MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • ষাটের কাছাকাছি বয়সেও অদম্য প্রাণশক্তি, করোনা সচেনতনায় পায়ে হেঁটে ভারত অভিযান দাসু দার

ষাটের কাছাকাছি বয়সেও অদম্য প্রাণশক্তি, করোনা সচেনতনায় পায়ে হেঁটে ভারত অভিযান দাসু দার

বয়স ষাটের কাছাকাছি হলেও, এখনও অদম্য প্রাণশক্তি তাঁর শরীরে। করোনা সচেতনতায় পায়ে হেঁটে সারা দেশ ঘুড়ে বেড়ালেন হাওড়ার দাসু দা। হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা ঠাকুরদাস শাসমল। অধিকাংশ লোক তাঁকে দাসু নামেই চেনেন। পেশায় দিনমজুর হলেও করোনা সচেতনতায় তাঁর ব্যক্তিগত উদ্যোগ অদম্য সাহসিকতার পরিচয় দেয়। করোনাভাইরাস সম্পর্কে দেশবাসীকে সচেতনতায় করতেই পায়ে হেঁটে ভারত অভিযান বছর ৫৯ দাসু দার।

3 Min read
Author : Asianet News Bangla
Published : Dec 01 2020, 01:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
116

একেই বলে অদম্য প্রাণশক্তি। ষাট ছুঁইছঁই বয়সেও হার না মানার অঙ্গিকার। শুধুমাত্র, পায়ে হেঁটেই গোটা দেশ ঘুরে বেড়ালেন এক বৃদ্ধ। কী কারণে তাঁর এই উদ্যোগ। জানালে আপনিও অবাক হবেন।

216

গোটা বিশ্বে থাবা বসিয়েছে করোনাভাইরাস। গত বছরের ডিসেম্বর থেকে চিনের উহান প্রদেশ থেকে প্রথম ধাবা বসিয়েছিল। তারপরই খুব দ্রুত গোটা বিশ্বকে গ্রাস করেছে এই করোনাভাইরাস। 

316


মারণ এই করোনাভাইরাস থেকে বাঁচতে ত্রাহি ত্রাহি রব বিশ্ববাসীর। এই ভাইরাস থেকে বাঁচতে কিছু গাইডলাইন বেঁধে দেওয়া হচ্ছে। কিন্তু, মানুষের সচেতনতার অভাবে আক্রান্ত হচ্ছেন অনেকেই। গোটা ভারতও তার সংখ্যটাও কম নয়।

416


এই অবস্থায় সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে এলেন বছর ৫৯ বয়সের প্রৌঢ়। পায়ে হেঁটে ভারত অভিযান করলেন তিনি। শুধুমাত্র মানুষের মনে করোনা সচেতনতা বৃদ্ধিতে।

516

তিনি আরও কেউ নন, আমাদের বাংলার নাগরিক। হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা ঠাকুরদাস শাসমল। অধিকাংশ লোক তাঁকে দাসুদা নামেই চেনেন। ৫৯ বছর বয়সে করোনা সচেনতনায় গোটা ভারত অভিযান করলেন তিনি।

616

ঠাকুরদাস বাবু বাংলার একজন সাধারণ নাগরিক। পেশায় দিনমজুর। বাড়িতে স্ত্রী ছেলে-বউমা আছে। দুই মেয়ের বিয়ে আগেই দিয়ে ফেলেছেন। নাতি নাতনিও আছে। সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করলেও সমাজ সচেতন তাঁর মধ্যে অনেকটাই বেশি।

716


করোনাভাইরাসের আবহে সমাজকল্যাণে মানুষের মনে সচেতনতা বৃদ্ধিতে ভারত অভিযান শুরু করেন। তাও আবার পায়ে হেঁটে। কিন্তু তাঁর একার পক্ষে এই আয়োজন করা সম্ভব ছিল না। তাঁর পাশে দাঁড়ায় উদয় নারায়ণপুরেক ভিলেজ বাইকার্স।

816

চলতি বছরের ২৪ অগাস্ট বর্ধমান থেকে যাত্রা শুরু করেছিলেন দাসু দা। সাইকেলে তাঁকে সঙ্গ দেন বছর চল্লিশের মনোজ মান্না। সঙ্গ নেন ভারত অভিযানের জন্য প্রয়োজনীয় সামগ্রী। যেমন তাঁবু, প্রেসার কুকার থেকে আরও অনেক কিছু।

916

তবে তাঁর এই উদ্যোগ নতুন নয়। উদয় নারায়ণপুর ভিলেজ বাইকার্স ক্লাবের সদস্য তিনি। মাঝে মধ্যেই অজানার খোঁজে বেরিয়ে পড়েন তাঁরা। ২০১৮ সালেও সোনালি চর্তুভুজ নামে একটি সংস্থা বেরিয়েছিল এই দাসু দা নিয়ে।

1016


সে সময়, কলকাতা, দিল্লি, চেন্নাই, মুম্বই সফরে বেরিয়েছিলেন দাসু দা। মরণোত্তর দেহদান ও চক্ষুদান বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন তিনি। এবার করোনা কালে মানুষকে সচেতন করতে পায়ে হেঁটে বেরিয়ে পড়লেন। 

1116

করোনা সচেতনতায় ভারত অভিযানে বেরিয়ে পথে ঘাটে নানান বাধার মুখে পড়েছিলেন ঠাকুরদাস শাসমল। কিন্ত কোনও বাধাকেই তোয়াক্কা করেননি তিনি। কখনও রাস্তায় ধারে ডাল রুটি খেয়েছেন। আবার কখনও রাস্তার ধারে খোলা জলে স্নানও করেছেন তিনি।

1216

দিল্লি, মুম্বই, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ঝাড়খন্ড সহ বিভিন্ন রাজ্য ঘুরে বেড়িয়েছেন। শুধুমাত্র মানুষের মনে করোনা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে। 

1316

তাঁবু আর ছোট স্টোভ নিয়ে রাস্তার ধারেই রাত কাটিয়েছেন তিনি। বিভিন্ন রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করেছেন। করোনা সচেতনতা বৃদ্ধিতে সজাগ করেছেন সাধারণ মানুষকে।

1416

রবিবার দুপুরে দাঁতন এলাকার দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন দাসু দা। বুধবার সকালে কলকাতায় প্রবেশ করার কথা রয়েছে তাঁর। এরপর, সেখান থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি।

1516

পেশায় দিনমজুর করোনা সচেতনতায় ভারত অভিযানের জন্য যথেষ্ট টাকা পয়সা ছিল না তাঁর কাছে। তাঁর উদ্যোগকে স্বাগত জানান জেলার প্রান্তিক মানুষজন।

1616

প্রায় একশো দিনের সফরে ভিলেজ বাইকার্স ক্লাবের পক্ষ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দেওয়া হয়েছিল তাঁকে। কিছুটা নিজের পুঁজিও খরচ করেছেন ঠাকুরদাস বাবু। তাঁর এই অদম্য ইচ্ছাকে স্বাগত জানিয়েছেন অপামর দেশবাসী।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
LPG Crisis: 'রান্নার গ্যাসের অভাব নেই, কালোবাজারিই সমস্যা,' বিস্ফোরক রেস্তোরাঁ মালিক
Recommended image2
CPM Candidate 2026: তামান্নার মাকে প্রার্থী করায় পার্টি অফিসে ভাঙচুর! সাসপেন্ড ৭ সিপিএম কর্মী, কালীগঞ্জে গোষ্ঠীকোন্দল
Recommended image3
Mamata Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার না যুবসাথী! কঠিন পরীক্ষা কোন প্রকল্প উতরে দেবে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে
Recommended image4
Utpal Maharaj: বিজেপির প্রার্থী হওয়ায় উৎপল মহারাজকে বহিষ্কার ভারত সেবাশ্রম সংঘের
Recommended image5
BJP protest: বহিরাগত প্রার্থী চলবে না! বৈষ্ণবনগরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved