MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • ভূস্বর্গের নতুন ঠিকানা ইগলু ক্যাফে, কাশ্মীরে বসেই নর্থপোলের অভিজ্ঞতা হবে আপনার

ভূস্বর্গের নতুন ঠিকানা ইগলু ক্যাফে, কাশ্মীরে বসেই নর্থপোলের অভিজ্ঞতা হবে আপনার

এমনিতেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্র বিন্দু ভূস্বর্গ কাশ্মীর। শীত থেকে গ্রীষ্ম সব সময়তেই পর্যটকদের হাতছানি দেয় ডাল লেক থেকে শুরু করে গুলমার্ক, সোনমার্গ আর পেহল গাঁও। চলতি বছর সেই গুলমার্গেই পর্যটকদের আকর্ষণ দ্বিগুণ করতে স্থানীয় হোটেল ব্যবসায়ীর উদ্যোগে তৈরি হয়েছে একটি ইগলু ক্যাফে। যেখানে বরফের বাড়ির ভিরতে বসে আপনি ধোঁয়া ওঠা গরম চা বা কফিতে চুমুক দিতে পারেন।  

2 Min read
Author : Asianet News Bangla
| Updated : Jan 26 2021, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

 গুলমার্গ, জম্মু ও কাশ্মীরের বিখ্য়াত হিল স্টেশন। শীতকালের পাশাপাশি গরমকালেও পর্যটকদের ভিড় বাড়ে। চলতি বছর শীতকালে প্রচুর পর্যটকের সমাগম হয়েছিল গুলমার্গে। প্রকৃতির পাশাপাশি পর্যটকদের মন ভরিয়ে দিতে তৈরি হয়েছে ইগলু ক্যাফে। 
 

28

স্থানীয় এক ব্যবসায়ী তৈরি করেছেন এই ইগলু ক্যাফে। উপত্যকায় এটি প্রথম এই জাতীয় ক্যাফে। ক্যাফেটি তৈরি করেছেন ওয়াসিম শাহ। তিনি বলছেন স্থানীয় পর্যটকদের নতুন অভিজ্ঞতা দিতেই তাঁর এই উদ্যোগ। তিনি আরও জানিয়েছেন সুইটজারল্যান্ড, কানাডাসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এজাতীয় ক্যাফে রয়েছে। আর সেখান থেকেই এই ক্যাফে তৈরি পরিকল্পনা করেন তিনি। 

38

ইগলু ক্যাফের প্রশস্ত ২২ ফুট, লম্বা ১৩ ফুট। ক্যাফে মালিকের দাবি এই রেস্তোরাঁয়া একসঙ্গে ১৬ জন অতিথিকে আপ্যায়ন করতে পারবেন তাঁরা। ১৫ দিনে তৈরি করা হয়েছে এই ক্যাফে। টেবিল ও বেঞ্চগুলি বরফ দিতে তৈরি করা হয়েছে। তবে আরামদায়ক বসার জায়গা তৈরির জন্য কুশন দেওয়া হয়েছে। 
 

48

টানা দুবছর পর চলতি বছর কিছুটা হলে পর্যটন শিল্পের খরা কেটেছে ভূস্বর্গে। গুলমার্গ ও পাহেলগামের মত হিল স্টেশনেগুলিতে প্রচুর পরিমাণে পর্যটক গেছেন। শীতের শেষ পর্যন্ত সমস্ত হোটেলগুলিতেই শীতকালের শেষ পর্যন্ত বুকিং রয়েছে।  জম্মু ও কাশ্মীর চলতি বছর প্রবল তুষারপাত হয়। তা পর্যটকদের সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছিল। 

58

পর্যটকদের নতুন করে আকর্ষিত করতে ইগলু ক্যাফে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলেও দাবি করেছেন সংস্থার কর্ণধার। 
 

68

তবে প্রবল গরমে গুলমার্গেই এজাতীয় ইগলু ক্যাপে রেখে দেওয়া সম্ভব নয়। তাই মূলত শীতকালের পর্যটকদের কথা মাথায় রেখেই ইগলু ক্যাফে তৈরি করা হয়েছে। 
 

78

 মালিকের দাবি এটি এশিয়ার সবথেকে বড় ইগলু ক্যাফে. আগামী দিনে একটি লিমকা রেকর্ড বইতে নিজের স্থান করেনেবে। 
 

88

ক্যাফের মালিক জানিয়েছেন, প্রথমে তিনি নিজের বাড়িতে এজাতীয় একটি ইগলু তৈরি করেছিলেন। সেই সময় বহু মানুষ তাঁর ইগলুর প্রশংসা করেন। তারপরই তিনি এজাতীয় একটি ইগলু ক্যাপে তৈরির চিন্তা পরিকল্পনা করেন। গুলমার্গের কোলাহাই রিসর্টটি তাঁদের। রিসর্টের বাইরেই তৈরি হয়েছে ইগলু ক্যাপে। 

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
'বাবরি মসজিদ পুনর্নির্মাণ হবে না' হুঁশিয়ারি যোগীর! এবার কী করবেন হুমায়ুন কবীর?
Recommended image2
8th Pay Commission Latest Update: অষ্টম বেতন কমিশনের আপডেট পেশ করল সরকার! কর্মীদের অপেক্ষার নতুন মোড়
Recommended image3
Exercise Vayu Shakti: রাফাল-সুখোই বিমানের গর্জন, ২৭ ফেব্রুয়ারি অপারেশন সিঁদুরের ঝলক দেখবে দেশবাসী
Recommended image4
'ভারত মাতাকে বিক্রি করতে লজ্জা লাগে না?' মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কেন্দ্রকে তুলোধোনা রাহুল গান্ধীর
Recommended image5
চালু হল মেমু লোকাল, এক ট্রেনেই মিলবে যাত্রীদের অনেক সুবিধা, জুড়ে গেল আসানসোল -পুরুলিয়া -বোকারো
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved