MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীশৈলম মন্দিরে পুজো অমিত শাহের, দেখুন মন্দিরের ভিতরের ছবি

স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীশৈলম মন্দিরে পুজো অমিত শাহের, দেখুন মন্দিরের ভিতরের ছবি

অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) শ্রীশৈলাম মন্দির (Srisailam temple) দর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। এদিন মন্দিরে পুজো দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী সোনাল শাহ (Sonal Shah )। এদিন শাহ দম্পতি ভ্রমরাম্বা মল্লিকার্জুন স্বামী দেবস্থানে (Bhramaramba Mallikarjuna Swamy Devasthanam) পুজো দেন। শ্রীশৈলম দেশের ১২টি জ্যোতির্লিঙ্গের একটি ও এটি একটি শক্তিপীঠ। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 12 2021, 08:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
বৃহস্পতিবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্রীশৈলম মন্দিরে যান অমিত শাহ। শ্রীশৈলম দেশের ১২টি জ্যোতির্লিঙ্গের একটি। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরে ঘন্টাখানেক ছিলেন শাহ দম্পতি।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় গোটা মন্দির জুড়ে। দুপুর ১.০৫ মিনিটে অমিত শাহ স্ত্রীকে সঙ্গে নিয়ে মন্দিরে প্রবেশ করে। তার আগে বেগমপেট বিমানবন্দরে বিশেষ হেলিকপ্টারে করে অবতরণ করেন তিনি। সেখান থেকে হেলিকপ্টারে করে শ্রীশৈলম মন্দিরের নিকটবর্তী সুন্নিপেনটা হেলিপ্যাডে নামে তাঁর কপ্টার।
39
সুন্নিপেনটা হেলিপ্যাডে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে ছিলেন অন্ধ্রপ্রদেশের এনডাউমেন্টস মন্ত্রী ভেল্লামপল্লী শ্রীনিবাস ও নানদয়লার সাংসদ পোচা ব্রহ্মানন্দ রেড্ডি।
49
শাহ দম্পতি ভ্রমরাম্বা মল্লিকার্জুন স্বামী দেবস্থানে পুজো দেন। শ্রীশৈলম দেশের ১২টি জ্যোতির্লিঙ্গের একটি ও এটি একটি শক্তিপীঠ।
59
মন্দির দর্শনের পর অমিত শাহ ও তাঁর স্ত্রী সোনাল শাহ বেদ পন্ডিতদের আশীর্বাদ নেন। তাঁদের প্রসাদ দেওয়া হয় ও মন্দিরের স্মারক তাঁদের হাতে তুলে দেওয়া হয়।
69
মন্দির থেকে বেরোনোর সময় মন্দির চত্বরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি অর্জুন গাছ রোপণ করেন। সেই সময় উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স আইজি শ্রীধর রেড্ডি, কুর্নুল ডিআইজি ভেঙ্কটারামি রেড্ডি এবং পুলিশ সুপার সুধীর কুমার রেড্ডি।
79
মন্দিরের সংস্কার কাজের সময় গান্তা মঠ থেকে পাওয়া প্রাচীন তাম্রলিপির একটি ছোট প্রদর্শনী দর্শনার্থী শাহ দম্পতির জন্য খুলে দেওয়া হয়েছিল। সেটিকে দর্শন করেন অমিত শাহ।
89
প্রাচীন তাম্রলিপির প্রদর্শনীর বিষয়ে শাহ দম্পতিকে ব্যাখ্যা করেন মন্দির কর্তৃপক্ষ। সেখানে লেখা যাবতীয় তথ্য শাহ দম্পতিকে অনুবাদ করে শোনানো হয়।
99
কেন্দ্রীয় সরকার তীর্থযাত্রা পুনরুজ্জীবন এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি অভিযানের অধীনে শ্রীশৈলম মন্দির সংস্কারের জন্য আর্থিক সহায়তা দিয়েছিল। মন্দির সংস্কারের পরেই তা দর্শনে যান অমিত শাহ।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
মে মাসে গোয়া: দিনে ভ্যাপসা গরম, রাতেই বৃষ্টি! ট্রিপ প্ল্যানের আগে এই গাইড দেখুন
Recommended image2
মোদীর সঙ্গে সাক্ষাতে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার, দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সফরে কী কথা হল?
Recommended image3
Work From Goa: ল্যাপটপ গুছিয়ে সোজা গোয়া! সমুদ্রের ধারে বসে কাজের সুযোগ দিচ্ছে সরকার
Recommended image4
CPM Meeting: কিউবার পাশে সিপিএম, কেরলের হারে অস্বস্তি! বৈঠকে এলেন না পিনারাই বিজয়ন
Recommended image5
DA Hike in May: মে মাসের স্যালারির সঙ্গেই মিলবে বকেয়া DA! দুর্দান্ত খবর সরকারি কর্মীদের জন্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved