MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • গরমে প্রতিদিন এক টুকরো তরমুজ, নিয়ন্ত্রণে রাখবে ৬ জটিল সমস্যা

গরমে প্রতিদিন এক টুকরো তরমুজ, নিয়ন্ত্রণে রাখবে ৬ জটিল সমস্যা

আপনি যদি ওজন কমাতে চান, তাহলে অবশ্যই প্রতিদিন তরমুজ খান। তরমুজ দিয়ে তৈরি জুস বা অন্য খাবারও খেতে পারেন। লাল, মিষ্টি ও রসালো তরমুজ দেখলে যে কারোরই খেতে ভালো লাগবে। 

2 Min read
Author : Deblina Dey
Published : Apr 11 2022, 04:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

গরমে তরমুজ সবার প্রিয় ফল। তরমুজ খেলে শরীরে জলের অভাব দূর হয়। ওজন কমাতেও তরমুজ অনেক সাহায্য করে। তরমুজে প্রায় ৯০ শতাংশ জল থাকে যা আপনার শরীরকে হাইড্রেটেড রাখে। এছাড়াও তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং মিনারেল, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। 

29

আপনি যদি ওজন কমাতে চান, তাহলে অবশ্যই প্রতিদিন তরমুজ খান। তরমুজ দিয়ে তৈরি জুস বা অন্য খাবারও খেতে পারেন। লাল, মিষ্টি ও রসালো তরমুজ দেখলে যে কারোরই খেতে ভালো লাগবে।
 

39

রক্তচাপের রোগীদের জন্যও তরমুজ উপকারী। এটি হার্টকে সুস্থ রাখে এবং হজমশক্তির উন্নতি ঘটায়। যারা প্রচুর তরমুজ খান, তাদের চুল ও ত্বকও সুস্থ থাকে। জেনে নিন তরমুজ খাওয়ার উপকারিতা।
 

49

ওজন কমায়-
তরমুজ খেলে ওজন কমে। তরমুজ একটি মিষ্টি ফল হলেও এতে ক্যালরির পরিমাণ খুবই কম। যারা ডায়েটিং করছেন তাদের তরমুজ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তরমুজ খেলে পেট দ্রুত ভরে যায় এবং হজমশক্তি ভালো থাকে। ওজন কমানোর জন্য তরমুজ সবচেয়ে ভালো ফল।
 

59

শরীরকে হাইড্রেটেড রাখে-
তমুজে রয়েছে প্রচুর পরিমাণে জল। এমন পরিস্থিতিতে গরমে তরমুজ খেলে শরীরে জলের অভাব পূরণ হয়। তরমুজ শরীরকে হাইড্রেটেড রাখে। গরমে তরমুজ খেলে শরীরে শীতলতা আসে। প্রতিদিন তরমুজ খেতে হবে।
 

69

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন- 
তরমুজ খেলে হৃদরোগ কমে যায়। তরমুজে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে। তরমুজে আছে লাইকোপিন অ্যান্টিঅক্সিডেন্ট যা আপনাকে হৃদরোগ থেকে রক্ষা করে। এতে রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং রক্ত ​​জমাট বাঁধার সমস্যা কমে।
 

79

হার্ট সুস্থ রাখুন- 
আজকাল হার্ট সংক্রান্ত রোগের ঝুঁকি অনেক বেড়ে গেছে। খুব অল্প বয়সেই মানুষ হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকিতে থাকে। এমন অবস্থায় যারা তরমুজ খান, তাদের হৃদপিণ্ড অনেকদিন সুস্থ থাকে। তরমুজে থাকা লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট হার্টকে সুস্থ রাখে।
 

89

হজমশক্তি বাড়ায়- 
গরমে পেট সংক্রান্ত  সমস্যা অনেক বেড়ে যায়। এমন পরিস্থিতিতে অবশ্যই তরমুজ খান। তরমুজে রয়েছে ভালো পরিমাণে ফাইবার, যার কারণে পরিপাকতন্ত্র সুস্থ ও সবল থাকে। পেট সুস্থ রাখতে প্রতিদিন তরমুজ খাওয়া উচিত।
 

99

চুল ও ত্বক সুস্থ রাখে- 
তরমুজ খেলে চুল ও ত্বকও ভালো থাকে। এতে ভিটামিন সি এবং ভিটামিন এ পাওয়া যায়। যার কারণে কোলাজেন তৈরি হয় এবং আপনি দীর্ঘ সময়ের জন্য তরুণ থাকেন। তরমুজ খেলে ত্বক নরম হয়, এতে পাওয়া ভিটামিন এ কোষ মেরামত করে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

DD
Deblina Dey
দেবলীনা দত্ত এশিয়ানেট নিউজ বাংলার সিনিয়র কপি এডিটর হিসেবে কাজ করেন। বঙ্গ দর্পণ থেকে চাকরি জীবন শুরু, তারপর আনন্দবাজার পত্রিকায় ফ্রিল্যান্সিং করা। এরপর বাংলা লাইভের কপিরাইটার হিসেবে সাফল্যের সঙ্গে কাজ করেন। ২০১৯ সাল থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। deblina.dey@asianetnews.in-এই মেইলে যোগাযোগ করা যেতে পারে।

Latest Videos
Recommended Stories
Recommended image1
আমরা যেভাবে ব্রাশ করি সেটা কতটা আদর্শ ? সঠিক পদ্ধতি নিয়ে কি বলছেন বিশেষজ্ঞরা?
Recommended image2
এই খাবারগুলি খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব, দেখে নিন তালিকা
Recommended image3
রোজ আপেল খাওয়া কি স্বাস্থ্যের জন্য ভালো?
Recommended image4
আপনার মৃত্যু কি খুব কাছে? শেষের কয়েক দিন শরীরে ফুটে ওঠে এই ৫টি সংকেত!
Recommended image5
আপেল খাওয়ার আশ্চর্যজনক স্বাস্থ্য উপকারিতা, জানুন এক ঝলকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved