অন্তঃসত্ত্বা সাংবাদিককে কীভাবে ধাক্কা দেন রাহুল? জানালেন রিচা পরাশর

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়া এবং হাত ধরে জোরে টানার অভিযোগ! সোমবার,সুপ্রিম কোর্ট চত্বরে এসআইআর প্রক্রিয়ার প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভ চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সাংবাদিক রিচা পরাশর।

Share this Video

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অন্তঃসত্ত্বা সাংবাদিককে ধাক্কা দেওয়া এবং হাত ধরে জোরে টানার অভিযোগ! সোমবার,সুপ্রিম কোর্ট চত্বরে এসআইআর (SIR) প্রক্রিয়ার প্রতিবাদে বিরোধীদের বিক্ষোভ চলাকালীন এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন সাংবাদিক রিচা পরাশর। তিনি দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। রিচার অভিযোগ, ঘটনার পর তাঁকে নিয়ে নানা মন্তব্য করছেন রাহুল গান্ধীর সমর্থকেরা। তাঁর অভিজ্ঞতাকে খাটো করে দেখানোরও চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি। এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানিয়েছেন ওই সাংবাদিক।
রিচা পরাশরের কথায়,"এটি কংগ্রেস বা বিজেপির বিষয় নয়। আমি একজন সাধারণ নাগরিক, নিজের দায়িত্ব পালন করছিলাম। মানুষ যেসব কথা বলছেন, তা অত্যন্ত দুঃখজনক।" ঠিক কী ঘটেছিল সুপ্রিম কোর্ট চত্বরে? কী বলছেন অভিযোগকারী সাংবাদিক?

Related Video