MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • লাদাখের মাটিতে শনিবার ভারত চিন বৈঠক, দেখুন সুন্দরী লাদাখে সেনা দখলদারির ছবি

লাদাখের মাটিতে শনিবার ভারত চিন বৈঠক, দেখুন সুন্দরী লাদাখে সেনা দখলদারির ছবি

শনিবার সকাল সাড়ে দশটায় লাদাখ সীমান্তে টানাপোড়েন কমাতে বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন সেনা। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় মলডোতে এই বৈঠক হবে। হট স্প্রিং ও গোগরা হাইটসে দুই দেশের সেনার অবস্থান নিয়ে এখনও মতবিরোধ রয়েছে দুই দেশের। সেদিকে নজর রেখেই ১২তম বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। 

2 Min read
Author : Parna Sengupta
Published : Jul 30 2021, 08:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
হট স্প্রিং ও গোগরা হাইটসে দুই দেশের সেনার অবস্থান নিয়ে এখনও মতবিরোধ রয়েছে দুই দেশের। সেদিকে নজর রেখেই ১২তম বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন। কড়া বার্তা নিয়েই বৈঠকে বসতে চলেছে ভারত।
Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
দুই দেশই অনমনীয় নিজেদের অবস্থানে। তাই এই বৈঠকে আদৌও কোনও সমাধান সূত্র মিলবে কিনা, তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন খোদ সামরিক বিশেষজ্ঞরাই।
310
তবে ভারত চাইছে গোগরা -হটস্প্রিং হাইটস থেকে যেন চিনা সেনা সরিয়ে নেওয়া হয়। পূর্ব লাদাখ সেক্টরে কোনও রকম সংঘর্ষের রাস্তায় যেতে চাইছে না ভারত। চিনের সঙ্গে স্থিতাবস্থা বজায় রেখেই আলোচনা ফলপ্রসূ করতে চাইচে নয়াদিল্লি।
410
তবে বেজিং নিজের দুমুখো নীতি থেকে বেরিয়ে সঠিক পথে হাঁটবে কীনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ ২০২০ সালের ভারত চিন সংঘর্ষের পর একাধিকবার সামরিক ও রাজনৈতিক বৈঠক হয়েছে দুই দেশের মধ্যে। তাতে লাভ বিশেষ হয়নি।
510
বিশেষজ্ঞরা বলছেন পূর্ব লাদাখ সেক্টরে ২০২০ সালের আগের অবস্থায় ফিরিয়ে আনতে অনেকটাই সময় লাগবে। কারণ দুই দেশের একে অপরের উপর আস্থার বিষয়টিও এর সঙ্গে জড়িয়ে রয়েছে। আর সেই কারণেই আগের অবস্থায় পৌঁছাতে সময় লাগছে।
610
ভারত আশা করছে চিন হটস্প্রিং আর গোগরা এলাকা থেকে সেনা প্রত্যাহার করে নেবে। এই এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে দুটি দেশ ঐক্যমত্যে পৌঁছাবে বলেও আশা প্রকাশ করেছে ভারত।
710
উল্লেখ্য ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকেই সেনা প্রত্যাহার শুরু হয়েছে। প্যাংগং তসো এলাকার উত্তর ও দক্ষিণ থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে। চিনারা এই এলাকায় স্থায়ী পরিকাঠামো তৈরি করেছিল। কিন্তু সেনা সরিয়ে নেওয়ার পরেই সেগুলি ভেঙে ফলতে বাধ্য হয়েছে।
810
সেনা বাহিনীর এক প্রবীণ কর্তার কথায় যখন তাঁরা পরিকাঠামো ভেঙে ফেলতে পেরেছে তখন হটস্প্রিং আর গোগরা এলাকা থেকে সেনা সরিয়ে নিতেও দ্বিধাগ্রস্ত হবে না।
910
দেপসাং এলাকার তিনটি পয়েন্টে দুই দেশের সেনা বাহিনী দীর্ঘ দিন ধরেই অবস্থান করে রয়েছে। বেশ কয়েকটি এলাকায় টহলও বন্ধ রয়েছে। চলতি বছর এপ্রিলে চুশুলে একাদশতম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেখানেও বিষয়গুলি উত্থাপন করা হয়েছিল।
1010
হট স্প্রিং ও গোগরা হাইটসে দুই দেশের সেনার অবস্থান নিয়ে এখনও মতবিরোধ রয়েছে দুই দেশের। সেদিকে নজর রেখেই ১২তম বৈঠকে বসতে চলেছে ভারত ও চিন।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
অন্তঃসত্ত্বা সাংবাদিককে কীভাবে ধাক্কা দেন রাহুল? জানালেন রিচা পরাশর
Recommended image2
Delhi Police: গুজব ছড়ানোর অভিযোগে ৫০০টি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিলিট করল দিল্লি পুলিশ
Recommended image3
Now Playing
Himanta Biswa Sarma on Rahul Gandhi: জেতা জায়গাগুলোয় আগে ইস্তফা দাও, রাহুলকে চ্যালেঞ্জ হিমন্তের
Recommended image4
Gujarat Elections: '৪১ বছরে গুজরাটে একটাও ভোট জেতেনি কংগ্রেস', রাহুলকে তোপ অমিত শাহের
Recommended image5
Rahul Gandhi: 'আমাদের লড়াই থামবে না', মোদী সরকারকে কড়া হুঁশিয়ারি রাহুলের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved