MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে ভুলেও খাবেন না এই খাবারগুলি, ফল হতে পারে মারাত্মক

কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে ভুলেও খাবেন না এই খাবারগুলি, ফল হতে পারে মারাত্মক

কোষ্ঠকাঠিন্য এমন একটি সমস্যা যা অনেক রোগের কারণ হতে পারে। অনেকেই কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণের জন্য নানান ওষুধ গ্রহণ করেন। গবেষণায় দেখা গিয়েছে যে, যারা অতিরিক্ত চা বা কফি পান করেন তাদের কোষ্ঠকাঠিন্যের সম্ভাবনা বেশী। কোষ্ঠকাঠিন্যের সমস্যায় সময় মতো উপযুক্ত ব্যবস্থা না নিতে পারলে তা কোলন ক্যান্সারের আশঙ্কা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। 

2 Min read
Author : Deblina Dey
Published : Apr 11 2021, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

চিকিৎসকদের মতে কোষ্ঠকাঠিন্যের উৎস হল আঁশযুক্ত খাবার এবং শাকসবজি কম খাওয়া, জল কম খাওয়া, দুশ্চিন্তা, কায়িক পরিশ্রমের অভাব, অন্ত্রনালিতে ক্যানসার, ডায়াবেটিস, ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি। 

27


ঋতু পরিবর্তনের ফলেও অনেক সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দেয়।  তবে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিলে সুস্থ থাকতে অবশ্য এড়িয়ে চলুন এই খাবারগুলি।

37

কাঁচা কলা- কোষ্ঠকাঠিন্যের রোগীদের কাঁচা কলা খাওয়া একেবারেই উচিত নয়। কাঁচা কলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। তবে মজার বিষয় এটি যে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পাকা কলা আবার অব্যর্থ ভূমিকা পালন করে।

47

দুগ্ধজাত পণ্য- যদি প্রতিদিন প্রচুর পরিমাণে দুগ্ধজাত খাবার গ্রহণ করেন, সে ক্ষেত্রেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। গরুর দুধে যে ধরনের প্রোটিনের উপাদান থাকে তার ফলে শিশুদের মধ্যে এই সমস্যা বৃদ্ধির সম্ভাবনা থাকে বলে মনে করা হয়। 

57

ভাজা খাবার বা ফাস্টফুড-

ভাজা খাবার বা ফাস্ট ফুডগুলিতে ফ্যাট বেশি এবং ফাইবার কম থাকে। এই ধরনের খাদ্য হজম ক্ষমতা কমিয়ে দিতে পারে। চিপস, কুকিজ, চকোলেট এবং আইসক্রিমের মতো ফাস্টফুড স্ন্যাকস এর বদলে তাই ফাইবার সমৃদ্ধ খাদ্য বিকল্প হিসেবে বেছে নিন। এছাড়া ডায়েটে টাটকা ফল এবং সবুজ সবজি রাখা উচিত।

67

রেড মিট-

কোষ্ঠকাঠিন্যের সমস্যা অতিরিক্ত পরিমানে থাকলে পাঁঠার মাংস বা যে কোনও ধরণের রেড মিট খাওয়া বন্ধ করা উচিত। কারণ কোষ্ঠকাঠিন্যের সমস্যা বাড়িয়ে দিতে সাহায্য করে এই রেড মিট। 

77

রেড মিটে ফ্যাট বেশি থাকে এবং ফাইবার কম থাকে। এই ধরণের পুষ্টির সংমিশ্রণ কোষ্ঠকাঠিন্যের ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাই সুস্থ থাকতে এই ধরণের খাদ্য এড়িয়ে চলুন।

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
দৃষ্টিশক্তি বাড়াতে খাবেন এই ৭টি খাবার, জানুন এক ঝলকে
Recommended image2
রাতে পেঁপে খেলে কী হয় জানেন?
Recommended image3
সকালে ঘুম থেকে উঠে খালি পেটে জল পান করা কতটা নিরাপদ জানেন কী?
Recommended image4
রাতে দেরি করে ঘুমাচ্ছেন? বেশিক্ষণ জেগে থাকলে হতে পারে বিপদ
Recommended image5
প্রতিনিয়ত কিছু জিনিস নিয়ম করে খাবার আগে খেলে ঝরবে চর্বি, থাকবেন সুস্থ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved