MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • Lifestyle
  • Health
  • ওজন কমাতে ব্রেকফাস্টে খান Banana Smoothie, রইল কলা দিয়ে তৈরি পাঁচটি স্মুদির হদিশ

ওজন কমাতে ব্রেকফাস্টে খান Banana Smoothie, রইল কলা দিয়ে তৈরি পাঁচটি স্মুদির হদিশ

পুজোর ঢাকে কাঠি পড়ল বলে। আর মাত্রা কিছুদিনের অপেক্ষা তারপরই মর্ত্যে আসছেন মা দূর্গা। এই সময় পুজোর প্রস্তুতি সঙ্গে পাল্লা দিয়ে চলছে ডায়েটিং। পুজোর আগে ওজন কমাতে মরিয়া সকল। এই সময় ওজন কমাতে ভরসা রাখুন স্মুদির ওপর। ব্রেকফাস্টে খান Banana Smoothie। কলায় রয়েছে একাধিক পুষ্টিকর উপাদান। যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে, শরীরে পুষ্টি জোগায় এবং মেদ কমায়। দেখে নিন কীভাবে বানানে Banana Smoothie, রইল কলা দিয়ে তৈরি পাঁচটি স্মুদির হদিশ। নিয়মিত ব্রেকফাস্টে এমন কলার তৈরি স্মুদি খেতে পারেন। দ্রুত ওজন কমাতে চাইলে কলার স্মুদি বেশ উপকারী। দেখে নিন কীভাবে বানাবেন। 

3 Min read
Author : Sayanita Chakraborty
Published : Sep 02 2022, 06:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

কলা ও আমন্ডের স্মুদি বানাতে পারেন। এই স্মুদি বানাতে প্রয়োজন কলা (১ কাপ), আমন্ড (১ কাপ), বেরি (১ কাপ), আমন্ড বাটার (১ টেবিল চামচ), ওটস (২ টেবিল চামচ)। এই কয়টি উপকরণ দিয়ে মাত্র ৫ মিনিটে বানিয়ে ফেলুন কলা ও আমন্ডের স্মুদি। সকালে ব্রেকফাস্ট বানানোরও তেমন ঝক্কি থাকবে না। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210

কলা ও আমন্ডের স্মুদি বানানতে প্রথমে কলা কেটে টুকরো করে নিন। আর আগের দিন কয়েকটি আমন্ড দুধে ভিজিয়ে রাখুন। সকালে সেই আমন্ডের খাসো ছাড়িয়ে নিন। এবার মিক্সিতে কলা, আমন্ড, ওটস আর পরিমাণ মতো দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। হয়ে গেলে পাত্রে ঢেলে নিন তৈরি কলা ও আমন্ডের স্মুদি।

310

কলা ও পিনাট বাটার স্মুদি বানাতে পারে। পিনাট বাটার ওজন কমাতে সাহায্য করে। কলা ও পিনাট বাটার স্মুদি বানাতে প্রয়োজন কলা (১টি), পিনাট বাটার (১ টেবিল চামচ), ভ্যানিলা এসেন্স (হাফ টেবিল চামচ) , আমন্ড (১ কাপ), প্রোটিন পাউডার (১ স্কুপ), বরফের টুকরো (পরিমাণ মতো)

410

এবার কলা ও পিনাট বাটার স্মুদি  বানাতে গেলে প্রথমে কলা কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে কলা, পিনাট বাটার, ভ্যানিলা এসেন্স, আমন্ড, প্রোটিন পাউডার ও পরিমাণ মতো দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। তা একটি গ্লাসে ঢেলে বরফ দিয়ে দিন। তৈরি কলা ও পিনাট বাটার স্মুদি। ব্রেকফাস্টে খেতে পারেন এই স্মুদি।  

510

চকোলেট ব্যানানা স্মুদি বানিয়ে ফেলুন। চকোলেট ব্যানানা স্মুদি বানাতে প্রয়োজন কলা (১টি), কোকো পাউডার (১ টেবিল চামচ), পিনাট বাটার (১ টেবিল চামচ), ভ্যানিলা এসেন্স(হাফ টেবিল চামচ), দুধ(১ কাপ)। চকোলেট ব্যানানা স্মুদি বানাতে প্রথমে কলা কেটে টুকরো করে নিন। এবার মিক্সিতে ব্লিন্ড করে বানিয়ে ফেলুন চকোলেট ব্যানানা স্মুদি। দেখে নিন কী করবেন।  

610

এবার মিক্সিতে কলা, পিনাট বাটার, ভ্যানিলা এসেন্স, কোকো পাউডার ও দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। এবার তা একটি গ্লাসে ঢেলে নিন। তৈরি চকোলেট ব্যানানা স্মুদি। যাদের চকোলেটের ফ্লেভার পছন্দ তারা খেতে পারেন চকোলেট ব্যানানা স্মুদি। প্রতিদিন খেতে পারেন এ ই চকোলেট স্মুদি। চাইলে এর সঙ্গে ডর্ক চকোলেটের টুকরো মেশাতে পারেন। ওজন কমাতে ব্রেকফাস্টে খান Banana Smoothie। 

710

কলা ও আপেল দিয়ে বানাতে পারেন স্মুদি। এই দুই ফলে রয়েছে একাধিক উপকারী উপাদান। যার সাহায্যে একদিকে যেমন শরীরে পুষ্টির জোগান ঘটবে তেমনই কমবে ওজন।  কলা ও আপেল স্মুদি বানাতে প্রয়োজন কলা (১টি), আপেল (১টি), ওটস (১ কাপ), দুধ (পরিমাণ মতো) এই কয়টি উপকরণ দিয়ে সহজে বানিয়ে ফেলুন কলা ও আপেল স্মুদি। 

810

প্রথমে একটি কলা টুকরো করে নিন। এবার একটি আপেলও ছোট ছোট টুকরো করে নিন। এবার মিক্সিতে কলা, আপেল, ওটস, দুধ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। হয়ে গেলে একটি গ্লাসে ঢেলে নিন। এই দুই ফলই সুমিষ্ট সে কারণে কলা ও আপেল স্মুদি খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। যাকা ওজন কমাতে চাইছেন তারা আজই ট্রাই করুন এই কলা ও আপেল স্মুদি। 

910

কলা ও বেরি দিয়ে স্মুদি বানাতে পারেন। বেরি ফলেও রয়েছে একাধিক উপকারী উপাদান। এই দুই ফল এক সঙ্গে মিশিয়ে স্মুদি বানালে মিলবে উপকার। স্বাস্থ্যের উন্নতি ঘটবে সঙ্গে কমবে ওজন। কলা ও বেরি দিয়ে স্মুদি বানাতে প্রয়োজন কলা (১টি), বেরি (১ কাপ), দই (১ কাপ)। এই তিনটি উপাদান দিয়েই বানানো সম্ভব  কলা ও বেরি স্মুদি। 

1010

কলা ও বেরি স্মুদি বানাতে প্রথমে  কলা টুকরো করে নিন। এবার বেরি ফল ভালো করে পরিষ্কার করে নিন। মিক্সিতে কলা, বেরি ও দই দিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। এবার ব্লেন্ড করে নিন। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নিন। তৈরি কলা ও বেরি স্মুদি। রোজ সকালে এমন স্মুদি খেতে পারেন। আর ওজন কমাতে চাইলে রোজ মেনে চলুন এই টিপস।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Health News: ঘাড়ে ব্যথা, ঘুম থেকে উঠেই মাথা ধরা? বালিশ বদলানোর সময় হয়েছে, ৬টি লক্ষণ দেখে বুঝে নিন
Recommended image2
Makhana Benefits: মাখনা খেলে পাবেন ৭টি দারুণ স্বাস্থ্য উপকারিতা
Recommended image3
Health News: আঙুলের গাঁট ফাটানো কি সত্যিই ক্ষতিকর? আর্থ্রাইটিস হয়? কী বলছে বিজ্ঞান জানুন
Recommended image4
Dengue Fever: বর্ষায় কেন ডেঙ্গুর এত বাড়াবাড়ি? বিশেষজ্ঞরা কী বলছেন?
Recommended image5
Soaked Almonds: বাদাম ভিজিয়ে খান, দূরে থাকবে একাধিক রোগ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved