MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • Lifestyle
  • Health
  • লোভ সামলাতে না পেরে বেশি খেয়ে ফেলেছেন, দেখুন কী করলে আরাম পাবেন তাড়াতাড়ি

লোভ সামলাতে না পেরে বেশি খেয়ে ফেলেছেন, দেখুন কী করলে আরাম পাবেন তাড়াতাড়ি

মাঝে মধ্যে খাওয়া অনেকেরই একটু বেশি হয়ে যায়। আসলে সামনে ভালো খাবার দেখলে লোভ সামলাতে পারেন না অনেকেই। তার ফলেই খাওয়াটা একটু বেশি হয়ে যায়। আর তারপরই হাঁসফাঁস করতে থাকেন। শুরু হয় অস্বস্তি। বেশ কিছুক্ষণ ধরে দেখা যায় এই সমস্যা। তখন যেন কিছুই ভালো লাগে না। এই অবস্থায় অস্বস্তি কাটন কিছু সহজ উপায়ে।  

2 Min read
Author : Maitreyi Mukherjee
| Updated : Sep 12 2021, 01:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

বিশেষ করে নিমন্ত্রণ বাড়িতে আমাদের এই সমস্যায় পড়তে হয়। একাধিক খাবার থাকায় আমরা অনেকেই লোভ সামলাতে পারি না। ফলে খাওয়া অনেকটাই বেশি যায়। তারপরই শুরু হয় অস্বস্তি।   

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

তবে এই অস্বস্তি যাতে না হয় তার জন্য আগেই সতর্ক হোন। ভালো লাগলেও খুব বেশি খাবার খাবেন না। যেটুকু খাবার খেলে অস্বস্তি হবে না সেটুকুই খান। না হলে যে খাবার খেয়েছেন তাও সঠিকভাবে উপভোগ করতে পারবেন না। 

311

আর যদি বেশি খাবার খেয়েও ফেলেন তাহলে সেই অস্বস্তি কাটানোর জন্য খুব সহজ কয়েকটি টিপস মেনে চলুন। তাহলে অতিরিক্ত খাওয়ার পরও সেই সমস্যা আর হবে না।   

411

অতিরিক্ত খাবার খেয়ে ফেললে বসে থাকবেন না। কষ্ট হলেও একটু পায়াচারি করুন। তবে খুব জোরে জোরে হাঁটবেন না। ধীরে ধীরে হাঁটুন। এতে খাবার তাড়াতাড়ি হজম হয়ে যায়। 

511

হালকা গরম জল খেতে পারেন। ভারী খাবার খাওয়ার পর কখনই ঠান্ডা জল খাবেন না। এতে হজম শক্তি ব্যাহত হয়। তবে গরম জল শরীরকে আর্দ্র রাখতে ও দ্রুত হজম হতে সহায়তা করে।

611

গরম জলের পাশাপাশি লেবু বা শসা খেতে পারেন। তাহলেও পেটের অস্বস্তি অনেকটাই দূর হবে। আর এই জল দূষিত পদার্থকে শরীর থেকে বের করতে সাহায্য করে। তার ফলে স্বস্তিবোধ করবেন।

711

বেশি খাওয়ার ফলে যদি শরীর খুব খারাপ লাগে তাহলে কিছুক্ষণ বিশ্রাম নিন। সেই সময় কোনও কাজ করবেন না। অন্তত এক ঘণ্টা একটু শুয়ে বসে থাকুন। 

811

গরম জল খাওয়ার পাশাপাশি চা বা কফিও খেতে পারেন। এতেও হজম তাড়াতাড়ি হয়। এতে হাঁসফাঁসানি ভাবও অনেকটা কমে যায়। 

911

অতিরিক্ত খাওয়ার ফলে অস্বস্তি বোধ করলে ভুলেও ঘুমাবেন না। এতে খাবার ঠিকমতো হজম হয় না। তারপরই অম্বল হয়, গলা জ্বালা করে। তাই কোনওভাবেই ঘুমাবেন না। 

1011

সাধারণ জল বা কোল্ড ড্রিংকস খাবেন না। এর ফলেও হজম শক্তি ব্যাহত হয়। আর পেট আরও ভার হয়ে যায়। তার চেয়ে গরম জল খান। তাতে সমস্যা হবে না। 

1111

তবে দুপুরে ভারী খাবার খেলেও রাতে তা না খাওয়াই ভালো। যতই লোভ হোক না কেন খাওয়ার বিষয়ে সতর্ক থাকুন। ভারী খাবার খাওয়ার পর টক দইও খেতে পারেন। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

MM
Maitreyi Mukherjee

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fasting Diet: উপোস করছেন? এই ৫টি খাবার বেশি খেলেই বিপদ, শরীর বিগড়ে যেতে পারে
Recommended image2
১০০ ডিগ্রি জ্বর মানেই সাধারণ নয়! প্যারাসিটামলে কমছে না? হতে পারে সোয়াইন ফ্লু, জানুন লক্ষণ
Recommended image3
নাক দিয়ে ধোঁয়া টানছেন শেহনাজ! এটা কি আদৌ ধূমপান? আয়ুর্বেদে ‘ধূমপান’ কোন রোগ সারায়?
Recommended image4
Eating Too Fast: গোগ্রাসে খাবার খান? জানেন কী মারাত্মক বিপদ ডেকে আনছেন শরীরে?
Recommended image5
H1N1 Virus: সোয়াইন ফ্লু থেকে হতে পারে নিউমোনিয়া? কী বলছেন বিশেষজ্ঞরা?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved