MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • করোনা-বিশ্বে নজির দিল্লির, তৈরি হল পৃথিবীর বৃহত্তম কোভিড কেয়ার সেন্টার, দেখুন ছবিতে ছবিতে

করোনা-বিশ্বে নজির দিল্লির, তৈরি হল পৃথিবীর বৃহত্তম কোভিড কেয়ার সেন্টার, দেখুন ছবিতে ছবিতে

কোভিড-১৯ মহামারিতে ভারতের সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য গুলির মধ্যে রয়েছে রাজধানী দিল্লি। ভারতের কোভিড-১৯ ট্র্যাকার অনুযায়ী রবিবার সকালে দিল্লির মোট করোনা রোগীর সংখ্যা পৌঁছেছে ৯৭,২০০-তে। এই অবস্থায় দিল্লির হাসপাতালগুলিতে আর করোনা রোগী ভর্তির জায়গা মিলছে না। গত মাসে দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির হাসপাতালে শুধু রাজ্যবাসীই ভর্তি হতে পারবেন ঘোষণা করে বিতর্কে জড়িয়েছিলেন। এই নিয়ে লেফট্যানেন্ট গভর্নরের সঙ্গে দ্বিমত প্রকাশ করেছিলেন। এই অতিরিক্ত রোগীর সমস্য়া মেটাতেই রাজধানীতে তৈরি হল বিশ্বের সবচেয়ে বড় কোভিড কেয়ার সেন্টার। 

1 Min read
Author : Amartya Lahiri
| Updated : Jul 19 2020, 06:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

রবিবার সকালে সর্দার প্যাটেল কোভিড কেয়ার সেন্টার নামে এই নতুন কোভিড কেয়ার সেন্টারটির উদ্বোধন করলেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজাল।

 

27

এই সেন্টারটি তৈরি করা হয়েছে ছত্রপুরের রাধা সোয়ামি সতসং বিয়াসে। ১০,০০০ শয্যা বিশিষ্ট এই সেন্টারই আপাতত বিশ্বের 'বৃহত্তম' কোভিড কেয়ার সেন্টার বলে দাবি কর্তৃপক্ষের।

 

37

যেসব কোভিড রোগীর দেহে সংক্রমণের হালকা উপসর্গ ও রয়েথে এবং যাঁরা উপসর্গহীন, বা অ্যাসিম্পটমেটিক, এমন করোনভাইরাস রোগীদেরই চিকিৎসা করা হবে। যাঁরা উপসর্গবিহীন এবং বাড়িতে স্ব-বিচ্ছিন্নতার সুবিধা নেই, তাঁরাও আসতে পারবেন এখানে।

 

47

কেন্দ্রটি দৈর্ঘ্যে ১,৭০০ ফুট, প্রস্থে ৭০০ ফুট। বলা হচ্ছে প্রায় ২০টি ফুটবল মাঠ ঢুকে যাবে এর মধ্যে। ৫০টি করে শয্যার ২০০ টি ঘেরাটোপে ভাগ করা হয়েছে কেন্দ্রটিকে।

 

57

দিল্লি সরকার এই কেন্দ্রকে প্রশাসনিক সহায়তা দেবে। তবে, মূল পরিচালনার দায়িত্বে রয়েছে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ। রাধা সোয়ামি বিয়াস ধর্মীয় সম্প্রদায়ের স্বেচ্ছাসেবীরাও এই কেন্দ্রটি চালাতে সহায়তা করবেন।

 

67

আইটিবিপি ডিজি এসএস দেশওয়াল জানিয়েছেন, তাঁদের চিকিত্সক, নার্স এবং প্যারামেডিক কর্মীরাই এই কোভিড-১৯ কেয়ার সেন্টারের দায়িত্ব নেবেন। আইটিবিপি গত কয়েক মাস ধরে করোনা রোগীদের দেখভাল করেছে। ,সেই অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে।

 

77

দিল্লির স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুসারে দিল্লিতে এখন মোট করোনা মামলার সংখ্যা ৯৭,২০০। তবে এর মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ৬৮,২৫৬ জন। আর সক্রিয় মামলার সংখ্যা ২৫,৯৯০।

 

About the Author

AL
Amartya Lahiri

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ajker Bangla News Live: Pakistan News - বিশ্ব রাজনীতিতে ফের মুখ পুড়ল পাকিস্তানের, আমেরিকার সঙ্গে বৈঠকের পর হোটেলের বিল মেটাতে নারাজ শাহবাজ সরকার
Recommended image2
Women Reservation Bill 2026: মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে লোকসভায় ৮৫০ আসন চাইছে কেন্দ্রীয় সরকার
Recommended image3
West Asia: হরমুজ প্রণালী খোলা রাখা নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা মোদীর, কী হল আলোচনা?
Recommended image4
Vinesh Chandel: বিনেশ চান্দেল কে? I-PAC-এ তাঁর ভূমিকা কী ছিল? এক ক্লিকেই জানুন
Recommended image5
DA CASE: বুধবারই কাটবে মহার্ঘ ভাতা মামলার জট? বড় আপডেট সুপ্রিম কোর্টের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved