MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Ranu Mondal Video Viral
Bengal Richest Person
East Bengal FC
Ration Cards
Nabanna New Holidays List
AP Govt DA Arrear
8th Pay Commission
West Bengal Weather Update
West Bengal DA Hike
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • ছয়মাসের মধ্যেই গঠিত হচ্ছে 'হিন্দু সংসদ', কীভাবে ধর্ষণে অভিযুক্ত গডম্যান গড়ে তুললেন আপন দেশ

ছয়মাসের মধ্যেই গঠিত হচ্ছে 'হিন্দু সংসদ', কীভাবে ধর্ষণে অভিযুক্ত গডম্যান গড়ে তুললেন আপন দেশ

এর আগে জানিয়েছিলেন 'হিন্দু দেশ' কৈলাস স্থাপন করেছেন তিনি। তারপর দিন দুয়েক আগে সেই দেশের মুদ্রা প্রকাশ করে 'রিজার্ভ ব্যাঙ্ক' তৈরির কথাও ঘোষণা করেছিলেন পলাতক ধর্মগুরু নিত্যানন্দ। এরপর আরও এক বড় ঘোষণা করলেন তিনি। জানালেন আগামী ছয় মাসের মধ্যে একটি হিন্দু সংসদ গঠন করবেন তিনি। 

1 Min read
Author : Amartya Lahiri
| Updated : Aug 27 2020, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি বলেছেন 'গণপতির অনুগ্রহে হিন্দু ধর্মের ভিত্তিতে' তিনি একটি হিন্দু সংসদ প্রতিষ্ঠা করতে চান। বিশ্বের বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনগুলি পরিচালনার জন্য একটি মডেল সরকার প্রতিষ্ঠা করতে চলেছেন।

 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27

এর জন্য ছয় মাস মতো সময় লাগতে পারে বলে জানিয়েছেন স্বঘোষিত গডম্যান। তাঁর প্রত্যাশা ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যেই এই কাজটি শেষ করে ফেলতে পারবেন।

 

37

বেদ ও অগম-এ পরমশিব-এর বক্তব্য অনুযায়ী এই হিন্দু সংসদে থাকবে পাঁচটি সভা - চিত সভা, রাজা সভা, দেব সভা, কনগ সভা এবং নিত্যানন্দ সভা। বিশ্বজুড়ে হিন্দু আধ্যাত্মিক বিজ্ঞান, রাজনীতি, নীতি নির্ধারণ, সম্পদ বিকাশের মতো কাজ করবে তারা। প্রতিটি সভায় ১,০০৮ জন করে সদস্য থাকবেন।

 

47

এই স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অবশ্য ধর্ষণের মতো গুরুতর অভিযোগ রয়েছে। ২০১৯ সালের অক্টোবরে তিনি ভারত ছেড়ে পালিয়েছিলেন বলে মনে করা হয়।

 

57

এরপর ২০১৯ সালের ডিসেম্বরে নিত্যানন্দ তাঁর নিজের হিন্দু দেশ কৈলাস-এর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ঘোষণা করেছিলেন। সম্প্রতি তিনি সেই দেশের জন্য বিনামূল্যে ই-পাসপোর্ট এবং নিখরচায় ই-নাগরিকত্বও চালু করেছেন।

 

67

কর্তৃপক্ষের ধারণা, লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের উপকূলের কাছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত কোনও দ্বীপে আশ্রয় নিয়েছেন নিত্যানন্দ।

 

77

শনিবার এই স্ব-ঘোষিত গডম্যান গণেশের পায়ে সমর্পন করে কৈলাসের রিজার্ভ ব্যাঙ্কের মুদ্রার উন্মোচন করেছিলেন।

 

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
কিছুতেই বাবা হতে পারছিলেন না, টেস্ট করে জানতে পারলেন শরীরে জরায়ু রয়েছে
Recommended image2
Health Insurance: স্বাস্থ্য বিমা বেড়ে ২৫ লক্ষ টাকা! কারা পাবেন এই সুবিধা? জানুন আবেদনের পদ্ধতি
Recommended image3
India Nuclear Arsenal: অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী ভারতের, এক বছরে তৈরি ৩০টি নতুন পরমাণু অস্ত্র
Recommended image4
Today’s News in Bengali Live: কিছুতেই বাবা হতে পারছিলেন না, টেস্ট করে জানতে পারলেন শরীরে জরায়ু রয়েছে
Recommended image5
BRICS India 2026: ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লিতে রুশ প্রেসিডেন্ট, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে মোদী-পুতিন বৈঠকের সম্ভাবনা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved