MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Krishna Janmashtami Wishes
TN DA Hike
SSC CASE
Janmashtami 2026 Date
Annapurna Bhandar
Krishna Janmashtami Wishes in Bengali
8th Pay Commission
West Bengal DA Date
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
West Bengal Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ফিরে দেখা নোটবন্দি, ডিজিটাল পেমেন্ট থেকে কালো ধন উদ্ধার, কতটা সফল বিমুদ্রাকরণ

ফিরে দেখা নোটবন্দি, ডিজিটাল পেমেন্ট থেকে কালো ধন উদ্ধার, কতটা সফল বিমুদ্রাকরণ

২০১৬ সালের ৮ ই নভেম্বর নোটবাতিলের ঘোষণার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছিলেন এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু ইতিবাীচক দিক দেখা যাবে ভারতীয় অর্থনীতিতে। কালো ধন উদ্ধার করা যাবে, বন্ধ হবে জাল নোটের কারবার, বন্ধ হবে দুর্নীতি ও সন্ত্রাসবাদে তহবিল জোগান, কর ফাঁকি দেওয়া অভ্যাস দূর হবে। একইসঙ্গে ডিজিটাল ইন্ডিয়া হওয়ার দিকে আরও এক কদম এগিয়ে যাবে ভারত। বিমুদ্রাকরণের তিন বছর পরে ফিরে দেখা যাক, কতটা সফল হল মোদী সরকারের নেওয়া এই অর্থনৈতিক সিদ্ধান্ত। 

2 Min read
Author : Amartya Lahiri
Published : Nov 08 2019, 12:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কালো টাকা: নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের প্রধান লক্ষ্য ছিল ভারতে কালো টাকার কারবার বন্ধ করে দেওয়া। এই কারণেই পুরোনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে ৫০০ এবং ২০০০ টাকার উচ্চমূল্যের নোট চালু করেছিল। কিন্তু সেই লক্ষ্য প্রায় পুরোপুরিই ব্যর্থ হয়েছে বলা যায়। গত কয়েকমাসে শুল্ক বিভাগের একাধিক অভিযানে বিভিন্ন জায়গা থেকে থরে থরে মজুত বেহিসেবি ২০০০ টাকার নোটের বাণ্ডিল পাওযা গিয়েছে। আরবিআই-এর পক্ষ থেকে ২০০ টাকার নোট ছাপা বন্ধ অবধি করে দেওয়া হয়েছে।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ডিজিটাল লেনদেন: কালো টাকা এবং জাল নোট রুখতে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য ছিল নগদের পরিমাণ কমিয়ে ডিজিটাল পেমেন্টে জোর দেওয়া। নোট বাতিলের পরবর্তী সময়ে বাজারে নগদ টাকার যখন অভাব ছিল, ডিজিটাল লেনদেনে জোয়ার এসেছিল। তবে নগদ টাকা বাজারে এসে যাওয়ার পর ফের ডিজিটাল লেলনদেনের পরিমাণ লক্ষ্যনীয়ভাবে কমেছে। এখনও নোটবাতিল পূর্ববর্তী সময়েকর থেকে ডিজিটাল লেনদেনের পরিমাণ দ্বিগুণ হলেও, বাজারে চালু নগদের পরিমাণও প্রায় দ্বিগুণ হয়েছে। ডিজিটাল পেমেন্টে বেশ কিছু প্রতারণার ঘটনাও ভারতীয়দের ডিজিটাল লেনদেনে ভরসা কমিয়েছে।
35
জাল নোট: জাল নোটের কারবার বন্ধের ক্ষেত্রে বিমুদ্রাকরণের কোনও প্রভাবই প্রায় পড়েনি বলা যায়। আরবিআই-এর ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করার পিছনে এই জাল নোটের দাপট অন্যতম কারণ। জানা গিয়েছে নোট বাতিলের আগে বাজারে ১৫.৯ কোটি টাকার জাল নোট চালু ছিল বলে সরকার দাবি করেছিল। কিন্তু ২০১৭ সালে পুলিশ উদ্ধারই করেছিল ২৮.১ কোটি টাকার জাল নোট। যার বেশিরভাগই ২০০০ টাকার। অর্থাৎ ১ বছরে প্রায় দ্বিগুন হয়েছিল জাল নোট। নতুন নোট চালুর সময়ে বলা হয়েছিল এই নোটগুলি জাল করা কঠিন হবে। কিন্তু কার্যক্ষেত্রে তার উল্টোটাই ঘটেছে।
45
55
কর ফাঁকি দমন: নোট বাতিলকে সাফল্য হিসেবে তুলে ধরে মোদী সরকার দাবি করে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট (জিডিপি) অনুপাতে কর আদায় বৃদ্ধি ঘটা। এই দাবি আংশিক সত্যি বলা য়ায়। আয়কর রিটার্ন (আইটিআর) জমা দেওয়ার লোকের সংখ্যা অবশ্যই বেড়েছে। তবে কর সংগ্রহের হেরফের ঘটেনি। ট্যাক্স-টু-জিডিপি অনুপাত এখনও উন্নত দেশগুলির প্রায় অর্ধেকে দাঁড়িয়ে আছে।

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
Manipur Attack: মণিপুরে কংগ্রেস বিধায়কের বাড়িতে গ্রেনেড হামলা, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Recommended image2
Film Festival: শ্রীনগরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, নিরাপত্তা আঁটোসাঁটো করতে উচ্চ পর্যায়ের বৈঠক আইজিপি-র
Recommended image3
BRICS Forum: দিল্লিতে শুরু বিচারপতিদের সম্মেলন, একাধিক দেশের সঙ্গে বৈঠক করলেন CJI
Recommended image4
Indus Waters Treaty: লাদাখে সিন্ধুর জল ধরে রাখার উদ্যোগ, পাকিস্তানকে বার্তা ভারতের
Recommended image5
Bihar Floods: আকাশে চক্কর কেটে বন্যা পরিস্থিতি দেখলেন মুখ্যমন্ত্রী, ত্রাণে জোর দেওয়ার নির্দেশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved