MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • ডিম না পনির কার মধ্যে রয়েছে বেশি প্রোটিন, জেনে নিন বিশেষজ্ঞদের মত

ডিম না পনির কার মধ্যে রয়েছে বেশি প্রোটিন, জেনে নিন বিশেষজ্ঞদের মত

প্রোটিন ছাড়া কোনও প্রাণীর অস্তিত্ব কল্পনা করা সম্ভব নয়। তাই প্রোটিনকে সকল প্রাণের প্রধান উপাদান হিসেবে গণ্য করা হয়। সব প্রোটিনই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন ও নাইট্রোজেন দিয়ে গঠিত। খাদ্যের ছয়টি উপাদানের মধ্যে প্রোটিন খুবই গুরুত্বপূর্ণ। প্রোটিন আমাদের দেহের পুষ্টিগুণ ও কার্যকারীতার জন্য প্রয়োজনীয় একটি উপাদান। তবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা প্রোটিনের মধ্যে ডিম না পনির কার প্রোটিন-এর মাত্রা বেশি জেনে নেওয়া যাক-

2 Min read
Author : Deblina Dey
Published : Oct 07 2020, 10:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ওজন হ্রাস করতে এবং পেশী গঠনের জন্য প্রোটিন সমৃদ্ধ খাবার গুরুত্বপূর্ণ। ডিম এবং পনির দুটি সর্বাধিক প্রোটিন বিশিষ্ট খাবার। এই দুটি খাবারেই প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। প্রোটিন ছাড়াও এগুলিতে অন্যান্য পুষ্টিও রয়েছে যেমন, ক্যালসিয়াম, ভিটামিন এবং আয়রন।

27

প্রাণিজগৎ থেকে পাওয়া প্রোটিনকে প্রাণিজ আমিষ বলে। যেমন: মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি। এই প্রোটিনকে প্রথম শ্রেণীর প্রোটিন বলে। উদ্ভিদ জগৎ থেকে প্রাপ্ত প্রোটিন কে উদ্ভিজ্জ প্রোটিন বলে। যেমন: ডাল, বাদাম, সয়াবিন, শিমের বিচি ইত্যাদি। উদ্ভিজ্জ আমিষকে দ্বিতীয় শ্রেণীর আমিষ বলে।

37

ডিমের উপকারিতা- দিনে একটি ডিম খাওয়া ক্ষুধা নিয়ন্ত্রণ এবং ডায়েটারদের তাদের প্রয়োজনীয় শক্তি দেয়। ডিম অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ। ডিমে রয়েছে ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ, পেশীর উন্নতি এবং প্রতিদিনের ডায়েটের জন্য উন্নত পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম। 

47

৪৪ গ্রাম ওজনের একটি সিদ্ধ ডিমের মধ্যে রয়েছে  প্রোটিন- ৫.৫ গ্রাম, ক্যালসিয়াম- ২৪.৬ মিলিগ্রাম, আয়রন- ০.৮ মিলিগ্রাম, ম্যাগনিসিয়াম- ৫.৩ মিলিগ্রাম।

57

পনিরের উপকারিতা- পানির অন্যতম গুরুত্বপূর্ণ দুগ্ধজাত পণ্য যাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। পনির প্রোটিন সমৃদ্ধ। এতে প্রচুর পুষ্টি থাকে যা শরীরের বৃদ্ধিতে সহায়তা করে, যেমন ক্যালসিয়াম, ফসফরাস এবং ভিটামিন।

67

৪০ গ্রাম পনিরে রয়েছে প্রোটিন- ৭.৫৪ গ্রাম, কার্বাহাইড্রেট-  ৪.৯৬ গ্রাম, ক্যালসিয়াম- ১৯০.৪ মিলিগ্রাম।

77

ডিম না পনির-  ডিম এবং পনিরে উভয়েই প্রচুর পরিমানে প্রোটিন থাকে। তবে পনির প্রোটিনের মাত্রা কিছুটা বেশি। তবে অন্যান্য দুটি পুষ্টি উপাদান এই দুটিতে রয়েছে। ডিম এবং পনির ভিটামিন বি 12 এবং ক্যালসিয়াম সমৃদ্ধ। তাই এই দুটোই স্বাস্থ্যের পক্ষে খুব গুরুত্বপূর্ণ।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?
Recommended image2
এই পাঁচটি অভ্যাস পেটের মেদ কমাতে সাহায্য করবে
Recommended image3
Happy Chocolate 2026: চকলেট খেলে উজ্জ্বল হবে ত্বক, তেমনই নিয়ন্ত্রণে থাকবে ডায়াবেটিস, রইল অজানা তথ্য
Recommended image4
অনেক শিশুদের মধ্যেই হৃদরোগের ঝুঁকি বাড়ছে! এর কারণ কী হতে পারে জানেন?
Recommended image5
মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ৬টি খাবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved