ্যে। এরই মধ্যে ঐতিহাসিক 'হ্যান্ড অফ গড' গোল নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন মারাদোনার  সতীর্থ। যা আলোড়ন তৈরি করেছে ফুটবল বিশ্বে।  

2 Min read
Author : Sudip Paul
| Updated : Mar 26 2021, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

২৫ নভেম্বর ২০২০ পুরো বিশ্বকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছিলেন ফুটবলের রাজপুত্র ও ১৯৮৬ বিশ্বকাপের নায়ক দিয়াগো মারাদোনা। 
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

মৃত্যুর পরও বিতর্ক পিছু ছাড়েনি মারাদোনার। মৃত্যুর কারণ, সম্পত্তির পরিমাণ থেকে সন্তানের সংখ্যা ও সম্পত্তির মালিকানা সব কিছু নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

38

এবার বিতর্ক তৈরি হল মারাদোনার ফুটবল কেরিয়ারের অন্যতম সেরা বিতর্কিত ও ফুটবল ইতিহাসের সেরা বিতর্কিত গোল 'হ্যান্ড অফ গড' নিয়ে।
 

48

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে হাত দিয়ে গোল করে আলোড়ন ফেলে দিয়েছিলেন দিয়েগো মারাদোনা। ফুটবলবিশ্বে যা অমর হয়ে রয়েছে ‘হ্যান্ড অফ গড’ নামে।

58

কিন্তু সেই গোল তাৎক্ষণিক নয়, বরং তা নাকি অনুশীলনও করতেন দিয়াগো মারাদোনা। নতুন বইয়ে এমনই দাবি করেছেন তাঁর প্রাক্তন সতীর্থ জর্জে ভালদানো।
 

68

জার্মানিতে প্রকাশ হয়েছে ভালদানোর বই। সেখানে তিনি লিখেছেন,'মারাদোনা অনুশীলনেও একই কাজ করত। ওটাই প্রথম বার ছিল না। যখন আমি অনুশীলনে কর্নার নিতাম, ও ভাসানো বলের শেষ পর্যন্ত পৌঁছে কোনও না কোনও ভাবে প্রতি বার সেটা জালে ঠেলে দিত। মাঝে মাঝে কেউ কেউ জিজ্ঞাসা করত, ‘এটা কী করে হল?’ তখন বাকিরা বলত, ‘তোমরা দেখতে পাওনি? ও তো হাত দিয়ে গোল করল।'
 

78

ভালদানোর সংযোজন, 'ইংল্যান্ডের বিরুদ্ধে যখন ও গোলটা করেছিল তখন আমি অবাক হইনি। গোলের উচ্ছ্বাসের সময় কিছুটা সন্দেহ হয়েছিল। আমরা ওকে জড়িয়ে ধরার পরে একটা ইঙ্গিতও পেয়েছিল। তখনই ও বলেছিল, ‘দ্রুত কিক-অফ করো।’ আমিও ছুটে গিয়ে নির্দেশ পালন করি।'
 

88

ভালদানো তার বইতে এহেন দাবির পর আলোড়ন তৈরি হয়েছে ফুটবল বিশ্বে। তবে মারাদোনা তাঁর ভক্তদের হৃদয়ে 'হ্যান্ড অফ গড'  বা ফুটবল ঈশ্বর হয়ে ছিলেন এবং চারকাল থাকবেন।

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cristiano Ronaldo Retirement: 'ভেবেছিলাম ও ফিরবে,' রোনাল্ডোর অবসরে হতবাক পর্তুগালের কোচ
Recommended image2
Mohun Bagan vs Odisha FC: গোটা ম্যাচে ওপেন ফুটবল! হাড্ডাহাড্ডি লড়াইতে ওড়িশাকে ৩-২ গোলে হারাল মোহনবাগান
Recommended image3
Cristiano Ronaldo Retirement: মেসি-রোনাল্ডোর দ্বৈরথ শেষ, মন খারাপ সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের
Recommended image4
Cristiano Ronaldo Announces Retirement: আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর এই নজির সবার ধরাছোঁয়ার বাইরে
Recommended image5
SAFF Championship 2026: ঢাকায় পাকিস্তান-বধ, সাফ ফুটবলের শুরুতেই দাপট ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved