MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • এবার থেকে এটিএমে সবসময় রাখতে হবে টাকা, ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা আরবিআইয়ের

এবার থেকে এটিএমে সবসময় রাখতে হবে টাকা, ব্যাঙ্কগুলিকে কড়া বার্তা আরবিআইয়ের

অনেকক্ষণ এটিএমের লাইনে দাঁড়িয়েও অবশেষে দেখা গেল টাকাই নেই। ঝাঁপ বন্ধ করে দিলেন নিরাপত্তারক্ষী। এই ঘটনা হামেশাই ঘটে। এই ধরণের হয়রানিতে পড়তে হয় প্রায় সবাইকেই। এবার থেকে তা হবে না। অক্টোবর থেকে এটিএমে টাকা না থাকলে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে দিতে হবে মোটা জরিমানা। 

2 Min read
Author : Parna Sengupta
| Updated : Aug 11 2021, 01:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110


 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
বেশির ভাগ ক্ষেত্রে শহরাঞ্চল বা গ্রামগঞ্জের এটিএমগুলি আউট অফ ক্যাশ হয়ে পড়ে থাকে দিনের পর দিন। গ্রাহকদের ফিরে যেতে হয় টাকা না তুলেই। সমস্যায় পড়তে হয়।
310
এটিএমে টাকা না থাকায় অনেক ক্ষেত্রে ব্র্যাঞ্চে গিয়ে আরও সময় ব্যয় করে টাকা তুলতে হয়। এই পরিস্থিতির বদল ঘটাতে চাইছে আরবিআই। গ্রাহক হয়রানির দায় এবার নিতে হবে ব্যাংকগুলিতে। স্পষ্ট বার্তা রিজার্ভ ব্যাংকের।
410
একটি বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, চলতি বছরের ১ অক্টোবর থেকে যদি কোন এটিএম আউট অফ ক্যাশ থাকে, সেই সংশ্লিষ্ট ব্যাংক এবং হোয়াইট লেবেল অপারেটরদের দিতে হবে জরিমানা।
510
বিবৃতিতে আরবিআই জানিয়েছে, একমাসে ১০ ঘণ্টার বেশি কোন ব্যাংকের এটিএমে টাকা না থাকলে সংশ্লিষ্ট ব্যাংকের যতগুলি এটিএমে টাকা নেই, তার প্রত্যেকটির জন্য ১০০০০ টাকা করে জরিমানা দিতে হবে।
610
আরবিআইয়ের এই সিদ্ধান্ত ও ঘোষণা গ্রাহকদের কাছে বড়সড় স্বস্তি। এবার আর এলাকার প্রতিটি এটিএমে ঘুরে ঘুরে টাকা তোলার জন্য সময় নষ্ট করতে হবে না গ্রাহকদের বলেই মনে করা হচ্ছে।
710

rbi

810
হোয়াইট লেবেল এটিএম -এর ক্ষেত্রে, সেই ব্যাঙ্ককে জরিমানা করা হবে। ব্যাংক, তার বিবেচনার ভিত্তিতে হোয়াইট লেবেল এটিএম অপারেটরের কাছ থেকে জরিমানা আদায় করতে পারে বলে জানিয়েছে আরবিআই।
910
আরবিআই আরও বলেছে যে ব্যাঙ্কগুলি এটিএম-এর ডাউনটাইম-এ সিস্টেম-জেনারেটেড স্টেটমেন্ট জমা দেবে। এই স্টেটমেন্ট জমা পড়বে আরবিআই-এর 'ইস্যু ডিপার্টমেন্ট'-এর কাছে যার এক্তিয়ারে এই এটিএমগুলি রয়েছে।
1010
জানা গিয়েছে দেশে বিভিন্ন ব্যাংকের ২ লক্ষ ১৩ হাজার ৭৬৬ টি এটিএম রয়েছে। যার মধ্যে একটি বড় পরিমাণ এটিএম-ই ‘আউট অফ ক্যাশ’ হয়ে পড়ে থাকে। এই পেনাল্টির কারণে আগামী দিনে গ্রাহককে এ ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে না।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
মে মাসে গোয়া: দিনে ভ্যাপসা গরম, রাতেই বৃষ্টি! ট্রিপ প্ল্যানের আগে এই গাইড দেখুন
Recommended image2
মোদীর সঙ্গে সাক্ষাতে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার, দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সফরে কী কথা হল?
Recommended image3
Work From Goa: ল্যাপটপ গুছিয়ে সোজা গোয়া! সমুদ্রের ধারে বসে কাজের সুযোগ দিচ্ছে সরকার
Recommended image4
CPM Meeting: কিউবার পাশে সিপিএম, কেরলের হারে অস্বস্তি! বৈঠকে এলেন না পিনারাই বিজয়ন
Recommended image5
DA Hike in May: মে মাসের স্যালারির সঙ্গেই মিলবে বকেয়া DA! দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved