MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Lifestyle
  • Health
  • সাবধান, বারবার জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে কাঠ, গরমে জটিল রোগে আক্রান্ত হননি তো আপনি

সাবধান, বারবার জল তেষ্টা পাচ্ছে, গলা শুকিয়ে কাঠ, গরমে জটিল রোগে আক্রান্ত হননি তো আপনি

গরম কালে কোনও কাজ করলেই গলা শুকিয়ে যাচ্ছে, জল তেষ্টা পাচ্ছে বারবার। চিকিৎসকদের মতে, বারবার গলা শুকিয়ে যাওয়া কিন্তু বড় রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে। বিশেষত ডিহাইড্রেশন। শরীরে যখন জলের মাত্রা কমে যায় তখনই গলা শুকোতে থাকে বারংবার। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশনই কিন্তু মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। রোজই যদি এমন হতে থাকে, তাহলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন। 

2 Min read
Author : Riya Das
Published : Apr 29 2021, 11:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

কোনও ব্যক্তি অতিরিক্ত জল পান করেন তখনই যখন শরীরে সোডিয়ামের ঘাটতি দেখা যায়। এছাড়াও  বমি বমি ভাব বা বমির মতো লক্ষণও দেখা দিতে পারে। 

28

অনেকের আবার বারবার  প্রস্রাবও পেতে পারে। তবে বেশ কিছু রোগ রয়েছে যার মধ্যে পলিডিপসিয়া অর্থাৎ অতিরিক্ত তেষ্টা পাওয়াই প্রধান লক্ষণ। 

38

ডায়াবিটিসের একটি অন্যতম উপসর্গ হল গলা শুকিয়ে যাওয়া। অতিরিক্ত পরিমাণে মূত্রের জেরে শরীরে জলের সমতা থাকে না। যার ফলে গলা শুকিয়ে আসে। সেপসিস-এর মতো ভয়ানক রোগেরও উপসর্গ এটি। 

48

বিভিন্ন ধরনের জীবাণু থেকে শরীরে ইনফেকশনের ফলে গলা প্রায় শুকিয়ে যায়। হার্ট, কিডনি অথবা লিভার তার কার্যক্ষমতা হারাতে শুরু করলেও এই সমস্যাগুলি হতে পারে।

58

 

 

যাঁরা অবসাদে ভোগেন তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায়। উচ্চ রক্তচাপে ভুগলে তাঁদের অতিরিক্ত ঘাম হওয়ায় শরীরে জলের মাত্রা ঠিক থাকে না। যার ফলেও অনেকসময় গলা শুকিয়ে যায়।
 

68

 শরীরে যখন জলের মাত্রা কমে যায় তখনই গলা শুকোতে থাকে। ডিহাইড্রেশন বা বদহজম যেমন এর অন্যতম কারণ। শিশুদের ক্ষেত্রে ডিহাইড্রেশন কিন্তু মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। 

78


বেশি ঘাম হওয়া, পেট খারাপ ইত্যাদির জেরেও ডিহাইড্রেশন হতে পারে। তবে হজমের সমস্যা ছাড়াও বেশ কিছু অসুখের কারণেও ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায় । বারংবার এমন হলে এখনই সাবধান হোন।
 

88


যারা অতিরিক্ত পরিমাণে মদ্যপান করেন তাদেরও বেশি মাত্রায় জল তেষ্টা পায়। অ্যালকোহল শরীরকে শুষ্ক করে তোলে যার ফলে শরীরে জলের চাহিদা বাড়ে।

Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News

About the Author

RD
Riya Das
রিয়া ৭ বছরেরও বেশি সময় বিনোদন ও লাইফ-স্টাইল সাংবাদিক। ডবলুবিএসইউ- থেকে ফিল্ম-স্টাডিজ নিয়ে মাস্টার্স। ২০১৪ সালে প্রথম কাজ দৈনিক সংবাদ-এ। কাজ করেছেন ওপেরা নিউজে। ২০১৯ সালে এশিয়ানেট নিউজ বাংলায় বিনোদন এবং লাইফ-স্টাইল বিভাগে যোগ দেন।
Latest Videos
Recommended Stories
Recommended image1
Strength Training: হাড় মজবুত রাখতে চান? জিমে না গিয়েও বাড়িতেই করুন এই সহজ ব্যায়াম
Recommended image2
High Protein Foods: ডিমের চেয়েও বেশি প্রোটিন রয়েছে এই ৭টি খাবারে?
Recommended image3
Health News: ট্যাটুর নেশা ডেকে আনছে অভিশাপ! শরীরে বাঁধছে বিরল রোগের বাসা
Recommended image4
খালি পেটে এলাচ জল পান করুন, ফল পাবেন ম্যাজিকের মতো
Recommended image5
গাছপালা-নির্ভর খাবার বছরে দেড় কোটি মানুষের জীবন বাঁচাতে পারে: রিপোর্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved