MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Football
  • অন্য মহিলার সঙ্গে সঙ্গমরত অবস্থায় নাকি হাতেনাতে পড়েছেন ধরা, বিচ্ছেদ পিকে-শাকিরা জুটির

অন্য মহিলার সঙ্গে সঙ্গমরত অবস্থায় নাকি হাতেনাতে পড়েছেন ধরা, বিচ্ছেদ পিকে-শাকিরা জুটির

দীর্ঘ ১২ বছরের সম্পর্ক। বিয়ে না করলেও রয়েছে দুটি সন্তান। বিশ্ব ফুটবলের তারকা জুটির মধ্যে অন্যতম সেরা ছিলেন পিকে (Gerard Pique) ও শাকিরা (Shakira)। কিন্তু বিগত  বেশ কিছু দিনের জল্পনা সত্যি করে অবসেষে ব্রেকআপ (Breakup) হল পিকে ও শাকিরার। ফুটবল তারকার পরকীয়ার কারমেই সম্পর্কে ইতি বলে খবর। 

2 Min read
Author : Sudip Paul
Published : Jun 04 2022, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

বিশ্ব ফুটবলে যে সকল জুটিরা সবথেকে বেশি আলোচনায় থাকেন তাদের মধ্যে অন্যতম হল প্রাক্তন স্প্যানিশ তারকা ফুটবলার পিকে ও পপ সম্রাজ্ঞী শাকিরা। স্পেনের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি বার্সোলোনার হয়ে একাধিক ট্রফি জিতেছেন পিকে। অপরদিকে নিজের গান ও নাচের জাদুতে পুরো পৃথিবীকে মোহাচ্ছন্ন করেছেন শাকিরা।
 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

বিয়ে না করলেও দীর্ঘ ১২ বছর ধরে সম্পর্কে ছিলেন পিকে ও শাকিরা। তাদের রয়েছে দুটি সন্তানও।  তাদের সম্পর্কের রসায়ন খুব ভালো বলেই এতদিন জেনে এসেছে গোটা বিশ্ব।এই সম্পর্ক টিকিয়ে রাখতেই তারা নাকি বিয়ে করছিলেন না। কিন্তু  শেষ রক্ষা হলনা।
 

38

সূত্র মারফৎ জানা যাচ্ছে যে, বার্সেলোনার স্প্যানিশ তারকার অন্য মহিলার সঙ্গে সম্পর্কের জেরেই এই সম্পর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা। দুই তারকাই একটি যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা আলাদা হয়ে যাচ্ছি, এই মুহুর্তে সন্তানরাই আমাদের প্রাধান্য। আমাদের ব্যক্তিগত সময়কে সম্মান জানানো হোক।”

48

স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি সম্প্রতি অন্য মহিলার সঙ্গে স্পর্কে জড়িয়ে পড়েন পিকে। তা হাতে নাতে ধরেও ফেলেন শাকিরা। এমনকী পিকেকে অন্য নারীর সঙ্গে যৌন সঙ্গমের সময় দেখে ফেলেন শাকিরা। যদিও এই বিষয়ে প্রকাশ্য কোনও কোনও মুখ খোলেননি শাকিরা ও পিকে।
 

58

এক সপ্তাহ ধরে নাকি তিনি আলাদা থাকছেন। তিনি বার্সেলোনায় কায়ে মুনতানের অঞ্চলে একা একা ক্লাব সতীর্থ রিকে পুচ ও বন্ধুবান্ধবের সঙ্গে জমিয়ে পার্টি করছেন। প্রেমিকার কাছে ধরা খাওয়ার পর ৩৫ বছরের পিকে নাকি এখন উদ্দাম জীবন যাপন করছেন। প্রতিদিনই বিভিন্ন নারী সঙ্গীকে নিয়ে পার্টি করছেন, চলছে রাত্রিযাপনও। 
 

68

গত মার্চের পর পিকেকে নিয়ে সোশ্যাল সাইটে কোনো পোস্ট করেননি ৪৫ বছর বয়সী কলম্বিয়ান শিল্পী শাকিরা। অন্যদিকে পিকেও বেশ কিছুদিন ধরেই সোশ্যাল সাইটে শাকিরাকে নিয়ে কোনো পোস্ট করছিলেন না। সব মিলিয়ে দুই ভুবনের দুই তারকার এই সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়েছে এল পিরিওদিকো। পিকের বন্ধুবান্ধব মহল থেকে অবশ্য কিছু কথা শোনা যায়নি।

78

২০১০ সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময় থেকে আলাপ পিকে-শাকিরার। সেই আলাপ ধীরে ধীরে পরিণত হয় প্রেমে এবং অবশেষে এক সঙ্গে ঘর করা। সেলেব কাপলদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিলেন তাঁরা। তাঁদের এই সিদ্ধান্ত নিশ্চিতভাবেই হতাশ করবে কোটি কোটি সমর্থকদের। 
 

88

তবে বিষয়টি নিয়ে বেশি জল ঘোলা পছন্দ করছেন না শাকিরা ও পিকে। তাঁদের দুই সন্তান রয়েছে। দু’জনেই জানিয়েছেন, সন্তানরা তাঁদের কাছে সবচেয়ে আগে। ফলে গোটা বিষয়টিতেই গোপনীয়তা রাখতে চান তাঁরা। 

Football News (ফুটবল নিউজ): Latest Football News in Bangla.(বাংলায় ফুটবলের সেরা খবর). Check Live Football match scores, tables, Football match videos, Photos and more at Asianet News Bangla.

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Manchester City: ফের প্রিমিয়ার লিগ জিতবে ম্যান সিটি, আশাবাদী ডেভিড জেমস
Recommended image2
Cristiano Junior: এবার জুনিয়রের পালা! পর্তুগাল অনূর্ধ্ব-১৭ দলে ডাক পেলেন রোনাল্ডো পুত্র
Recommended image3
East Bengal FC: ঘরের মাঠে আল-সিবের কাছে হার, এসিএল টু থেকে কার্যত বিদায় ইস্টবেঙ্গলের
Recommended image4
Jesus De Miguel Death: মাঠে গোলকিপারের সঙ্গে ভয়ঙ্কর সংঘর্ষ! মর্মান্তিক মৃত্যু স্প্যানিশ ফুটবলারের
Recommended image5
Ballon dOr: ব্যালন ডি'অর না পাওয়ার পেছনে রিয়াল মাদ্রিদ প্রীতিই দায়ী, বিস্ফোরক লামিন ইয়ামালের বাবা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved