MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • India News
  • Amit Shah: ইজরায়েল-আমেরিকা সংঘর্ষে উত্তপ্ত ইরান, রাজ্যগুলিকে বিশেষ সতর্ক বার্তা অমিত শাহের

Amit Shah: ইজরায়েল-আমেরিকা সংঘর্ষে উত্তপ্ত ইরান, রাজ্যগুলিকে বিশেষ সতর্ক বার্তা অমিত শাহের

Amit Shah On Iran Issues: ইরান ইস্যুতে এবার প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ বার্তা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এই মর্মে বিশদ চিঠি পাঠানো হয়েছে প্রতিটি রাজ্যকে। কী লেখা রয়েছে চিঠিতে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Mar 04 2026, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ইরানের পরিস্থিতি নিয়ে রাজ্যগুলিকে সতর্ক বার্তা অমিত শাহের
Image Credit : x

ইরানের পরিস্থিতি নিয়ে রাজ্যগুলিকে সতর্ক বার্তা অমিত শাহের

মধ্যপ্রাচ্যের যুদ্ধে উত্তপ্ত ইরান। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। লাগাতার সংঘর্ষ চালাচ্ছে ইজরায়েল-আমেরিকা। পাল্টা আক্রমণ করতে থেমে নেই ইরানও। এই অবস্থায় ভারতে বসে কেউ যাতে ইরানের ঘটনা নিয়ে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে সেই জন্য এবার দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বিশেষ সতর্ক বার্তা জানিয়ে চিঠি পাঠাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
চিঠিতে কী বার্তা দেওয়া হয়েছে?
Image Credit : ANI

চিঠিতে কী বার্তা দেওয়া হয়েছে?

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে যে, ইরানের সমর্থনে কেউ যদি উস্কানিমূলক মন্তব্য করেন, তাঁদের চিহ্নিত করতে হবে এবং তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। যে কোনও প্রকারেই হোক, অশান্তির পরিস্থিতি এড়ানোর বার্তা দিয়েছে কেন্দ্র সরকার।

Related Articles

Related image1
West Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝায় হাওয়া বদলের পূর্বাভাস, সপ্তাহভর তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ
Related image2
World Women Day 2026: বিশ্ব নারী দিবসে ফিট থাকুন ভিতর থেকে, মেনে চলুন এই টিপসগুলি
36
শাহের বার্তা ইরান ইস্যুতে
Image Credit : ANI

শাহের বার্তা ইরান ইস্যুতে

গত শনিবার থেকেই উত্তপ্ত ইরান। ওই দিনই অমিত শাহের মন্ত্রক রাজ্যগুলিকে সতর্ক করে চিঠি পাঠিয়ে দিয়েছিল। তা এত দিনে সংবাদসংস্থার হাতে এসেছে। ইরানে আমেরিকা-ইজরায়েলের হামলার আবহে ভারতেও অশান্তি হতে পারে বলে মনে করে কেন্দ্র। চিঠিতে বলা হয়েছে, ইরানপন্থী উগ্র ধর্মপ্রচারকদের চিহ্নিত করতে হবে, যাঁরা উস্কানিমূলক বক্তৃতা করছেন। আর এই পরিস্থিতিতে এবার সংবাদ সংস্থা এএনআই-এর হাতে এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সেই চিঠি। 

46
পরিস্থিতির উপর নজর রাখার বার্তা অমিত শাহের
Image Credit : Twitter

পরিস্থিতির উপর নজর রাখার বার্তা অমিত শাহের

একই সঙ্গে বর্তমানে ইরানের যা অবস্থা  তাতে ভারতে কেউ উস্কানিমূলক মন্তব্য না  করে সেইদিকে খেয়াল রাখার পাশাপাশি পরিস্থিতি যাতে হাতের বাইরে যেতে না পারে, তার জন্য রাজ্যগুলিকে সতর্ক থাকতে হবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে। যে কোনও প্রকার ধর্মীয় হিংসাত্মক ঘটনার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে বলেও  নির্দেশ দেওয়া হয়েছে। 

56
ইরান নিয়ে তটস্থ কেন্দ্রীয় সরকার
Image Credit : ANI

ইরান নিয়ে তটস্থ কেন্দ্রীয় সরকার

সূত্রের খবর, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে অনেক ভারতীয় নাগরিক আটকে পড়েছেন। বহু ভারতীয় মধ্য়প্রাচ্যের বিভিন্ন দেশে কর্মসূত্রে থাকেন। পরিস্থিতির চাপে পড়ে তাঁদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। প্রত্যেকের পরিবারই প্রিয়জনের জন্য উদ্বিগ্ন। বিদেশে থাকা ভারতীয়র নিরাপদে এবং দ্রুত দেশে ফেরা নিশ্চিত করার জন্য বিশেষ চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার।

66
ইরানে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নজর কেন্দ্রের
Image Credit : Asianet News

ইরানে থাকা ভারতীয়দের জন্য বিশেষ নজর কেন্দ্রের

এদিকে শাহের মন্ত্রকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ৪৮ ঘণ্টা ধরে আটটি উপসাগরীয় এবং পশ্চিম এশিয়ার দেশের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তিনি সাম্প্রতিক হিংসার নিন্দা করেছেন, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁদের ধন্যবাদ জানিয়েছেন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
অমিত শাহ
ইরান হামলা
দেশের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ISRO: ইসরোর ভূমিকা কমছে না, বরং আরও বাড়ছে! জল্পনা ওড়ালেন ইন-স্পেস কর্তা
Recommended image2
Delhi Building Collapse: দিল্লিতে ভেঙে পড়ল ছাত্রদের পেয়িং গেস্ট, হত অন্তত ৩
Recommended image3
8th Pay Commission লাগু হওয়ার আগেই সরকারি কর্মীদের হাতে লটারি! মূল বেতনের ৬৬-৬৭% হতে পারে ডিএ
Recommended image4
IAF Sarang Team: মিশরের আকাশে ভারতের 'ধ্রুব' হেলিকপ্টার, দেখাবে দুরন্ত কসরত?
Recommended image5
Bihar Flood: পাটনায় বিপদসীমার ওপর দিয়ে বইছে গঙ্গা, বিহারে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি
Related Stories
Recommended image1
West Bengal Weather: পশ্চিমী ঝঞ্ঝায় হাওয়া বদলের পূর্বাভাস, সপ্তাহভর তুমুল বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ
Recommended image2
World Women Day 2026: বিশ্ব নারী দিবসে ফিট থাকুন ভিতর থেকে, মেনে চলুন এই টিপসগুলি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved