MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
e-Kyc Ayushman Bharat Card
7th CPC Vs 8th CPC
Holiday in September 2026
Kolkata Weather Update
SSC Case
TN School Holiday in September 2026
How to Remove Ink Stains from School Uniforms?
Philips Smartphone
8th Pay Commission
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • সেই সবুজ ফাইলে কী ছিল, I-PAC মামলায় হলফনামা জমা দিয়ে EDর ভূমিকা নিয়ে তুললেন মমতা

সেই সবুজ ফাইলে কী ছিল, I-PAC মামলায় হলফনামা জমা দিয়ে EDর ভূমিকা নিয়ে তুললেন মমতা

I-PAC Case: I-PAC মামলায় সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার। সেই হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে কী ছিল তাঁর আনা সবুজ ফাইলে। পাশাপাশি ইডির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তেমনই জানিয়েছে সূত্র। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Feb 03 2026, 03:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
I PAC মামলায় হলফনামা রাজ্যের
Image Credit : ANI

I-PAC মামলায় হলফনামা রাজ্যের

I-PAC মামলায় সোমবার সুপ্রিম কোর্টে হলফনামা পেশ করেছে রাজ্য সরকার। সেখানেই রাজ্য সরকার স্পষ্ট করে জানিয়েছে I-PAC প্রধান প্রতীক জৈনের বাড়ি আর অফিস থেকে তদন্ত সংক্রান্ত কোনও নথি নিয়ে আসেননি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক নথিপত্র নিয়ে এসেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
সবুজ ফাইলে কী ছিল?
Image Credit : Getty

সবুজ ফাইলে কী ছিল?

প্রতীক জৈনের বাড়ি ও অফিস থেকে প্রচুর পরিমাণ নথি নিয়ে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই প্রশ্ন উঠেছিল , কী কী নথি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এসেছেন? মমতার হাতে থাকে সবুজ ফাইলেই বা কি রয়েছে? সুপ্রিম কোর্টের দাখিল করা রাজ্যের হলফনামায় বলা হয়েছে তদন্ত সংক্রান্ত কোনও নথি মমতা আনেননি। ইডির বাজেয়াপ্ত করা নথি মমতা আনেননি। শুধুমাত্র পার্টির কাজের সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল, গোপন নথি ও ইলেকট্রনিক গেজেটই সঙ্গে এনেছেন তিনি। পাশাপাশি হলফনামায় আরও বলা হয়েছে, মমতা ইডির কাজে কোনও প্রকার বাধা দেননি। ইডির অনুমতি নিয়েই প্রয়োজনীয় নথি তিনি নিয়ে এসেছেন।

Related Articles

Related image1
AI-এর ফাঁদ পাতা ভুবনে! ChatGPT খুলে দিল প্রেমিকের মুখোশ- জানুন কী করে
Related image2
SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম
35
রাজ্যের পাল্টা দাবি
Image Credit : ANI

রাজ্যের পাল্টা দাবি

সূত্রের খবর, হলফনামায় রাজ্যের পক্ষ থেকে ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, তদন্তের নামে তৃণমূলের গোপন তথ্য চুরি করাই উদ্দেশ্য ছিল ইডির। সূত্রের খবর হলফনামায় মমতা বন্দ্যোপাধ্যায় ইডির তদন্তের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি অভিযান চালান হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি। হলফনামায় তিনি বলেছেন, 'ভোটের আগে বিরোধী রাজ্যে হানা দেওয়া প্যাটার্নে পরিণত হয়েছে।'

45
প্রতীক জৈনের পাশে মমতা!
Image Credit : Asianet News

প্রতীক জৈনের পাশে মমতা!

সূত্রের খবর, হলফনামায় মমতা বলেছেন, তিনি অল্প সময়ের জন্য ছিলেন। তদন্তে সমস্যা তৈরি করেননি। তবে মমতা হলফনামাতেও প্রতীক জৈনের পাশে দাঁড়িয়েছেন। বলেছেন, কয়লা চুরির টাকা যে প্রতীক জৈনের কাছে গিয়েছে তাই আইনিভাবে প্রতিষ্ঠা করতে পারেনি ইডি। ইডির সার্চ ওয়ারেন্ট প্রক্রিয়ামাফিক হয়নি।

55
আইপ্যাক মামলা
Image Credit : ANI

আইপ্যাক মামলা

গত ৮ জানুয়ারি সকালে বেআইনি কয়লা পাচার সংক্রান্ত একটি মামলার সূত্রে কলকাতায় জোড়া অভিযান চালিয়েছিল ইডি। একটি দল গিয়েছিল সল্টলেকের সেক্টর ফাইভে আইপ্যাকের দফতরে। অন্য দলটি গিয়েছিল লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে। আইপ্যাক রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা। তাদের দফতরে ইডির হানার কথা শুনে মমতা নিজে ঘটনাস্থলে গিয়েছিলেন। অভিযোগ, ইডির তল্লাশি চলাকালীনই প্রতীকের বাড়িতে ঢুকে নথিপত্র, ফাইল এবং ল্যাপটপ বার করে আনেন তিনি। পরে সল্টলেকে সংস্থার দফতরে গিয়েও একই কাজ করেন। তার পরেই তদন্তে বাধা পাওয়ার অভিযোগ তুলে সে দিনই ইডি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল। কিন্তু ৯ জানুয়ারি ওই আবেদনের শুনানি আগামী ১৪ জুলাই পর্যন্ত মুলতুবি করে দিয়েছিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তার পরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ইডি।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Annapurna Bhandar: ‘ভোটের সময় তো বলেছিল…!’ অন্নপূর্ণার টাকা পেতে মরিয়া শিলিগুড়ির মহিলারা
Recommended image2
Kolkata Weather Update: কলকাতায় মহাদুর্যোগ! একদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, অন্যদিকে বাড়ছে গঙ্গার জলস্তর
Recommended image3
Weather Update: সকাল থেকে বৃষ্টি! রাজ্য জুড়ে প্রবল বর্ষণের সম্ভাবনা, কদিন থাকবে এমন আবহাওয়া?
Recommended image4
এখনও স্ট্যাটাস Under Process? সেপ্টেম্বরে মিলবে অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা বিজেপি সরকারের
Recommended image5
Durga Puja Controversy: রাজনীতির অনুপ্রবেশ, ৩ দশকে দুর্গাপুজো বদলে হল 'উৎসব'
Related Stories
Recommended image1
AI-এর ফাঁদ পাতা ভুবনে! ChatGPT খুলে দিল প্রেমিকের মুখোশ- জানুন কী করে
Recommended image2
SEEMA KHANNA: কে সীমা খান্না? অভিষেকের পর মমতার মুখেও একই নাম, ইনি নাকি SIR থেকে বাদ দিচ্ছেন নাম
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved