MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ছবিতে দেখুন কৃষকদের ডাকা ভারত বনধ, কাল রাষ্ট্রপতির কাছে যাবে বিরোধীরা

ছবিতে দেখুন কৃষকদের ডাকা ভারত বনধ, কাল রাষ্ট্রপতির কাছে যাবে বিরোধীরা

নতুন কৃষি বিলের প্রতিবাদে মঙ্গলবার কৃষকদের ডাকা ভারত বনধে মিশ্র সাড়া পড়েছে গোটা দেশে। কমবেশি অধিকাংশ রাজ্যেই যথেষ্ট সাড়া পড়েছে। প্রতিবাদী কৃষকদের ডাকে সাড়া দিয়ে বেশ কয়েক সংগঠনও বনধে সামিল হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলিও কৃষকদের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে। অন্যদিকে এদিন কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে দেখা করেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। অন্যদিকে অরবিন্দ কেজরিওয়ালকে গৃহবন্দি করা হয়েছে বলে দাবি করে আপ। যদিওয় আম আদমি পার্টির অভিযোগ উড়িয়ে দিয়েছে দিল্লি পুলিশ। 

2 Min read
Author : Asianet News Bangla
Published : Dec 08 2020, 04:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

প্রস্তুতি ছিল সকাল থেকেই। মঙ্গলবার নির্ধারিত সময় রাস্তা নামে কৃষকরা। কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে বার্তা দেওয়াই ছিল তাঁদের মূল উদ্দেশ্য। আর সেই উদ্দেশ্যে তাঁরা অনেকটাই সফল হয়েছেন বলেও দাবি করছে বিক্ষোভকারী কৃষকদের একটি অংশ। বিক্ষোভকারী কৃষকদের ডাকা বনধে গোটা দেশে প্রায় মিশ্র প্রভাব পড়ছে। সাধারণ নাগরিকদের সমস্যায় ফেলতে না চেয়ে সকাল ১১টা থেকে দুপুর ৩টি পর্যন্ত বনধ ডাক দিয়েছিল তারা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28

কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিরোধী  রাজনৈতিক দলগুলি। তারমধ্যে রাস্তায় নেমে বনধে সামিল হয়েছে বাম, কংগ্রেস, তৃণমূল, রাষ্ট্রীয় জনতা দল, ডিএমকে, শিবসেনা-সহ একাধিক দল। 
 

38

কৃষকদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছে দেশের বেশ কয়েকটি সংগঠক। বেশ কয়েকটি ব্যাঙ্ক ইউনিয়ন কৃষকদের পাশে দাঁড়িয়েছে। আইনজীবীদের বেশ কয়েকটি সংগঠনই আন্দোলনকারী কৃষকদের পাশে দাঁড়ায়। 
 

48

বনধের দিন সকাল থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরজিওয়াল ইস্যতে তরজায় জড়িয়ে পড়ে বিজেপি ও আম আদমি পার্টি। আপের অভিযোগ কেজরিওয়ালকে গৃহবন্দি করে রেখেছে দিল্লি পুলিশ। যদিও দিল্লি পুলিশ সেই দাবি উড়িয়ে দিয়েছে। 
 

58

 দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসৌদিয়া বলেন সিংহু বর্ডারে কৃষকদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। তারপর থেকেই তাঁকে বাড়িতে আটক করা হয়েছে। যদিও সেসব অভিযোগ উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি দাবি করেছিলেন একটা সময় কেজরিওয়াল কৃষি বিলের পক্ষে সমর্থন জানিয়েছিলেন। 
 

68

আন্দোনকারী কৃষকরা আগেই জানিয়ে দিয়েছিলেন বনধের আওয়া থেকে ছাড় দেওয়া হবে অ্যাম্বুলেন্স ও বিয়ের অনুষ্ঠানকে। সেইসমত একাধিক জায়গায় বনধ সমর্থকরা অ্যাম্বুলেন্স ছেড়ে দেন। আন্দোলন প্রতিহত করার জন্য এদিন পাল্টা তৈরি ছিল দিল্লি পুলিশ। 
 

78

দিল্লি পুলিশের পক্ষ থেকে জানান হয়েছিল কেউ যদি আইন হাতে তুলে নেয় তাহলে তা বরদাস্ত করা হবে না। আর বনধ সমর্থকদের প্রতিহত করতে এদিন সকাল থেকেই সীমানা এলাকাগুলিতে বেশি পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। 
 

88

কৃষি বিল নিয়ে আবারও বিরোধী রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্য তৈরি হয়েছে। আগামিকার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা দেখা করবেন। রাহুল গান্ধী, শরদ পাওয়ার-সহ প্রথম সারির নেতৃত্বরা থাকবেন। করোনাভাইরাস প্রটোকল মেনে ৫ জনের প্রতিনিধি দল যাবে বলেই জানিয়েছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
DA Arrears: ১৮ মাসের বকেয়া ডিএ কি আর মিলবে না? সংসদে বড় ঘোষণা সরকারের
Recommended image2
West Bengal Rain: নিম্নচাপের জেরে কবে কোন জেলায় অতি ভারী বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দফতর
Recommended image3
Prashant Kishor: বিজেপি সভাপতির গড়ে উপনির্বাচনে প্রার্থী প্রশান্ত কিশোর, অবশেষে সরাসরি ভোটের ময়দানে পিকে
Recommended image4
200 Note: ২০০ টাকার নোটও জাল হচ্ছে, আসল কীভাবে চিনবেন? হাতে নিয়ে এই ৭ জিনিস দেখুন
Recommended image5
Hindi in Assam Assembly: ইতিহাসে প্রথম, অসম বিধানসভায় এবার হিন্দিতেও চলবে আলোচনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved