MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • পারিবারিক ব্যবসাকে টেনে তুলতে ছেড়েছিলেন চাকরি, লক্ষ টাকা থেকে পাবরাই আজ কোটি টাকার মুনাফা করছে

পারিবারিক ব্যবসাকে টেনে তুলতে ছেড়েছিলেন চাকরি, লক্ষ টাকা থেকে পাবরাই আজ কোটি টাকার মুনাফা করছে

গোটা বিশ্বে আইসক্রিমের ক্ষেত্রে অন্যতম ছোট বাজার হল ভারত। তবে ছোট হলেও আইসক্রিমের স্বাদে-গন্ধে নিত্যনতুন চমকের দিকে বেশ এগিয়ে এই ছোট বাজার। চিরাচরিত আইসক্রিমের ভ্যানিলা, চকোলেট বা স্ট্রবেরির বাইরে বেরিয়ে কলকাতায় জনপ্রিয় হচ্ছে মিষ্টি পান, নলেন গুড়, কাঁচা লঙ্কা থেকে শুরু করে গ্রিন টি, ওয়াসাবি, লেমনগ্রাস এর আইসক্রিমের স্বাদ। কারণ কলকাতায় গরম হোক বা শীত আইসক্রীমের বাজার কিন্তু চলতেই থাকে। তাই আইসক্রীমের দেশি-বিদেশি ব্র্যান্ডের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দিচ্ছে কলকাতার ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল।

2 Min read
Author : Deblina Dey
Published : Dec 08 2020, 05:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

 পারিবারিক ব্যবসাকে তুলে ধরতে চাকরি ছেড়েছিলেন ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল-এর কর্ণধার কুণাল পাবরাই। লক্ষ টাকার ব্যবসায় তিনি নিজ দ্বায়িত্বে পৌঁছে দিয়েছেন কোটি টাকায়। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

এত আইসক্রিম থাকতে এই সংস্থার আইসক্রিমের জনপ্রিয়তার কারণ হল,  ১০০ শতাংশ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হয় এই সংস্থার আইসক্রিম। তাই এর স্বাদ একেবারেই আলাদা, মত কুণাল পাবরাই-এর।

38

আইসক্রিমের বাজার দখলের লড়াইয়ে অন্য রকম স্বাদ-গন্ধের উপকরণকেই তাই মুখ্য ভূমিকায় রেখেছে কলকাতার ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল। তালিকায় রকম ফের ‘ফ্লেভার’-এর আইসক্রিমের তালিকাই কিস্তিমাত করছে এই ব্যবসা। কারণ নতুন জেনারেশন এর চাই নতুন নতুন স্বাদ।

48

ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল-এর অন্যতম কর্ণধার কুণাল পাবরাই এর মতে উপকরণের মানের উপরেই নির্ভর করে আইসক্রিমের স্বাদ। আর ঠিক এই কারণেই ১০০ শতাংশ প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হয় এই সংস্থার আইসক্রিম।

58

এই স্বাদ ও গন্ধের আসল আমেজ আইসক্রিমে বজায় রাখতেই সুদূর মাদাগাসকর থেকে ভ্যানিলা আমদানি করে ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল। একই ভাবে আইসক্রিম তৈরিতে গ্রিন টি, জাপানি সব্জি ওয়াসাবি, ইতালির চিজ বা বাংলার গন্ধরাজ লেবু ব্যবহার করা হয়।

68

শীতকালে কলকাতায় যেমন নলেন গুড়ের রসগোল্লা বা মোয়া খুব জনপ্রিয়। তাই এই সংস্থাও সারা বছর এই স্বাদের আইসক্রিম তৈরির জন্য নিজস্ব প্রযুক্তি প্রয়োগ করে এই গুড় গোটা বছর ব্যবহার করে।

78

এই ক্রেতাদের ঠিক এমন ধরনের স্বাদ উপহার দিতেই এই উপকরণগুলি ব্যবহার করার জন্য দাম চড়া রাখতেই হয় বলে জানান কুণাল পাবরাই। এই সংস্থার মতে, উপকরণের মানের সঙ্গে আপস করা সম্ভব নয়।

88

ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল এর মতে, মনের মত ফ্লেভারের আইসক্রিম খেতে ক্রেতারা পরিচিত ব্র্যান্ডের চেয়ে ২০-২৫ শতাংশ বেশি দাম দিতে রাজি। আর এর জন্য তারা স্কুপ প্রতি ২৫০ টাকা দিতেও রাজি।

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Suvendu: বাংলার ৪২ আসনই মোদীকে উপহার! শুভেন্দুর বড় প্রতিজ্ঞায় তোলপাড়, দেখুন
Recommended image2
Rahul Gandhi: মহিলা পুলিশকর্মীকে ধাক্কা মেরেছেন রাহুল গান্ধী, ভিডিও দেখিয়ে দাবি বিজেপি-র
Recommended image3
Delhi Building Collapse: দিল্লিতে ফের ভাঙল বহুতল, এবার নিউ সীমাপুরীতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা আবাসন
Recommended image4
Krishna River: মাত্র ৬৪ কিমি দূরে আরব সাগর, তবু কেন ১৪০০ কিমি পেরিয়ে বঙ্গোপসাগরে মেশে কৃষ্ণা নদী?
Recommended image5
PM Modi: মোদীজি আমাদের সময়ের অবতার, তাঁকে কেন 'কল্কি' বললেন ভুটানের প্রধানমন্ত্রী টোবগে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved