MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • শীতের এই সস্তার সব্জি খেলেই বাড়বে ইমিউনিটি, ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকেরও

শীতের এই সস্তার সব্জি খেলেই বাড়বে ইমিউনিটি, ঝুঁকি কমবে হার্ট অ্যাটাকেরও

শীত প্রায় দোড়গোড়ায় চলেই এসেছে। শীতের মরসুমে আবহাওয়ার সঙ্গে সঙ্গে শরীরেরও পরিবর্তন দেখা যায়। এবং সেই কারণেই খাবারেরও পরিবর্তন দরকার। করোনার কারণে সকলেই স্বাস্থ্য নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েছে। এই সময়টাতেই  দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ভীষণ জরুরি। শীতকালে এমন অনেক কিছু পাওয়া যায় যা শরীরকে সহজেই সুস্থ রাখতে পারে। তেমনই একটি সবজি হল মূলা। অনেকেই এর স্বাদ ও গন্ধের কারণে খেতে পছন্দ করে তবে এর গুন অনেকের অজানা। সস্তার এই সব্জিতেই যেমন বাড়বে শরীরের ইমিউনিটি, তেমনই বাড়বে রোগ-প্রতিরোধ ক্ষমতাও।

1 Min read
Author : Riya Das
Published : Nov 12 2020, 07:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16


রোগ-প্রতিরোধ ক্ষমতা: শীতকাল এই সব্জিটি সবসময়েই বাজারে পাওয়া যায়। মূলাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শীতকালে সর্দি-কাশি প্রতিরোধ করে।  শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যও দারুণ কাজ করে মূলা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26


রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে:  মূলার মধ্যে পটাশিয়াম রয়েছে,যার কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে তাদের ডায়েটে প্রতিদিন মূলা রাখুন।

36

হার্টকে ভাল রাখে: অ্যান্থোসায়ানিনের একটি ভাল উত্স মূলা । এটি হার্টকে নানা রোগ থেকে রক্ষা করে। প্রতিদিন মূলা খেলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমে।

46


 ফাইবার সমৃদ্ধ:  মূলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে। শীতকালে প্রতিদিন স্যালাডে মূলা খেলে শরীরে কখনও ফাইবারের ঘাটতি হবে না। ফাইবারের কারণে পাচনতন্ত্র ভালভাবে কাজ করে।

56


হজম ভাল হয়: স্বাদ ও গন্ধের কারণে অনেকেই মূলা খেতে পছন্দ করেন না। কিন্তু মূলা খাবারের হজমে সহায়তা করে। এর পাশাপাশি অ্যাসিডিটি,গ্যাস্ট্রিকের সমস্যা এবং বমির মতো সমস্যা নিরাময়েও কাজ করে।

66

উজ্জ্বল ত্বকের জন্য: শীতকালে ঝলমলে ত্বক পেতে চাইলে প্রতিদিন মূলার রস খান। এতে ভিটামিন সি এবং ফসফরাস রয়েছে। যা ত্বককে ভিতর থেকে ভাল রাখে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
স্ট্রোক শুধুই কি বয়স্কদের হয়? ২০-৩০ বছরের তরুণরাও ঝুঁকিতে! জীবন বাঁচাবে 'BE FAST' মন্ত্র, দেরি করলেই মৃত্যু
Recommended image2
পায়ের কড়ায় কর্ন ক্যাপ লাগাচ্ছেন? ভুলেও এই ভুল করবেন না! ডায়াবেটিস থাকলে পা কাটাও যেতে পারে, সতর্ক করছেন ডাক্তাররা
Recommended image3
Male Breast Cancer Symptoms: পুরুষদের স্তন ক্যানসারের প্রধান লক্ষণগুলো কী কী?
Recommended image4
Beetroot Health Benefits: বিট খাওয়ার ৭টি দারুণ স্বাস্থ্যগুণ
Recommended image5
Iron Deficiency: শরীরে আয়রনের ঘাটতি? এই ৭টি লক্ষণ একদম এড়িয়ে যাবেন না
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved