MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Cyclone Arnab Landfall
Ajit Agarkar BCCI Dispute
Bekar Bhata Application
West Bengal Weather
Asian Games 2026
Annapurna Bhandar
WB Ration Update
Widow Pension or Annapurna Yojana, No Double Schemes
DA Arrears News
Ajker Rashifal
Ajker Bangla Khobar Live
  • Home
  • India News
  • 'দিনে মাত্র আধঘণ্টা দিন শরীরচর্চায়', ফিট ইন্ডিয়ার বর্ষপূর্তিতে দেশবাসীকে সুস্থ থাকার মন্ত্র জানালেন মোদী

'দিনে মাত্র আধঘণ্টা দিন শরীরচর্চায়', ফিট ইন্ডিয়ার বর্ষপূর্তিতে দেশবাসীকে সুস্থ থাকার মন্ত্র জানালেন মোদী

ফিট ইন্ডিয়া মুভমেন্টের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ‘ফিট ইন্ডিয়া ডায়লগ’ শীর্ষক ভারচুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছিল কেন্দ্র। বৃহস্পতিবার সেই অনুষ্ঠানে দেশের খ্যাতনামা ক্রীড়াবিদ ও ফিটনেস বিশেষজ্ঞদের সঙ্গে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধন করলেন ‘ফিট ইন্ডিয়া এজ অ্যাপ্রোপ্রিয়েট ফিটনেস প্রোটোকলস’-এর।

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Sep 24 2020, 02:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111

কেন্দ্রের ফিট ইন্ডিয়া মুভমেন্টের বর্ষপূর্তিতে দেশের ফিটনেস বিশেষজ্ঞ ও ফিট থাকায় উত্‍‌সাহীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
211

সেই বৈঠকে ছিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক বিরাট কোহলি, অভিনেতা মিলিন্দ সোমন ও পুষ্টিবিদ রুজুতা দিওয়েকরের মতো ফিটনেস ফ্রিকরা। 

311


কাশ্মীরের উদীয়মান মহিলা গোলকিপার আফসান, যোগগুরু শিবানন্দ সরস্বতীর সঙ্গে শরীর সুস্থসবল রাখার প্রয়োজনীয়তা ও নানা উপায়ের কথা আলোচনা করেন প্রধানমন্ত্রী ।

411

৭ জন খ্যাতনামা ক্রীড়াবিদ ও ফিটনেস বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাঁরা কীভাবে শরীরকে সক্ষম রাখেন সেই বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

511

ফিট ইন্ডিয়া কর্মসূচি চালু করার জন্য প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন মিলিন্দ সোমন।

611

এ দিনের বৈঠকে অভিনেতা তথা ফিটনেস ফ্রিক মিলিন্দ সোমন বলেন, যদি একজনের মানসিক জোর থাকে, তাহলে ১০০ কিলোমিটার হাঁটাটা খুব কঠিন কোনও কাজ নয়। ফিটনেস কোনও সীমা জানে না। তাঁর কথায়, 'ফিট থাকার জন্য কারও অনেকটা জায়গা বা জিম থাকতেই হবে, এমন কোনও ব্যাপার নেই। তাঁরা এ সব ও এনার্জি ড্রিংক ছাড়াই মানুষ ফিট থাকতে পারে।'
 

711

ফিটনেস নিয়ে ক্রিকেটার বিরাট কোহলি বলেন, 'কোনওদিন প্র্যাকটিস মিস হয়ে গেলেও এমন কোনও দিন হয় না, যে দিন আমি আমার ফিটনেস সেশন বন্ধ রাখি।'

811

পুষ্টিবিদ রুজুতা দিওয়েকর বলেন, 'স্বাস্থ্য নয়, মেদ কমাতে হবে। আমাদের বাড়িতে তৈরি খাবার খাওয়া উচিত এবং প্যাকেজড খাবার এড়িয়ে চলা উচিত। এটাই সুস্বাস্থ্যের গোপন রহস্য।'

911


অনুষ্ঠানের শেষলগ্নে এ প্রসঙ্গে মন্তব্য করতে স্বাস্থ্য ঠিক থাকলেই বাকি সমস্ত কিছু ঠিক থাকবে বলে উল্লেখ্য করেন মোদী। করোনা আবহের মধ্যে দেশব্যাপী শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য ভারতবাসী যে চেষ্টা চালাচ্ছে তার ভূয়সী প্রশংসা করেন।
 

1011

বয়স্ক মানুষদের সুস্থ রাখার জন্য যুব সম্প্রদায় যেভাবে তাঁদের শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য উৎসাহিত করছেন তা উল্লেখ করেন মোদী। শারীরিক শক্তি বৃদ্ধি পেলে মানসিক জোর বাড়ে বলেও জানান প্রধানমন্ত্রী।

1111

বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে নরেন্দ্র মোদি বলেন, ‘স্বামী বিবেকানন্দ বলেছিলেন শক্তি মানে জীবন ও আর দুর্বলতার অর্থ মৃত্যু। শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য প্রতিটি মানুষের সময় দেওয়া উচিত। ভারতের নাগরিকরা সেই পথ অনুসরণ করে গোটা বিশ্বের সামনে নজির তৈরি করেছে। তাই করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ে ভারতীয়রা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আমি সবাইকে বলব ফিটনেসের ডোজ, আধঘণ্টা রোজ এই মন্ত্রটা মাথায় রাখতে। প্রতিদিন যদি ৩০ মিনিট শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য সময় ব্যয় করা হয়। তাহলে আমরা শক্তিশালী হয়ে উঠব।’

About the Author

AN
Asianet News Bangla
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
IMD Rain Alert: অন্ধ্রের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা! ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জারি সতর্কতা
Recommended image2
Fastest Trains In India: ঘণ্টায় ১৬০ কিমি! ভারতের সবচেয়ে দ্রুতগামী ৫টি ট্রেন কোনগুলো জানেন?
Recommended image3
TRAI: শুধু ভয়েস কল-এসএমএস ট্যারিফ প্ল্যান চালু করতে হবে, নির্দেশ ট্রাই-এর
Recommended image4
BJP In Charges: লোকসভার প্রস্তুতিতে নেমে দেশের সব রাজ্যে নয়া ইনচার্জ ঘোষণা বিজেপির, পশ্চিমবঙ্গের দায়িত্বে যিনি
Recommended image5
Bihar Business Portal: বিহারে ব্যবসার সুবিধা বাড়াতে নতুন সিঙ্গল উইন্ডো পোর্টাল চালু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved