MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • বর্ষার মরশুমে রোগ মুক্ত রাখুন বাচ্চাকে, শিশুর যত্নের রইল ১০টি বিশেষ টিপস

বর্ষার মরশুমে রোগ মুক্ত রাখুন বাচ্চাকে, শিশুর যত্নের রইল ১০টি বিশেষ টিপস

একদিকে করোনার চতুর্থ ঢেউ, অন্য দিকে মাঙ্কি পক্স সঙ্গে বাড়ছে টমেটো ফ্লু। চারিদিকে নানা রকম ভাইরাস। এই সময়টা বাচ্চাদের জন্য খুবই কঠিন। ছোট শিশুরা বর্ষার মরশুমে নানান রকম সমস্যায় ভুগে থাকে। জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা খুবই সাধারণ বিষয় এই সময় সুস্থ রাখতে শুধু ডাক্তারের চেকআপ করালেই হল না। প্রয়োজন সতর্কতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা। তা না হলে বাচ্চা যে কোনও রোগ আক্রান্ত হতে পারে। বর্ষার সময় বাচ্চার নিন বিশেষ যত্ন। এই সময় চারিদিকে জীবাণুর সংখ্যা বেড়ে যায়। তাই অসতর্ক থাকলে বাচ্চা অসুস্থ হয়ে পড়তে পারে। এবার বাচ্চার যত্নে নিন এই ১০টি পদক্ষেপ। বাচ্চাকে সুস্থ রাখতে এই কয়টি জিনিস সব সময় মাথায় রাখুন।       

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 04 2022, 02:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

মশার কামড় থেকে সাবধান। বর্ষার সময় চারিদিকে জল দাঁড়িয়ে থাকে। যাতে মশা ডিম পাড়ে। অন্য দিকে, এই সময় যে কোনও পোকামাকড়ের সংখ্যাই বেড়ে যায়। তাই সতর্ক থাকুন। বাচ্চাকে এই সময় মশারির ভিতর রাখুন। তা না হলে যে কোনও পোকা কামাড়ে বিপদে পড়তে পারেন। মেনে চলুন এই বিশেষ টিপস। 

210

সঠিক পোশাক পরান বাচ্চাকে। এই সময় সুতির পোশাক পরানোই ভালো। বর্ষার সময় সহজে জামা শুকনো হতে চায় না। তাই স্যাতসেঁতে ভাব থেকে যায়। এর থেকে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। খেয়াল রাখতে হবে বাচ্চার জামা যেন পুরোপুরি শুকনো থাকে। মেনে চলুন এই বিশেষ টিপস। তবেই বাচ্চার সুস্থ থাকবে বর্ষার মরশুমে।  

310

ফোটানো জল খাওয়ান বাচ্চাকে। এতে জলে থাকা সব জীবাণু ধ্বংস হয়ে যাবে। জল থেকে দ্রুত জীবাণু শরীরে প্রবেশ করে। এই সময় খাবার জলে সামান্য নোংরা জল মিশে গেলে বাচ্চার সমস্যা হতে পারে। বাচ্চাকে রোজ ফোটানো জল খাওয়ান। তবে সে সুস্থ থাকবে। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা কম হবে। মেনে চলুন এই নিয়ম। 

410

অজান্তে আমাদের হাতে জীবাণু থেকে যায়। তা বাচ্চার গায়ে লেগে গেলে সে অসুস্থ হয়ে পড়ে। এই বাচ্চাকে স্পর্শ করার আগে সব সময় হাত ভালো করে পরিষ্কার করে নিন। হাতে স্যানিটাইজার ব্যবহার করুন অথবা ব্যবহার হাত সাবান দিয়ে ধুয়ে নিন। মেনে চলুন বিশেষ নিয়ম। হাত পরিষ্কার করবেন সঠিক ভাবে। 

510

বাচ্চার খেলনা পরিষ্কার করে রাখুন। এই ভুল অধিকাংশই করে থাকেন। বাচ্চার খেলনা পরিষ্কার না করলে তার থেকে জীবাণু সংক্রমণ হতে পারে। মেনে চলুন এই বিশেষ নিয়ম। বাচ্চার খেলানাতে জীবাণু থেকে যায়। তা সে মুখে দিলে জীবাণু শরীরে প্রবেশ করবে। তাই রোজ নিয়ম করে স্যানিটাইজ করুন বাচ্চার খেলনা।  

610

এই সময় বাচ্চারা জ্বর, সর্দি, কাশি, পেটের সমস্যায় ভোগে। বাচ্চার সামান্য জ্বরের লক্ষণ দেখলে চিকিৎসকের পরামর্শ নিন। এই সমস্যা বাড়তে দেবেন না। এতে মারাত্মক ক্ষতি হতে পারে। তাই শুরুতেই সচেতন হন। সারাক্ষণ বাচ্চার গায়ের তাপমাত্রার দিকে খেয়াল রাখুন। কোনও রকম জটিলতা উপেক্ষা করবেন না।     

710

খাওয়া দাওয়া দিকে বিশেষ খেয়াল দিন। বাচ্চাকে এমন খাবার খাওয়ান যা সহজে হজম হয়। অধিকাংশ বাচ্চা এই সময় পেটের সমস্যায় ভোগেন। তাই খাবারের দিকে বিশেষ খেয়াল রাখুন। প্রোটিন, ভিটামিন, ক্যালসিয়ামে পরিপূর্ণ খাবার খাওয়ান। এমন খাবার খাওয়ান যাতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। মেনে চলুন বিশেষ টিপস। 

810

ফ্লু এর ভ্যাকসিন দিন বাচ্চাকে। যারা প্রায়শই জ্বর, সর্দি, কাশির মতো সমস্যায় ভোগেন তারা ফ্লু এর ভ্যাকসিন নিতে পারেন। চিকিৎসকের সঙ্গে কথা বলুন এই প্রসঙ্গে। সঠিক প্রতিষেধক দ্বারা এই সমস্যার সমাধান করা সম্ভব। মেনে চলুন এই বিশেষ টিপস। বাচ্চার ছোটখাটো কোনও সমস্যা উপেক্ষা করবেন না। চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। 

910

বাচ্চাকে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়ান। এই ধরনের খাবার বাচ্চার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। খাদ্যতালিকায় রাখুন সবজি ও ফল। এতে প্রচুর পরিমাণে উপকারী উপাদান থাকে। যা বাচ্চার স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তাই মেনে চলুন এই বিশেষ টোটকা। মেনে চলুন এই বিশেষ টিপস। বাচ্চার ছোটখাটো কোনও সমস্যা উপেক্ষা করবেন না। চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই প্রয়োজন। 

1010

ডায়পার বদল করুন বারে বারে। ভিজে ডায়পার থেকে বাচ্চার ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যায়। তাই এই বিষয় খেয়াল রাখুন। বাচ্চার ডায়পার নির্দিষ্ট সময় অন্তর বদল করুন। বর্ষার মরশুমে সে ভুলেও যেন ঠান্ডায় না থাকে, সে বিষয় নিশ্চিত করুন। বর্তমানে বহু বাচ্চা টমেটো ফ্লু এর সমস্যায় আক্রান্ত হচ্ছে। তাই সব বিষয় খেয়াল রাখুন। 

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Thyroid Cancer: থাইরয়েড ক্যানসার! শরীর আগে থেকেই যে সব লক্ষণ দেখায়
Recommended image2
Dark Circles: চোখের তলার কালি দূর করুন সহজ ঘরোয়া উপায়ে
Recommended image3
Heart Health: হার্টকে শক্তিশালী করতে বাড়িতেই করুন এই ৮টি সহজ ব্যায়াম!
Recommended image4
AC Health Risks: গরম থেকে ফিরেই সোজা AC ঘরে? এই আরাম কতটা বিপজ্জনক জানেন?
Recommended image5
রোজ চিপস-কোল্ড ড্রিঙ্কস খাচ্ছেন? মস্তিষ্কে পড়ছে ভয়ংকর প্রভাব – সতর্কবার্তা বিশেষজ্ঞদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved