MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • লাদাখ কব্জা করতে চিনা সেনার কূট চাল, মোদীর বিরুদ্ধে ভারতীয় জওয়ানদের প্ররোচিত করতে ষড়যন্ত্র ফাঁস

লাদাখ কব্জা করতে চিনা সেনার কূট চাল, মোদীর বিরুদ্ধে ভারতীয় জওয়ানদের প্ররোচিত করতে ষড়যন্ত্র ফাঁস

পূর্ব লাদাখে চিনা সেনার অনুপ্রবেশ সাহসিকতার সঙ্গে রুখে দিয়েছেন ভারতীয় জওয়ানরা। আন্তর্জাতিক মঞ্চে বারবার আগ্রাসনের জন্য মুখ পড়ছে বেজিংয়ের। এই পরিস্থিতিত সাম্রাজ্যলোভী দেশটি ভারতীয় সেনার মোনবল ভাঙতে এক অতি নিকৃষ্ট পদক্ষেপ করছে। 

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 16 2020, 05:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112


পূর্দ লাদাখে পরাক্রম দেখিয়েছে ভারতীয় সেনা। অধিকাংশ পর্বত চূঁড়াই এখন ভারতীয় সেনার দখলে। এই পরিস্থিতিতে ভারতীয় জওয়ানদের মনোবল ভাঙতে একটি পরিকল্পনা করেছে লালফৌজ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212

লাদাখে লাউডস্পিকার বাজিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভারতীয় জওয়ানদের প্ররোচিত করার চেষ্টা চলছে। 

312

ভারতের সামরিক বিশেষজ্ঞরা বলছেন চিন আসলে  ১৯৬২ সালের মতোই ভাবনাচিন্তা নিয়ে চলছে। 

412

আসলে চিন তার হাজার বছরের পুরনো রণকৌশল নিয়েই এগোতে চাইছে। 

 

512

চিনা সামরিক রণনীতিক সুন জু তাঁর বিখ্যাত বই 'আর্ট অফ ওয়ার' লিখেছিলেন ষাট খ্রিস্টপূর্বে। যেখানে লেখা রয়েছে, বিনা যুদ্ধ করে যে ক্ষমতা দখল করে সেটাই হল যুদ্ধের সেরা কৌশল। 

612

সেই যুদ্ধ কৌশলকে  নিয়েই  এখনও কাজ করে চলেছে  চিনের সেনাবাহিনী এবং গ্লোবাল টাইমসের মতো কমিউনিস্ট পার্টির মুখপত্রগুলি।  লাদাখে ভারতীয় সেনাদের বিরুদ্ধে মানসিক যুদ্ধ পরিচালনা করছে লালফৌজ।

712

 ২৯ ও ৩০ আগস্ট, প্যাংগং লেকের দক্ষিণ তীরে রেজাং লা ও রেচিন লাতে ভারতীয় সেনাবাহিনী চিনা সেনাবাহিনী আক্রমণ রুখে দিলে চিনা সেনাবাহিনী সর্বপ্রথম ট্যাঙ্ক এবং সাঁজোয়া সামরিক যানবাহন নিয়ে আসে। 

812


চিনা ফৌজ আশা করেছিলেন যে এতে ভারতীয় সেনা ভয় পাবে এবং পশ্চাদপসরণ করবে, কিন্তু বাস্তবে  তা ঘটেনি। ভারতীয় সেনাবাহিনী স্পষ্ট বুঝিয়ে দেয় যে যদি চিনা সেনাবাহিনী লক্ষ্মণ রেখাকে অতিক্রম করে তবে তার জবাব দেওয়া হবে।

912

এই পদক্ষেপ ব্যর্থ হওয়ার পরে, চিনের সেনাবাহিনী প্যাংগং লেকের ফিংগার ৪-এ পাঞ্জাবি গান বাজানো শুরু করে। সূত্রের খবর, এই  সময়ে চিনা সেনাবাহিনীর মোল্ডো সামরিক ঘাঁটিতে বড় বড় লাউডস্পিকার বসানো হয়েছিল। 

1012

চিনা সেনারা হিন্দিত ভাষার সাহায্য নিয়ে কঠোর শীতে ও এত উচ্চতায় ভারতীয় সেনা মোতায়েন নিয়ে এদেশের রাজনৈতিক  নেতাদের সিদ্ধান্তের তাৎপর্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

1112

চিনের কৌশল হ'ল ভারতীয় সৈন্যদের আস্থা দুর্বল করা এবং যে সব সেনারা কখনও গরম খাবার খান না তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করা। 

1212

ভারতীয় সেনাবাহিনীর এক প্রাক্তন সেনাকর্তা বলেছিলেন যে   ১৯৬২ এবং ১৯৬৭  সালে নাথু লা সংঘর্ষের সময় পিএলএ-তে লাউডস্পিকারের কৌশল ব্যবহার করেছিল লালফৌজ। ওই সেনাকর্তা আরও বলেন,  চিন মনেকরছে যে পাঞ্জাবি সেনারা ফিঙ্গার ৪-এ মোতায়েন রয়েছে।

About the Author

AN
Asianet News Bangla
Latest Videos
Recommended Stories
Recommended image1
India-USA Relation: দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির চেষ্টা, জে ডি ভান্সের সঙ্গে কথা মোদীর
Recommended image2
AI Deepfake: AI দিয়ে আর যেকোনও ছবি বানিয়ে পোস্ট করা যাবে না ফেসবুকে! সোশ্যাল মিডিয়া কন্টেন্টে কড়া হল কেন্দ্র
Recommended image3
Now Playing
'আতঙ্ক মুক্ত বাংলায় এসেছি', পালাবদলের পর প্রথম বার বাংলায় এসে জানালেন সাধ্বী ঋতম্ভরা
Recommended image4
Now Playing
PM Modi News: রকেট থেকে জীবনের পাঠ, সেরা ১০ টি বার্তা, দিল্লি আইআইটিতে মোদীর মাস্টারক্লাস!
Recommended image5
Banking Cyber Security: কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে ডিজিটাল জালিয়াতি থেকে বাঁচাতে বড় পদক্ষেপ নিলেন অমিত শাহ, বিস্তারিত জানুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved